Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইরানের অভিযোগ

যুক্তরাষ্ট্রকে মদদ দিচ্ছে উপসাগরীয় দেশগুলো

  • মার্কিন হামলায় সহযোগিতার প্রমাণ থাকার দাবি তেহরানের
  • বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ছয় ড্রোন হামলার দাবি ইরানের
  • ইরানি হামলা প্রতিহতের দাবি বাহরাইনের
  • ইরানের বিরুদ্ধে সরব বাহরাইন ও জর্ডান
  • পারমাণবিক আলোচনা বন্ধ, অব্যাহত মার্কিন নৌ-অবরোধ
আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ২২:৪০
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রকে মদদ দিচ্ছে উপসাগরীয় দেশগুলো

ইরানের তেহরানে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মহাকাশ ও ক্ষেপণাস্ত্র বাহিনীর জাদুঘরে প্রদর্শিত ইরানি ক্ষেপণাস্ত্র

আশির দশক। পারস্য উপসাগরের জলরাশি তখন রক্তাক্ত যুদ্ধের সাক্ষী। ইরান-ইরাক সংঘাতের আগুন ছড়িয়ে পড়েছিল তেলবাহী জাহাজেও। ইতিহাসে সেই অধ্যায় পরিচিত ‘ট্যাংকার যুদ্ধ’ নামে। চার দশক পর সেই উপসাগরেই আবার ঘনাচ্ছে সংঘাতের কালো মেঘ। তবে এবার অভিযোগ আরও বিস্তৃত। ইরানের দাবি, প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোই নিজেদের সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে যুক্তরাষ্ট্রকে। সেই সহযোগিতায় ইরানের ওপর হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। অভিযোগের পক্ষে প্রমাণ থাকার দাবিও করেছে তেহরান। এর মধ্যেই বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ড্রোন হামলার খবর। প্রশ্ন উঠেছে, চার দশক আগের সেই রক্তাক্ত ইতিহাস কি নতুন রূপে ফিরে আসছে মধ্যপ্রাচ্যে?

রবিবার (১৫ নভেম্বর) আল-জাজিরা ও রয়টার্সের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই উপসাগরীয় কয়েকটি দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সামরিক সহযোগিতার অভিযোগ তুলেছেন।

বাঘাইয়ের দাবি, এসব দেশের সামরিক ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। মার্কিন বাহিনী পেয়েছে প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য সহায়তা।

তার ভাষায়, ‘ইরানে মার্কিন হামলায় আঞ্চলিক দেশগুলোর সহযোগিতার প্রতিটি ঘটনা নথিভুক্ত করা হয়েছে।’

অভিযোগগুলো কূটনৈতিক মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোকে জানানো হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে অনুসরণ করবে তেহরান। তবে অভিযোগের পক্ষে সংগৃহীত প্রমাণ প্রকাশ্যে উপস্থাপন করেনি ইরান। স্বাধীনভাবেও এসব দাবির সত্যতা নিশ্চিত হয়নি।

বাঘাই বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে সহযোগিতাকারী দেশগুলোকেও পরিণতির দায় নিতে হবে।

এমন অভিযোগের মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে বাহরাইন। রবিবার রয়টার্স জানিয়েছে, বাহরাইনের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা একাধিক ইরানি হামলা প্রতিহত করেছে। বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ইরানের রেভোলুশনারি গার্ড দাবি করেছে, বাহরাইনের আল-রিফা হেলিকপ্টার ঘাঁটিতে মার্কিন প্রতিরক্ষা রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন পাঠানো হয়েছে। দক্ষিণ ইরানের সিরিকে একটি যোগাযোগ স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানোর দাবি তাদের।

তবে বাহরাইন জানিয়েছে, আকাশেই হামলা প্রতিহত করা হয়েছে। মার্কিন কর্তৃপক্ষও ইরানের দাবি করা ক্ষয়ক্ষতি নিশ্চিত করেনি।

এর আগে শুক্রবারও মার্কিন রাডার ধ্বংসের দাবি করেছিল তেহরান। ওয়াশিংটনের বক্তব্য, দুটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে। কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের হামলার কঠোর নিন্দা জানিয়েছে। তাদের বক্তব্য, অন্য দেশের সঙ্গে বিরোধ মেটাতে বাহরাইনের ভূখণ্ডকে যুদ্ধক্ষেত্র বানানো গ্রহণযোগ্য নয়। জর্ডানও হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে।

অন্যদিকে ইরান বলেছে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে তারা। প্রতিবেশী দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন নয়, মার্কিন সামরিক স্থাপনাই তাদের লক্ষ্য।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হয় চলমান সংঘাত। যুদ্ধ ছড়িয়ে পড়ে উপসাগরীয় অঞ্চলেও। এপ্রিলে যুদ্ধবিরতির পর বড় আকারের লড়াই কমলেও স্থায়ী সমঝোতা হয়নি।এদিকে ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। বাঘাই জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণসহ পারমাণবিক কর্মসূচির বিস্তারিত বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন উসকানি না থাকলে হামলা থেকে বিরত থাকার ইঙ্গিত দিয়েছেন। তবে ইরানের ওপর নৌ-অবরোধ বহাল রাখার কথা জানিয়েছেন তিনি।উত্তেজনা ছড়িয়েছে সৌদি আরবেও। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রিয়াদমুখী হুতিদের দুটি ক্ষেপণাস্ত্র এবং দেশটির পূর্বাঞ্চলে তিনটি ড্রোন প্রতিহত করা হয়েছে।পারস্য উপসাগরের জলরাশি একদিন দেখেছিল ট্যাংকার যুদ্ধের ভয়াবহতা। আজ সেই জলপথ ঘিরে আবার অভিযোগ, প্রতিশোধ আর সামরিক প্রস্তুতি। তখন তেলের জাহাজ ছিল যুদ্ধের লক্ষ্য। এখন প্রতিবেশী দেশের সামরিক ঘাঁটিও সংঘাতের কেন্দ্রবিন্দু। ইতিহাস কি আবার সেই পুরোনো পথেই হাঁটছে? নাকি যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ার আগেই কূটনীতি ফিরিয়ে আনতে পারবে শান্তির আলো?

উপসাগরীয় দেশইরানযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ঘুষ.সাইটে বালিয়াকান্দিতে দলিল রেজিস্ট্রিতে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা