Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইরান যুদ্ধে জ্বলছে সামুদ্রিক প্রাণীও

আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০১:২৯
শেয়ার করুন:
ইরান যুদ্ধে জ্বলছে সামুদ্রিক প্রাণীও

গ্রাফিকস: আগামীর সময়

ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের বারুদে জ্বলছে পারস্য উপসাগর। যার শিকার হচ্ছে সামুদ্রিক প্রাণীও। গত অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নের স্যাটেলাইট কপারনিকাস স্যানটিয়ল-২ এর ধারণ করা ছবি বিশ্লেষণ করে বেরিয়ে এসেছে এমন তথ্য। আরব নিউজে প্রকাশিত গত শুক্রবারের ওই প্রতিবেদনে বলা হয়েছে, তেলবাহী জাহাজে হামলার কারণে উপসাগর ও এর আশপাশের এলাকায় যে তেল ছড়িয়ে পড়েছে, তা বিপন্ন করে তুলেছে সামুদ্রিক পরিবেশ। তবে এই যুদ্ধের সামুদ্রিক জীববৈচিত্র্যও সংশ্লিষ্ট বিষয়ে ঠিক কতটা ক্ষতির মুখে পড়েছে, তা পুরোপুরি নিরূপণ করা সম্ভব হয়নি এখনো।

যুদ্ধ শুরুর পর থেকে পারস্য ও ওমান উপসাগরে ঘটেছে ১৩০টির বেশি জাহাজে হামলার ঘটনা। বিশেষজ্ঞদের মতে, তেলবাহী জাহাজে হামলার ফলে ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এর প্রভাব পড়তে পারে মৎস্যসম্পদ, সংবেদনশীল সামুদ্রিক পরিবেশ ও বিপন্ন প্রজাতির প্রাণী, পর্যটননির্ভর অর্থনীতি এবং উপকূলীয় পানি পরিশোধনাগারের মাধ্যমে মিঠাপানির সরবরাহতেও।

সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা কেপলারের তথ্য মতে, ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে ওই অঞ্চলে অন্তত ৫৪০টি তেলের বিস্তৃত স্তর শনাক্ত করা হয়েছে।

একটি ইন্টার‌অ্যাকটিভ মানচিত্রে দেখা যায়, সংযুক্ত আরব আমিরাতের উপকূল ধরে দুবাই থেকে শুরু করে হরমুজ প্রণালি ঘুরে ওমানের উপকূল পর্যন্ত প্রায় নিরবচ্ছিন্নভাবে ছড়িয়ে রয়েছে তেলস্তর। এর বিস্তৃতি পৌঁছেছে দক্ষিণে মাসকাট পর্যন্ত।

পরিবেশ রক্ষায় নিবেদিত আন্তর্জাতিক এনজিও গ্রিনপিসের পরিবেশগত দুর্যোগ মোকাবিলা বিশেষজ্ঞ নিনা নোয়েল বলেছেন, ‘সত্যি বলতে, এটি একটি পরিবেশগত বিপর্যয়ের দিকে এগোচ্ছে। গত কয়েক মাসে সংবেদনশীল একটি বাস্তুতন্ত্রে কী পরিমাণ তেল ছড়িয়ে পড়েছে, পরিস্থিতি কতটা ভয়াবহ, আমরা তা সবার সামনে তুলে ধরতে চাই।’

ঠিক কত পরিমাণ তেল ছড়িয়ে পড়েছে, তা নিরূপণ করা সম্ভব নয়। তবে গ্রিনপিসের হিসাবে, তেলের স্তর প্রায় ২০ হাজার বর্গকিলোমিটার সমুদ্র অঞ্চলকে প্রভাবিত করেছে। আয়তনের দিক থেকে এ অঞ্চলটি সংযুক্ত আরব আমিরাতের মোট আয়তনের প্রায় এক-চতুর্থাংশ।

মে মাসে স্প্রিঙ্গার নেচার সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, সশস্ত্র সংঘাতের কারণে উপসাগরীয় অঞ্চলের সামুদ্রিক পরিবেশ রয়েছে মারাত্মক ঝুঁকিতে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি প্রতিষ্ঠানের গবেষকরা বলছেন, অগভীর ও প্রায় বদ্ধ এই উপসাগর দূষণের প্রতি বিশেষভাবে সংবেদনশীল। এখানে রয়েছে প্রবালপ্রাচীর, সামুদ্রিক ঘাসের বন, ম্যানগ্রোভ ও বিভিন্ন জলাভূমি, যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জীববৈচিত্র্য রক্ষা এবং মাছের প্রজননে। এসব আবাসস্থল মৎস্যসম্পদের জন্যও গুরুত্বপূর্ণ। যুদ্ধের কারণে ছড়িয়ে পড়া তেল ও অন্যান্য দূষণ তাদের ফেলেছে মারাত্মক ঝুঁকির মুখে।

উপসাগরীয় অঞ্চল ও আরব সাগরে পাওয়া অন্তত ৩৫ প্রজাতির মাছ, শাপলাপাতা মাছ ও হাঙর রয়েছে আন্তর্জাতিক প্রকৃতি সংরক্ষণ সংঘের (আইইউসিএন) বিপন্ন প্রজাতির লাল তালিকায়। এ ছাড়া আরও ১৫টি প্রজাতি রয়েছে ‘বিপন্ন হওয়ার কাছাকাছি’ শ্রেণিতে।

নিনা নোয়েলের মতে, উপসাগরীয় অঞ্চল ও আরব সাগরে নজিরবিহীন এই দূষণের সম্ভাব্য পরিবেশগত পরিণতি ‘অত্যন্ত গুরুতর’। তবে দূষণ কোথায় কতটা ছড়িয়েছে, তার ওপর নির্ভর করছে ক্ষতির ধরন। হরমুজ প্রণালি ও উপসাগরীয় অঞ্চলে রয়েছে বিভিন্ন সংরক্ষিত এলাকা। এসব এলাকার বাস্তুতন্ত্র একেক রকম এবং অত্যন্ত সংবেদনশীল। সেখানে তেল ছড়িয়ে পড়ার পরিণতি ভয়াবহ হতে পারে।

নোয়েল বলেছেন, যদি আগামীকালই যুদ্ধ শেষ হয় তারপরও এ অঞ্চলে চালাতে হবে ব্যাপক পরিসরে পরিচ্ছন্নতা অভিযান। এ কাজ হবে ব্যয়বহুল ও কঠিন। সময় যত গড়াবে, কাজটি ততই কঠিন হয়ে উঠবে।

স্যাটেলাইট চিত্রে শনাক্ত হওয়া সবচেয়ে বড় তেলের স্তরগুলোর একটি তৈরি হয়েছে ‘ক্যারোলিন বেজেঙ্গি’ জাহাজ থেকে ছড়িয়ে পড়া তেলে। ২৭৫ মিটার দীর্ঘ রুশ অপরিশোধিত তেলবাহী এই জাহাজটি ৮ জুন ইয়েমেনের উপকূলে বিস্ফোরণের শিকার হয়। পরে ওমানের দক্ষিণ উপকূলের একটি সংরক্ষিত এলাকার কাছের দ্বীপে গিয়ে আটকে যায় জাহাজটি।

পাঁচ মাস পেরিয়ে গেলেও জাহাজটি এখনো সেখানে আটকে রয়েছে। এটি থেকে ছড়িয়ে পড়া তেল ওমানের একটি প্রকৃতি সংরক্ষণ এলাকায় ৩০০ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। ওই এলাকায় সোত্রা করমোরেন্ট প্রজাতির সামুদ্রিক পাখি, হাম্পব্যাক তিমি, কচ্ছপ, ডলফিনসহ নানা ধরনের বন্যপ্রাণীর বসবাস।

পর্যটনেও বিপর্যয়

তেল রপ্তানির পর উপসাগরীয় দেশগুলোর অন্যতম আয়ের উৎস পর্যটন। ২০২৫ সালে এ খাত থেকে দেশগুলোর আয় হয়েছিল ১৩ হাজার কোটি ডলারের বেশি। শুধু দুবাইয়েই সে বছর প্রায় ১ কোটি ৯৬ লাখ পর্যটক ভ্রমণ করেন। তবে ইরান যুদ্ধ শুরুর পর পর্যটন খাতে লাগে বড় ধাক্কা। দ্রুত কমে যায় বিভিন্ন হোটেলের কক্ষ বুকিংয়ের হার। মার্চে ৮০ শতাংশের বেশি কক্ষ বুকিংয়ের পূর্বাভাস থাকলেও এপ্রিল নাগাদ তা নেমে আসে প্রায় ২০ শতাংশে। কোনো কোনো হোটেলে বুকিংয়ের হার চলে যায় ১০ শতাংশের নিচে। পর্যটন খাতের সংকট বাড়াচ্ছে সমুদ্রসৈকতে তেল দূষণও। ছড়িয়ে পড়া তেলের কারণে বন্ধ করে দিতে হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের খোর ফাক্কান শহরের জনপ্রিয় আল-লুলুইয়াহ সৈকত। এ ছাড়া তেলবাহী জাহাজ ‘জেম-২’ থেকে ছড়িয়ে পড়া তেলের জন্য বন্ধ রাখতে হয়েছিল রাস আল খাইমাহ, উম্ম আল কুয়াইন ও শারজাহর কয়েকটি সৈকত। যদিও পরে আবার খুলে দেওয়া হয়েছে রাস আল খাইমাহর সাতটি সৈকত।

যুদ্ধের কারণে ২০২৬ সালে উপসাগরীয় দেশগুলোয় সম্ভাব্য পর্যটকসংখ্যা ৩ কোটি ৩০ লাখ কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে অক্সফোর্ড ইকোনমিকস। এতে ৫ হাজার ৬০০ কোটি ডলারের অর্থনৈতিক ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে। পর্যটকদের আস্থা ফেরাতে যৌথ উদ্যোগ নিয়েছে জিসিসিভুক্ত ছয় দেশ। তবে তেল দূষণের দীর্ঘমেয়াদি প্রভাব এ খাতের পুনরুদ্ধারকে আরও কঠিন করে তুলতে পারে।

পর্যটনইরানযুক্তরাষ্ট্রইসরায়েলপারস্য উপসাগরসামুদ্রিক প্রাণী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    আর্জেন্টিনার ফকল্যান্ডস থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে