এক সকালে কারখানার গেটে নোটিস— কারখানা বন্ধ। শ্রমিকের হাতে কাজ নেই, মালিকের সামনে উৎপাদন নেই আর অর্থনীতির সামনে তৈরি হয় আরও বড় প্রশ্ন: এত বড় একটি শিল্প হঠাৎ করে বন্ধ হয়ে যায় কীভাবে? বাস্তবতা হলো, অধিকাংশ ক্ষেত্রে কারখানা একদিনে বন্ধ হয় না; বহু দিনের লোকসান, কমে যাওয়া ক্রয়াদেশ, বাড়তে থাকা উৎপাদন ব্যয়, জ্বালানি সংকট, ব্যাংকঋণের চাপ ও শ্রম-অস্থিরতার পর শেষ দরজাটিই একদিন বন্ধ হয়।
বাংলাদেশের পোশাক খাত দেশের রপ্তানির প্রায় ৮০ শতাংশের বেশি জোগান দেয় এবং এতে প্রায় ৪০ লাখ মানুষ কাজ করেন। ফলে একটি কারখানা...