মানিকগঞ্জের সাটুরিয়ায় সার ডিলারশিপ না পেয়ে ক্ষোভ ও হতাশা থেকে দলীয় পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন দড়গ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।সাদ্দাম হোসেনের দাবি, তাদের পরিবার দীর্ঘদিন ধরে সার ব্যবসার সঙ্গে যুক্ত। তার বাবা দড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং প্রায় চার দশক ধরে সার ব্যবসা করছেন। তবে ২০০৯ সালে সার ডিলার নিয়োগের সময় রাজনৈতিক পরিচয়ের কারণে তাদের পরিবার বঞ্চ...