Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

এসএস ইউনাইটেড স্টেটস

কেন ডুবিয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জাহাজটি

আল জাজিরা
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৮
শেয়ার করুন:
কেন ডুবিয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জাহাজটি

এসএস ইউনাইটেড স্টেটস। ছবি : সংগৃহীত

এসএস ইউনাইটেড স্টেটস। যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক জাহাজ। একসময় আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার গতির রেকর্ড গড়েছিল। এতে ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট, হলিউড তারকা ও বিশ্বখ্যাত শিল্পীরা। প্রায় ১৭ বছর টানা যাত্রী পরিবহনের পর ১৯৬৯ সালে থেমে যায় এর যাত্রা। এরপর দীর্ঘদিন পড়ে ছিল বন্দরে। অবশেষে সেই ঐতিহাসিক জাহাজকে ডুবিয়ে দেওয়া হয়েছে সমুদ্রের তলদেশে। তবে দুর্ঘটনায় নয়, কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ডোবানো হয়েছে জাহাজটি।

গত বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডেস্টিন উপকূলের কাছে মেক্সিকো উপসাগরে জাহাজটি ডুবিয়ে দেওয়া হয়। প্রায় এক হাজার ফুট (৩০২ মিটার) দীর্ঘ জাহাজটি একসময় বিশ্বের দ্রুততম যাত্রীবাহী জাহাজ ছিল।

যেভাবে ডবানো হয়

জাহাজটি ডুবিয়ে দেওয়ার আগে এর তলদেশে ছিদ্র করে ভেতরের অংশ ফাঁপা করা হয়। এরপর প্রায় পাঁচ ঘণ্টা ধরে ধীরে ধীরে পানি ঢুকে জাহাজটি ডুবে যায়। শেষ মুহূর্তে একদিকে কাত হয়ে সমুদ্রের তলদেশে তলিয়ে যায় এটি।

১৯৫২ সালে প্রথম সমুদ্রযাত্রা।। ছবি: এসএস ইউনাইটেড স্টেটস কনজারভেন্সির সৌজন্যে।জাহাজটি এখন বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীরের অংশ। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, এটি ডুবুরি ও পর্যটকদের আকৃষ্ট করবে। এতে ফ্লোরিডায় পর্যটনের নতুন সুযোগ তৈরি হবে।

কী ছিল এসএস ইউনাইটেড স্টেটসের বিশেষত্ব

১৯৫০ থেকে ১৯৫১ সালের মধ্যে নির্মিত হয় এসএস ইউনাইটেড স্টেটস। ১৯৫২ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। দৈর্ঘ্যে এটি টাইটানিকের চেয়েও বড়। টাইটানিকের দৈর্ঘ্য ছিল ২৬৯ দশমিক ১ মিটার, আর এসএস ইউনাইটেড স্টেটসের দৈর্ঘ্য প্রায় ৩০২ মিটার।

গতি, শক্তি ও বিলাসবহুল ব্যবস্থার জন্য পরিচিত ছিল জাহাজটি। প্রথম সমুদ্রযাত্রাতেই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে রেকর্ড গড়ে এটি। মাত্র ৩ দিন ১০ ঘণ্টা ৪০ মিনিটে আটলান্টিক পাড়ি দিয়েছিল জাহাজটি। এ সময় এর গড় গতি ছিল ঘণ্টায় প্রায় ৬৬ কিলোমিটার। যাত্রীবাহী অন্য কোনো জাহাজ এখনো এই রেকর্ড ভাঙতে পারেনি।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজ চলাচল বন্ধ

১৪ নভেম্বর ২০২৬

১৭ বছরের কর্মজীবনে কয়েক লাখ যাত্রী পরিবহন করেছে এসএস ইউনাইটেড স্টেটস। যাত্রীদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, বিল ক্লিনটন, হ্যারি ট্রুম্যান ও ডুইট আইজেনহাওয়ার। এ ছাড়া হলিউড তারকা মেরিলিন মনরো, এলিজাবেথ টেলর ও মারলন ব্র্যান্ডোও এই জাহাজে ভ্রমণ করেছেন। জাহাজটিতে উঠেছিলেন চিত্রশিল্পী সালভাদর দালি ও জ্যাজ সংগীতশিল্পী ডিউক এলিংটনও।

তবে আকাশপথে যাতায়াত জনপ্রিয় হয়ে ওঠায় ১৯৬৯ সালে জাহাজটির কর্মজীবন শেষ হয়।

কেন ডুবিয়ে দেওয়া হলো জাহাজটি

কর্মজীবন শেষ হওয়ার পর দীর্ঘদিন ফিলাডেলফিয়ার বন্দরে পড়ে ছিল এসএস ইউনাইটেড স্টেটস। বিভিন্ন মালিক জাহাজটি সংরক্ষণ ও পুনরুদ্ধারের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। একপর্যায়ে এর রক্ষণাবেক্ষণের খরচ বেড়ে যায়।

২০২১ সালে ফিলাডেলফিয়া বন্দর কর্তৃপক্ষ জাহাজটির দৈনিক নোঙর করার ফি বাড়িয়ে ১ হাজার ৭০০ ডলার করে। অলাভজনক প্রতিষ্ঠান এসএস ইউনাইটেড স্টেটস কনজারভেন্সির পক্ষে এই খরচ বহন করা সম্ভব হচ্ছিল না।

২০২৪ সালে ফ্লোরিডার ওকালুসা কাউন্টি ১০ লাখ ডলারে জাহাজটি কিনে নেয়। তাদের পরিকল্পনা ছিল, জাহাজটিকে কৃত্রিম প্রবালপ্রাচীরে রূপান্তর করা।

সমুদ্রে তলিয়ে যাচ্ছে এসএস ইউনাইটেড স্টেটস। ছবি: ‘এসএস ইউনাইটেড স্টেটস: অ্যান অপারেশনাল গাইড টু আমেরিকাস ফ্ল্যাগশিপ’ এর সৌজন্যে

কাউন্টির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, জাহাজটিকে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়ার উপযোগী করতে প্রায় এক বছর ধরে প্রস্তুতির কাজ চলে। পরিবেশের ক্ষতি করতে পারে এমন উপাদান সরিয়ে ফেলা হয়। এ কাজে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর নির্ধারিত মানদণ্ডও অনুসরণ করা হয়েছে।

কাউন্টি কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, কৃত্রিম প্রবালপ্রাচীর সামুদ্রিক বাস্তুতন্ত্রের জন্য উপকারী। এগুলো এমন আবাসস্থল তৈরি করে, যা আগে সেখানে ছিল না। ফলে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক প্রাণীর বসবাসের সুযোগ তৈরি হয়। এতে সামুদ্রিক প্রাণীর পাশাপাশি মাছ ধরার শিল্প ও পর্যটন খাতও উপকৃত হয়।

কেন জাহাজ ডুবিয়ে কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা হয়

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ২০০৭ সালের এক প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সমুদ্র ও মহাসাগরের তলদেশে প্রায় ৩০ লাখ ডুবে যাওয়া জাহাজ রয়েছে। এসব জাহাজের অনেকগুলোই সময়ের সঙ্গে সামুদ্রিক প্রাণীর আবাসস্থলে পরিণত হয়েছে। প্রবাল, ঈল ও স্ন্যাপার মাছসহ বিভিন্ন প্রাণী সেখানে আশ্রয় নেয়।

দুর্ঘটনায় ডুবে যাওয়া জাহাজের পাশাপাশি কিছু জাহাজ পরিকল্পিতভাবেও ডুবিয়ে দেওয়া হয়। এর উদ্দেশ্য হলো কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরি করা এবং মাছসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীর জন্য নতুন আবাসস্থল গড়ে তোলা।

তবে এ ধরনের কাজে ব্যবহারের আগে জাহাজ থেকে পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান সরিয়ে ফেলতে হয়। জাহাজের রং, বৈদ্যুতিক তার, জ্বালানি ও অন্যান্য দূষণকারী পদার্থ অপসারণ করা জরুরি। এরপর জাহাজটি সমুদ্রের তলদেশে ডুবিয়ে দেওয়া হয়। সময়ের সঙ্গে এর গায়ে বিভিন্ন সামুদ্রিক প্রাণী বসবাস শুরু করে। একপর্যায়ে জাহাজের মূল কাঠামোও আর সহজে চেনা যায় না।


এসএস ইউনাইটেড স্টেটসজাহাজযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে প্রাণ গেল বিএনপি নেতার, আহত শতাধিক

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১

    লক্ষ্মীপুরে আ. লীগ নেতাসহ গ্রেপ্তার ৩১