অভিনেতা হাসান মাসুদ সম্প্রতি এক অনুষ্ঠানে জানালেন, আপাতত অভিনয় করছেন না। হজ করে এসে এখন ধর্মকর্মেই মনোযোগী। এ বক্তব্যের কারণে সামাজিকমাধ্যম ব্যবহারকারীদের একাংশের সমালোচনার শিকারও হচ্ছিলেন অভিনেতা। আবার অনেকেই মনে করছেন, তিনি আর অভিনয় করবেন না। একেবারেই সরে গেছেন; কিন্তু বিষয়টি তেমন নয় বলে জানালেন হাসান মাসুদ। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছেন, ‘ওই কথাটা বলা আমার ভুল হয়েছে। আমি বলেছিলাম, দুই বছর ধরে অভিনয় করছি না এবং মাঝেমধ্যে বিজ্ঞাপনচিত্রে কাজ করি। এই মুহূর্তে ভালো কনটেন্টও তেমন নেই। কিন্তু আমি কখ...