স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে কিনতেন গাছের চারা। বন্ধুরা যখন টিফিনে খাবার কিনত, মাহবুব পলাশ তখন কিনতেন সবুজের স্বপ্ন। নিজের খরচে ৫৯৭ দিনে দেশের ৬৪ জেলায় ঘুরে ঘুরে রোপণ ও বিতরণ করেছেন ১০ হাজার গাছ। গড়ে তুলেছেন বিরল গাছের সংগ্রহ, বীজ ব্যাংক ও গাছের বৃদ্ধাশ্রম। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাজার ভদ্রঘাট এলাকায় তার বাড়ি। বর্তমানে বসবাস করেন রাজশাহী নগরীর তালাইমারী এলাকায়।
২০০০ সালে বাজার ভদ্রঘাট এলাকার একটি স্কুলে পড়ার সময় পলাশ টিফিনের টাকা জমিয়ে গাছের চারা কিনে বিতরণ শুরু করেন। পড়াশোনা শেষে কর্মসূ...