Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৩:০১
শেয়ার করুন:
রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশা চালকের

গ্রাফিকস: আগামীর সময়

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগে বাসের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অটোরিকশার দুই যাত্রীসহ তিনজন। বুধবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম হাওলাদার (৪০) বরিশালের উজিরপুর উপজেলার মন্ড পাশা গ্রামের মৃত হারুন হাওলাদারের ছেলে। বর্তমানে তিনি শনির আখড়া এলাকায় থাকতেন। আহতদের মধ্যে দুজন বিদেশযাত্রী কাওসার হোসেন রুবেল (৩১), ও আলামিন (৩০) এবং অপরজনের নাম মো: বশির (৩৩)।

বশিরের স্ত্রী বলেছেন, আজ সাড়ে ১১টায় রুবেল ও আলামিনের কাতার যাওয়ার কথা ছিল। তারা আমাদের শনির আখড়ার বাসা থেকে মেইন রোডে যাওয়ার উদ্দেশে অটোরিকশায় করে যাচ্ছিলেন। সেখান থেকে সিএনজি অটোরিকশায় তাদের বিমানবন্দর যাওয়ার কথা। তাদের সঙ্গে আমার স্বামী বশির ছিলেন।

তিনি আরও জানান, অটোরিকশাটি রায়েরবাগ বাসস্ট্যান্ডে গেলে সেখানে একটি বাস তাদের ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে দ্রুত উদ্ধার করে তাদের হাসপাতালে নিয়ে আসি।

দুর্ঘটনার পর তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল সাড়ে ৯টার দিকে তাদের মৃত ঘোষণা করেন। আহত তিনজন চিকিৎসাধীন রয়েছেন।

অটোরিকশা চালক মাসুমের ছোট ভাই হামিম হাওলাদার জানালেন, সকালে রিকশা নিয়ে বের হয়েছিলেন তার ভাই। পরে সড়ক দুর্ঘটনার খবর পান তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মোঃ সেলিম বলেছেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।

রাজধানীসড়ক দুর্ঘটনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান