প্রিয়
চীনা ঠিকাদার,
আশা করি, বেইজিংয়ে বসে সুস্বাদু স্যুপ খাচ্ছেন! আচ্ছা, আপনার কি মনে আছে? কথা ছিল, কর্ণফুলী টানেল এলাকায় আমাকে আর আমার ভাইবোনদের রোপণ করবেন। অধ্যাপক ড. কামাল হোসেন সাহেব ২৩ প্রজাতির গাছের সুন্দর নকশাও এঁকে দিয়েছিলেন। কিন্তু আপনি আর আপনার দেশীয় সঙ্গীরা মিলে আমাদের ভাগ্যে এক ফোঁটা মাটিও জুটতে দিলেন না!
আমরা ছোটবেলা থেকে একটা বাংলা প্রবাদ শুনে বড় হয়েছি— ‘টাকা কি গাছে ধরে?’ এতদিন ভাবতাম, এটা শুধুই একটা প্রবাদ। মানুষ কষ্ট করে টাকা কামায়, গাছে তো আর টাকা ফলে না! কিন্তু আ...