Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় নাটক

নতুন চাকরিতে যোগ দিলেন হাসান মাসুদ

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩
নতুন চাকরিতে যোগ দিলেন হাসান মাসুদ

হাসান মাসুদ

হাসান মাসুদ সেনাবাহিনীর পোশাকে দেশের দায়িত্ব পালন করেছেন। পরে সাংবাদিক হিসেবেও কাজ করেছেন। ধীরে ধীরে এসব পেশা থেকে সরে এসে মন দিয়েছেন অভিনয়ে। সাংবাদিকতার পাশাপাশি শুরু করা অভিনয়ই একসময় হয়ে ওঠে তার প্রধান পরিচয়।

বর্তমানে অভিনয়ে আগের মতো নিয়মিত নন হাসান মাসুদ। নতুন কাজেও তাকে খুব বেশি দেখা যায় না। ফলে দর্শকের মধ্যে তাকে ঘিরে আগ্রহও রয়েছে। নতুন খবর হলো হাসান মাসুদ নতুন পেশায় যুক্ত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে আগামীর সময়কে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন। 

কদিন আগে অভিনয় ছাড়ার গুঞ্জনেও আলোচনায় আসেন। জানিয়েছিলেন, আপাতত অভিনয় করবেন না এবং হজ করে এসে ধর্মীয় কাজে মনোযোগী হওয়ার ইচ্ছা রয়েছে। এই বক্তব্যের পর সামাজিক মাধ্যমে হাসান মাসুদকে নিয়ে নানা আলোচনা শুরু হয়।

আরও পড়ুন

কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

২১ সেপ্টেম্বর ২০২৬

পরে অবশ্য বিষয়টি পরিষ্কার করেন হাসান তিনি। জানালেন, চিরতরে অভিনয় ছেড়ে দেওয়ার কথা তিনি বলেননি। বরং ভালো কনটেন্ট না পাওয়ার কারণেই বর্তমানে নিয়মিত কাজ করছেন না। এর মধ্যেই নতুন খবর সামনে এসেছে। একটি করপোরেট প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন হাসান মাসুদ।

জানা গেছে, হাসান মাসুদের নতুন কর্মস্থল একটি এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান। নাম ‘রেইন গ্লোবাল’ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে কাজ করে প্রতিষ্ঠানটি। সেখানে ‘হেড অব স্টুডেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড ব্র্যান্ড’ পদে যোগ দিয়েছেন তিনি। এরই মধ্যে প্রতিষ্ঠানটির কয়েকটি প্রচারণামূলক ভিডিওতেও তাকে দেখা গেছে।

কয়েক মাস আগে হাসান মাসুদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকার পর হজ শেষে বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি। এরপর অভিনয় ছাড়ার গুঞ্জন এবং সেটি নিয়ে তার ব্যাখ্যার মধ্যেই নতুন চাকরিতে যোগ দেওয়ার খবর সামনে এলো।

হাসান মাসুদঅভিনেতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ভবিষ্যত তহবিলের মুনাফা হার বাড়ল

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    কিলোমিটারে ২০ পয়সা বাড়তে পারে বাসভাড়া

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আমার মেয়ের পরিণতির জন্য ওবায়দুর দায়ী : মরিয়মের বাবা

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    শয্যার চেয়ে রোগী দ্বিগুণ, বারান্দা–মেঝেতে চিকিৎসা

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: এমপি নজরুল, প্রথম স্ত্রী দুজনই রিমান্ডে

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    সুশান্তের মৃত্যুর রাতে সিসিটিভিতে কী দেখা গিয়েছিল

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম