Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে
মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

আগামীর চোখ

টাকার গাছ!

agamir somoy
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১৬
টাকার গাছ!

গ্রাফিকস: আগামীর সময়

প্রিয়

চীনা ঠিকাদার,

 

আশা করি, বেইজিংয়ে বসে সুস্বাদু স্যুপ খাচ্ছেন! আচ্ছা, আপনার কি মনে আছে? কথা ছিল, কর্ণফুলী টানেল এলাকায় আমাকে আর আমার ভাইবোনদের রোপণ করবেন। অধ্যাপক ড. কামাল হোসেন সাহেব ২৩ প্রজাতির গাছের সুন্দর নকশাও এঁকে দিয়েছিলেন। কিন্তু আপনি আর আপনার দেশীয় সঙ্গীরা মিলে আমাদের ভাগ্যে এক ফোঁটা মাটিও জুটতে দিলেন না!

আমরা ছোটবেলা থেকে একটা বাংলা প্রবাদ শুনে বড় হয়েছি— ‘টাকা কি গাছে ধরে?’ এতদিন ভাবতাম, এটা শুধুই একটা প্রবাদ। মানুষ কষ্ট করে টাকা কামায়, গাছে তো আর টাকা ফলে না! কিন্তু আপনি আর আমাদের দেশের কিছু মহৎ কর্মকর্তা মিলে সেই প্রবাদকেই সত্যি প্রমাণ করে দিলেন!

আপনি মাটির নিচ থেকে এক অদৃশ্য ‘টাকার গাছ’ গজিয়ে তুললেন। যে গাছের জন্য বাজেট ছিল মাত্র সাড়ে ১৯ লাখ টাকা, সেখান থেকে আপনারা তুলে নিলেন ৪৯ কোটি ৩৬ লাখ টাকা! প্রাথমিক বাজেটের ২৫১ গুণ! বাহ্, কী জাদুকরী হাত আপনাদের!

আপনি গাছের ডাল ঝাঁকিয়েছেন আর উনারা ‘টাকার গাছের’ তলা থেকে ঝরাপাতা (টাকার বান্ডিল) কুড়িয়ে পকেট ভারী করেছেন

আচ্ছা, এই অদ্ভুত ‘টাকার গাছের’ পেটেন্ট আসলে কার হবে, বলুন তো? নাকি এতেও ‘মেড ইন চায়না’ ট্যাগ মারবেন? নাকি আমাদের দেশীয় আমলাদের সঙ্গে যৌথ মালিকানা ঘোষণা করবেন?

আপনাকে একা কৃতিত্ব দিলে কিন্তু অন্যায় হবে। আমাদের দেশের অসাধু কর্মকর্তা আর প্রকৌশলীরাও তো কম যান না! আপনি না হয় চীন থেকে এসে সোজা ‘টাকার গাছ’ রোপণ করে চলে গেলেন। কিন্তু আমাদের এখানকার কর্তাবাবুরা তো সেই গাছের তলায় ঝুড়ি নিয়ে বসেছিলেন! আপনি গাছের ডাল ঝাঁকিয়েছেন আর উনারা ‘টাকার গাছের’ তলা থেকে ঝরাপাতা (টাকার বান্ডিল) কুড়িয়ে পকেট ভারী করেছেন।

পরে অডিটের ভয়ে তাড়াহুড়ো করে পতেঙ্গায় কিছু রঙ্গন পুঁতে দিয়ে দায় সারলেন। সেতু কর্তৃপক্ষের হিসাবে একেকটার দাম পড়েছে ৫৬ হাজার টাকা! অথচ স্থানীয় নার্সারিতে ওগুলো শ-দেড়েক টাকায় মেলে। এমন সোনার চারাগাছে ফল ধরলে হয়তো দেশের সব ঋণ শোধ হয়ে যেত!

যাই হোক, আপনারা টাকা মেরে দিয়েছেন আর আমরা বাতাসের ভূত হয়ে রয়ে গেলাম। তবে মনে রাখবেন, এই ‘টাকার গাছ’ বেশি দিন টিকবে না। পচা পাতায় সুবাস থাকে না, কেবল দুর্গন্ধই ছড়ায়!

 

ইতি

আপনার হাপিস হয়ে যাওয়া চারাগাছগুলো

 

রোপণঠিকাদারটানেলআগামীর চোখসম্পাদকীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, থানায় জিডি

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ৩০ ব্যাংকে এটিএম-অনলাইন সেবা বন্ধ, গভর্নর ক্ষুব্ধ

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    ‘আমার বিরুদ্ধে নিউজ করবেন, আবার বিজ্ঞাপন চাইবেন’ সাংবাদিককে এসিল্যান্ড

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    নান্দাইলের দোকানে তৈরি করা হতো ভুয়া এনআইডি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    চুক্তির সঙ্গে সঙ্গে চট্টগ্রাম বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারি

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    কর্ণফুলী টানেল প্রকল্পে গাছ না লাগিয়েই লোপাট ৫০ কোটি টাকা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    দুর্গাপূজায় টানা ৫ দিন ছুটি, তবে আগের শনিবার অফিস খোলা

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    বিএনপি ক্ষমতায় থাকতেই শুরু দ্বিতীয় পদ্মা সেতু

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    ইংলিশ চ্যানেল পাড়ির পথে ‘প্রায় সব নারীই ধর্ষণের শিকার’?

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    শিক্ষক দিবসের ব্যানারে শেখ হাসিনার নাম, প্রধান শিক্ষক আটক

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    এক বছর ধরে মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    দুই ভারতীয়কে গুলি করে ফেলে গেল বিএসএফ

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    এনসিপি আছে শুধু নগর মহানগরে

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    নেশার টাকা জোগাড় করতে ৪ মাসের ভাগিনাকে ৪০ হাজার টাকায় বিক্রি, মামা গ্রেপ্তার

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত

    সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত