হাতিরঝিলে যুবদল নেতার গুলিতে আতঙ্ক, আহত ১
আগামীর সময় প্রতিবেদক

গ্রাফিকস: আগামীর সময়
রাজধানীর হাতিরঝিলে বিরোধের জেরে সোহাগ (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার পর দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানা যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল থানাধীন বাংলামোটর মোড়ের উত্তর পাশের গলির ঘটনা এটি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে হাতিরঝিল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সাইমনের সঙ্গে সোহাগের কথা কাটাকাটির একপর্যায়ে তার মাথায় আঘাত করা হয়। এতে সোহাগ রক্তাক্ত আহত হন। পরে সাইমন সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।’
আহত সোহাগকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।




