Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সার ডিলারশিপ না পেয়ে যুবদলের পদ ছাড়ার ঘোষণা নেতার

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১৯:৫০
সার ডিলারশিপ না পেয়ে যুবদলের পদ ছাড়ার ঘোষণা নেতার

মানিকগঞ্জের সাটুরিয়ায় সার ডিলারশিপ না পেয়ে ক্ষোভ ও হতাশা থেকে দলীয় পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন দড়গ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

সাদ্দাম হোসেনের দাবি, তাদের পরিবার দীর্ঘদিন ধরে সার ব্যবসার সঙ্গে যুক্ত। তার বাবা দড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং প্রায় চার দশক ধরে সার ব্যবসা করছেন। তবে ২০০৯ সালে সার ডিলার নিয়োগের সময় রাজনৈতিক পরিচয়ের কারণে তাদের পরিবার বঞ্চিত হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। এর পর থেকে অন্য ডিলারের কাছ থেকে ভাড়া নিয়ে ব্যবসা পরিচালনা করতে হচ্ছে তাদের।

সম্প্রতি নতুন করে সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলে সাদ্দাম হোসেন ও তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। তবে শেষ পর্যন্ত দড়গ্রাম ইউনিয়নের সার ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রুহুল আমীন। এতে হতাশ হয়ে দলীয় পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সাদ্দাম।

ফেসবুক পোস্টে নিজের রাজনৈতিক জীবনের ত্যাগ ও প্রতিকূলতার কথাও তুলে ধরেন তিনি। সাদ্দামের দাবি, দলের দুঃসময়ে তারা নির্যাতনের শিকার হয়েছেন এবং একাধিক মামলার মুখোমুখি হয়েছেন। তার বিরুদ্ধে একসময় ৯টি মামলা ছিল। এমনকি বাবা-ছেলেকে একসঙ্গে কারাবরণও করতে হয়েছে। দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার পরও প্রত্যাশিত সুযোগ না পাওয়ার হতাশা থেকে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু বললেন, একটি ইউনিয়ন থেকে একাধিক ব্যক্তি সার ডিলারশিপের জন্য আবেদন করেছেন। উপজেলা কমিটি যাচাই-বাছাই করে আবেদনগুলো মন্ত্রণালয়ে পাঠিয়েছে। মন্ত্রণালয় থেকেই নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এ নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। পর্যায়ক্রমে সুবিধাবঞ্চিত ব্যক্তিদের জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

সাটুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বললেন, প্রতিটি ইউনিয়ন থেকে তিনজন করে প্রার্থীর নাম উপজেলা সার ও বীজ কমিটির মাধ্যমে জেলা কমিটির কাছে পাঠানো হয়েছিল। জেলা কমিটি সেগুলো মন্ত্রণালয়ে পাঠায়। পরে গত ৬ অক্টোবর মন্ত্রণালয় নতুন ডিলারদের তালিকা প্রকাশ করে।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর সারা দেশের মতো মানিকগঞ্জের সাত উপজেলায়ও নতুন সার ডিলারদের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় সাটুরিয়ার দড়গ্রাম ইউনিয়নের ডিলার হিসেবে মো. রুহুল আমীনের নাম রয়েছে।

সার ডিলারশিপযুবদলযুবদল নেতাপদ ছাড়ার ঘোষণা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    বিএনপি নেতার তালিকায়ই সারের ডিলার নিয়োগ

    বিএনপি নেতার তালিকায়ই সারের ডিলার নিয়োগ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে