Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বলিউড

মা হারালেন রানী মুখার্জি

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৭
মা হারালেন রানী মুখার্জি

রানী মুখার্জি

বলিউড অভিনেত্রী রানী মুখার্জির পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মারা গেছেন তার মা, সাবেক সংগীতশিল্পী কৃষ্ণা মুখার্জি। ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার দুপুরে মুম্বাইয়ে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

প্রযোজনা সংস্থা ‘যশ রাজ ফিল্মস’-এর পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে খবরটি নিশ্চিত করা হয়েছে। রানীর পরিবারের পক্ষ থেকে এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার এবং কৃষ্ণা মুখার্জির আত্মার শান্তির জন্য প্রার্থনার অনুরোধ জানানো হয়েছে।

কৃষ্ণা মুখার্জি কেবল একজন তারকাসন্তানের মা ছিলেন না, তিনি নিজে বাংলা ও হিন্দি চলচ্চিত্র ইন্ডাস্ট্রির একজন খ্যাতনামা প্লেব্যাক গায়িকা ছিলেন। ‘মোমের আলো’, ‘হাইওয়ান’, ‘তিসরি চোখ’ এবং ‘তোমার রক্তে আমার সোহাগ’-এর মতো জনপ্রিয় সিনেমাগুলোতে কণ্ঠ দিয়েছেন তিনি।

তিনি বিখ্যাত প্রযোজক-পরিচালক এবং ‘ফিল্মালয়া স্টুডিওস’-এর অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত রাম মুখার্জির সহধর্মিণী ছিলেন। রানীর বাবা রাম মুখার্জি ২০১৭ সালে ৮৪ বছর বয়সে মারা যান। কৃষ্ণা মুখার্জির কোল আলো করে আসেন দুই সন্তান—অভিনেত্রী রানী মুখার্জি এবং চলচ্চিত্র নির্মাতা রাজা মুখার্জি।


আরও পড়ুন

অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

২২ সেপ্টেম্বর ২০২৬

কৃষ্ণা মুখার্জি ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত বাঙালি অভিনেত্রী দেবশ্রী রায়ের বোন। অন্যদিকে রাম মুখার্জির সূত্রে তিনি বলিউডের ঐতিহ্যবাহী ‘মুখার্জি-সমর্থ’ চলচ্চিত্র পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন। সেই সূত্রে বলিউড সুপারস্টার কাজল এবং জনপ্রিয় পরিচালক অয়ন মুখার্জি রানীর ঘনিষ্ঠ আত্মীয়।


মায়ের সঙ্গে রানীর সম্পর্ক ছিল ভীষণ মধুর ও গভীর। জীবনের নানা চড়াই-উতরাই ও আর্থিক অনটনের মাঝেও মা কীভাবে সবসময় মুখে হাসি রেখে পরিবারকে আগলে রেখেছিলেন, তা নিয়ে একাধিকবার আবেগঘন স্মৃতিচারণা করেছেন রানী।

চলতি বছরে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে রানী বলেছিলেন, ‘পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, মায়ের মতো সবসময় মুখে হাসি রেখে এগিয়ে যাওয়াই আমি তার কাছ থেকে শিখেছি। আমার জীবনে মায়ের প্রভাব সবচেয়ে বেশি।’

কৃষ্ণা মুখার্জির মৃত্যুতে বলিউড ও টলিউড ইন্ডাস্ট্রির বহু তারকা গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছেন।

রানী মুখার্জিবলিউড সেলেব আপডেটমৃত্যু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আজমুল হত্যা: মেস ম্যানেজার মেহেদীকে খুঁজছে পুলিশ

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    আবারও জাতীয় জাদুঘরের মহাপরিচালক হলেন তানজিম ওয়াহাব

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’, পোস্ট দিয়ে বহিষ্কার ছাত্রদল নেতা

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ,  ব্যর্থ হলো সি-পপ

    কেন বিশ্ব জুড়ে জনপ্রিয় কে-পপ, ব্যর্থ হলো সি-পপ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    বামপন্থী আলিফ হচ্ছেন বার্লিনের প্রথম মুসলিম মেয়র

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    বাংলাদেশে তেলের দাম বাড়ল কয়েক দফা, প্রতিবেশীদের কী চিত্র

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন

    পটিয়ায় পিকআপের সঙ্গে সংঘর্ষে কক্সবাজার এক্সপ্রেস লাইনচ্যুত, বন্ধ ট্রেন

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ