Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের আকাশপথ অচল হয়ে পড়ার নেপথ্যে কী ছিল?

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৬:৫৫
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের আকাশপথ অচল হয়ে পড়ার নেপথ্যে কী ছিল?

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত রোনাল্ড রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট— রয়টার্স

ব্যবস্থাপনায় ত্রুটির কারণে শুক্রবার যুক্তরাষ্ট্র জুড়ে কয়েক ঘণ্টা সব ফ্লাইট চলাচল বন্ধ ছিল। এতে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়। সপ্তাহান্তে ভ্রমণের পরিকল্পনা করা যাত্রীদের পড়তে হয় চরম ভোগান্তিতে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরেছে। তবে ব্যবস্থাটি পুরোপুরি সচল হতে সময় লাগায় দেশটির বিভিন্ন বিমানবন্দরে এখনো দীর্ঘ সারি ও ফ্লাইটের বড় ধরনের বিলম্বের খবর পাওয়া যাচ্ছে।

৪৫ মিনিটের এক সংবাদ সম্মেলনে শনিবার সকালে যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন পরিবহনমন্ত্রী শন ডাফি। ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটেছে, তা খতিয়ে দেখার কাজ এখনো চলছে।

পুরনো তামার তারের সুইচ থেকেই বিপর্যয়ের সূত্রপাতের আশঙ্কা

দেশ জুড়ে শুক্রবার ফ্লাইট চলাচল বন্ধের কারণ হিসেবে পুরনো টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নয়নকাজে ত্রুটির আশঙ্কা করছেন ডাফি। সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তিনি।

ডাফি বলেন, এফএএর অন্তত একটি প্রত্যন্ত কার্যালয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান এল৩হ্যারিস পুরনো তামার তারের টেলিযোগাযোগ লাইন সরিয়ে ফাইবার অপটিক কেব্‌ল বসানোর নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ করছিল। তার ভাষায়, এটি ‘সহজ’ একটি কাজ, যা কয়েক দশক ধরে দেশ জুড়ে করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ঠিকাদারি প্রতিষ্ঠান এল-৩হ্যারিসের তীব্র সমালোচনা করেন পরিবহনমন্ত্রী। তিনি বলেন, কাজটি করার সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ‘ভুল হয়ে থাকতে পারে’।

তবে লাইন পরিবর্তনের সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো ভুল হয়েছিল, নাকি যন্ত্রপাতিতে ত্রুটি ছিল, তা এখনো নিশ্চিত নয় বলে জানান ডাফি।

সাংবাদিকদের তিনি বললেন, ‘এখন আমাদের সামনে প্রশ্ন হলো, এল-৩হ্যারিস কী করেছে? গতকাল কি তারা কোনো ভুল করেছে? এই নেটওয়ার্কের মালিক তারাই। তারাই আমাদের প্রধান ঠিকাদার। আমি অন্য কোথাও যেতে পারি না। নেটওয়ার্কটি তাদেরই। নাকি রাউটারে ত্রুটি ছিল? আমরা তা খুঁজে বের করব। আর সত্যি বলতে, আমরা দায়ীদের জবাবদিহির আওতায় আনব।’
মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি— রয়টার্সসিএনএনকে দেওয়া এক বিবৃতিতে এল-৩হ্যারিস জানিয়েছে, ঘটনাটি তদন্তে তারা এফএএর সঙ্গে কাজ করছে।

বিবৃতিতে ঠিকাদারি প্রতিষ্ঠানটি বলেছে, ‘এফএএর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে আমরা জাতীয় আকাশসীমা ব্যবস্থার যোগাযোগ অবকাঠামো আধুনিকায়নের কাজ করছি। গত শুক্রবার দেশ জুড়ে বিমান চলাচল বন্ধের পেছনে কী পরিস্থিতি তৈরি হয়েছিল, তা বুঝতে এফএএর তদন্তে আমরা সহায়তা করছি। দেশ জুড়ে ফ্লাইট বন্ধের ঘটনা এবং যাত্রী, বিমান সংস্থা ও আকাশপথের নিয়ন্ত্রণ কার্যক্রমের ওপর এর প্রভাবকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’

ডাফি আরও জানান, তামার তারের বেশির ভাগই ফাইবার অপটিক কেব্‌লে পরিবর্তন করা হয়েছে। তবে এখনো প্রায় ৩০ শতাংশ তার বদলানো বাকি। এসব তার কোথায় রয়েছে, তা শনাক্তের কাজ করছেন কর্মকর্তারা।

বেশির ভাগ এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ায় ফ্লাইট চলাচল বন্ধের নির্দেশ

শনিবারের সংবাদ সম্মেলনে এফএএর প্রধান ব্রায়ান বেডফোর্ড বলেন, দেশটির ২২টি এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের মধ্যে ১৭টিই এই সমস্যায় আক্রান্ত হয়েছিল। তবে কোনো কেন্দ্রের কার্যক্রম ‘পুরোপুরি বন্ধ হয়ে যায়নি’।

তিনি জানান, বিভিন্ন কেন্দ্র থেকে যোগাযোগের ফ্রিকোয়েন্সি বারবার বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া যাচ্ছিল। এ কারণে সেগুলোকে মূল ব্যবস্থা থেকে বিকল্প ব্যবস্থায় যেতে হচ্ছিল। এতগুলো কেন্দ্র কেন একই সমস্যায় পড়েছে, তাৎক্ষণিকভাবে বুঝতে না পারায় দেশ জুড়ে ফ্লাইট চলাচল বন্ধের নির্দেশ দেয় এফএএ।

বেডফোর্ড বললেন, ‘সমস্যাটি যদি একটি কেন্দ্রে সীমাবদ্ধ থাকত, তাহলে আমরা সেখানেই সমাধানের চেষ্টা করতাম।’

তার ভাষ্য, ‘কিন্তু যখন দেখলাম, প্রথমে দুটি, তারপর তিনটি, ১০টি এবং শেষ পর্যন্ত ১৭টি কেন্দ্রে সমস্যা ছড়িয়ে পড়েছে, তখন বুঝতে শুরু করলাম, এর পেছনে আরও বড় কোনো ঘটনা রয়েছে।’

নাশকতামূলক কর্মকাণ্ডের ‘কোনো প্রমাণ নেই’

সংবাদ সম্মেলনে ডাফি ও বেডফোর্ড জোর দিয়ে বলেন, সিস্টেমে এই বিপর্যয়ের পেছনে সাইবার হামলা বা কোনো ‘নাশকতামূলক’ কর্মকাণ্ডের কারণ রয়েছে বলে তারা মনে করছেন না।ভার্জিনিয়ার আর্লিংটনে অবস্থিত রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টে একজন যাত্রী ফ্লাইট বোর্ডের দিকে তাকিয়ে আছেন— রয়টার্সডাফি বললেন, ‘গতকাল অনেক প্রশ্ন এসেছে। এটি কি সাইবার হামলা ছিল? কোনো বিদেশি রাষ্ট্র কি এই নেটওয়ার্কে হামলা চালিয়েছে? এর উত্তর হলো, আমরা তা মনে করি না।’

পরে বেডফোর্ড বললেন, ‘নাশকতামূলক কোনো কর্মকাণ্ডের প্রমাণ আমরা একেবারেই পাইনি। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সংশ্লিষ্ট কোনো ঘটনারও কোনো প্রমাণ নেই।’

এখন কী হবে?

বেডফোর্ড সাংবাদিকদের বলেছেন, ‘আমার মনে হয়, সবচেয়ে খারাপ পরিস্থিতি আমরা পেছনে ফেলে এসেছি।’ থ্যাংকসগিভিং ছুটির আগে ভ্রমণের ব্যস্ত মৌসুম সামনে রেখে তিনি জানান, রবিবারের মধ্যে ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

ব্যবস্থাটি এখন নিরাপদে পরিচালিত হচ্ছে বলে জানালেও তিনি সতর্ক করেন, পুরনো প্রযুক্তি পরিবর্তন না করা পর্যন্ত ‘এতে সমস্যা হতেই থাকবে’। তবে ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় অর্থ ব্যয় অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এদিকে দেশ জুড়ে বিমানবন্দরে দীর্ঘ সারিতে অপেক্ষা করতে হচ্ছে ক্ষুব্ধ যাত্রীদের। অনেকেই নতুন করে ভ্রমণের পরিকল্পনা সাজাচ্ছেন। ফ্লাইট চলাচলের তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১টা পর্যন্ত ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া দেশটির অভ্যন্তরে, দেশটিতে আসা কিংবা দেশটি থেকে ছেড়ে যাওয়া ৪ হাজার ৪০০টির বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

সংবাদ সম্মেলনে পরিবহনমন্ত্রী ডাফি এফএএর জন্য আরও অর্থ বরাদ্দের আহ্বান জানিয়েছেন কংগ্রেসের প্রতি।

ডাফি বললেন, ‘আমি মনে করি, এটি তাদের আরও সক্রিয় হওয়ার সংকেত। চলুন, বিনিয়োগ করি এবং বিমান চলাচলের আরও উজ্জ্বল, নিরাপদ ও দক্ষ ভবিষ্যতের দিকে এগিয়ে যাই।’

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শনিবার প্রতিনিধি পরিষদের বিদায়ী স্পিকার মাইক জনসন বলেন, কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার বাকি ৫০ দিনে রিপাবলিকানরা এফএর জন্য আরও অর্থ বরাদ্দের অনুমোদন দিতে কাজ করবেন।

জনসন বললেন, ‘আরও বিনিয়োগ প্রয়োজন, তা বুঝতে আমাদের কোনো তদন্তের দরকার নেই। আমরা এটি বাস্তবায়নের চেষ্টা করব।’

সূত্র: সিএনএন

যুক্তরাষ্ট্রফ্লাইট বিপর্যয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য