Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রাজশাহীতে শাশুড়িকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামাই গ্রেপ্তার

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০০:২৪
রাজশাহীতে শাশুড়িকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামাই গ্রেপ্তার

প্রতীকী ছবি

রাজশাহীর পবা উপজেলায় শাশুড়িকে ধর্ষণচেষ্টার অভিযোগে মেয়ের জামাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মেয়ে বাদী হয়ে পবা থানায় মামলা করেছেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্র জানায়, প্রায় ছয় বছর আগে অভিযুক্ত যুবকের সঙ্গে মামলার বাদীর বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ভুক্তভোগীর বাড়িতেই বসবাস করে আসছিলেন।

এজাহারে মাহমুদা অভিযোগ করেন, তার বড় বোন অসুস্থ হয়ে দারুসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকায় গত শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে তিনি সেখানে ছিলেন। পরদিন রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে বাড়িতে ফিরে তিনি ও তার বোন তাদের মাকে বিমর্ষ অবস্থায় দেখতে পান। কারণ জানতে চাইলে তিনি আগের রাতের ঘটনা জানান।

ভুক্তভোগীর দেওয়া তথ্যের বরাত দিয়ে এজাহারে বলা হয়, ১৮ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে তার শয়নকক্ষে প্রবেশ করেন অভিযুক্ত। এ সময় ভক্তভোগীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন। এ সময় ঘুম ভেঙে গেলে রাসেল ভুল হয়েছে বলে ক্ষমা চান এবং ঘর থেকে বেরিয়ে যায়।

আরও পড়ুন

বারিধারায় শ্রমিককে চাপা দেওয়া গাড়িটির সেই কিশোর গ্রেপ্তার

২৩ সেপ্টেম্বর ২০২৬

অভিযোগ অনুযায়ী, একই রাতে আনুমানিক ৩টার দিকে অভিযুক্ত আবার ওই কক্ষে প্রবেশ করেন। এ সময় তিনি ভুক্তভোগীর সঙ্গে জোরপূর্বক যৌন সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। ভুক্তভোগী চিৎকার করলে অভিযুক্ত ভয় পেয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আবার ফিরে এসে পবিত্র কোরআন শরিফ নিয়ে শপথ করে বিষয়টি কাউকে না বলার অনুরোধ করেন বলেও এজাহারে দাবি করা হয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান বলেন, ‘জামাই কর্তৃক শাশুড়িকে ধর্ষণের অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।’

এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।

রাজশাহীধর্ষণচেষ্টাগ্রেপ্তার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: