Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

গবেষণা

হাম আক্রান্ত ৭৮ শতাংশের দেখা দেয় নিউমোনিয়া

প্রতিবেদক, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৯
হাম আক্রান্ত ৭৮ শতাংশের দেখা দেয় নিউমোনিয়া

ছবি: আগামীর সময়

টিকা নেওয়ার বয়সের আগেই ৪৬ শতাংশ শিশু হামে আক্রান্ত হয়েছে। আক্রান্ত ৮৫ ভাগ অর্থাৎ ১৬৭ জন শিশু টিকা নেয়নি। হাম আক্রান্ত ৭৮ শতাংশ শিশুর প্রাণঘাতি নিউমোনিয়া দেখা দিয়েছে। হাম আক্রান্ত ১৯৬ শিশুর ওপর এক জরিপ গবেষণা থেকে এসব তথ্য জানা গেছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে এসপেরিয়া হেলথ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে মিজলস আউটব্রেক ২০২৬–সংক্রান্ত গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

গুরুতর অসুস্থতা ও জটিলতার ক্ষেত্রে অপুষ্টিকে আক্রান্ত হওয়ার বড় কারণ হিসেবে দেখছেন গবেষকেরা।

এতে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি জানান, হাম আক্রান্তদের জন্য চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালকে বিশেষায়িত আইসোলেশন হাসপাতাল করা হবে। পাশাপাশি টিকাদান কার্যক্রম নিয়মিত চালু রাখা এবং নগরীর ডিজিটাল ডিসপ্লেতে হাম প্রতিরোধ ও টিকাদান নিয়ে সচেতনতামূলক ভিডিও প্রচারের কথা জানান মেয়র।

গবেষণায় নেতৃত্ব দেন চমেক শিশুস্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কামরুন নাহার। চমেক মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এম এ হাসান এ গবেষণার উপদেষ্টা ছিলেন।

আরও পড়ুন

চট্টগ্রাম ওয়াসার রাজস্ব আদায় ছাড়াল ২৬ কোটি টাকা

১৬ সেপ্টেম্বর ২০২৬

গবেষণা সহযোগী হিসেবে ছিলেন, ডা. সেলিনা হক, ডা. আয়েশা বেগম, ডা. মোহাম্মদ জাবেদ বিন আমিন চৌধুরী, ডা. সায়েদা হুমায়দা হাসান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডা. আসমা ফেরদৌসী ও ডা. সানজানা ইসলাম, কুমিল্লা মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. মিয়া মনজুর আহমেদ এবং কক্সবাজার মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. এম এস জামান।

গবেষণায় অংশ নেওয়া আক্রান্ত শিশুদের বয়স ছিল ২ মাস থেকে ১১ বছর। তাদের মধ্যে ২৩ জনের বয়স ৬ মাসের কম এবং ৪৬ জনের বয়স ১ থেকে ৫ বছরের মধ্যে। এতে চমেক হাসপাতালের ৯৭ জন, চট্টগ্রাম মা ও শিশু মেডিক্যাল কলেজ হাসপাতালের ৪৫ জন, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ৩৪ জন এবং কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ২০ জন আক্রান্ত শিশুর নমুনা নিয়ে গবেষণাটি করা হয়।

গবেষণায় বলা হয় ১৬ শতাংশ শিশু হাম আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে। আক্রান্ত শিশুদের মধ্যে ৩২ শতাংশ ভিটামিন এ ক্যাপসুল পেয়েছে। এটা বড় ধরণের ঘাটতি। আক্রান্ত শিশুদের মধ্যে বেশিরভাগের প্রাণঘাতী নিউমোনিয়া দেখা গেছে। এ ছাড়া অনেকের ডায়রিয়া, হার্ট ফেলইউর,শক ও এনসেফালাইটিসের মতো জটিলতা দেখা গেছে। হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের ৮৬ শতাংশ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

চমেক হাসপাতালে বর্তমানে ১৯৩ জন রোগী ভর্তি রয়েছে বলে বক্তব্যে জানান চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন ও এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেডের চেয়ারম্যান গোলাম বাকি মাসুদ। এতে আরও বক্তব্য রাখেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা মোহাম্মদ সাজেদুর রহমান, চমেক অধ্যক্ষ অধ্যাপক জসিম উদ্দীন ও চমেক শিশুস্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ মুসা মিয়া।

গবেষণাহামচট্টগ্রাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    স্ত্রীর বায়নায় কুমির হয়েছিলেন ‘নদের চাঁদ’

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, সড়কে এলাকাবাসীর বিক্ষোভ

    বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, সড়কে এলাকাবাসীর বিক্ষোভ

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    রাষ্ট্রপতির ভাইসহ বিএনপির মনোনয়নপত্র নিলেন তিন নেতা

    রাষ্ট্রপতির ভাইসহ বিএনপির মনোনয়নপত্র নিলেন তিন নেতা

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    এক বার্তায় নিঃস্ব খামারি

    এক বার্তায় নিঃস্ব খামারি

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প