Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

গুলশানে বাড়ি ঘেরাও করে আ.লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:০১
শেয়ার করুন:
গুলশানে বাড়ি ঘেরাও করে আ.লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন

গুলশানে বাড়িতে তল্লাশি চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ২০ জনকে আটকের পর বাড়ির সামনে যুবদল নেতা–কর্মীদের সঙ্গে রবিউল ইসলাম নয়ন। ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর গুলশানে একটি বাড়ি ঘেরাও করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী সন্দেহে ২০ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন যুবদলের ঢাকা মহানগর দক্ষিণের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। বুধবার বিকেলে গুলশানের ৪১ নম্বর সড়কের ৭৪ নম্বর বাড়িতে ঘটে এ ঘটনা। পরে পুলিশ আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।

আটকের এ ঘটনার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন নয়ন। ভিডিওতে দেখা যায়, বাড়িটির নিচতলায় একটি ডেন্টাল ক্লিনিক ও সেলুনের সাইনবোর্ড রয়েছে। বিকেলে নেতা-কর্মীদের নিয়ে সেখানে যান তিনি। বাড়ির চারপাশে অবস্থান নিয়ে কাউকে পালাতে না দেওয়ার নির্দেশ দেন অনুসারীদের। একপর্যায়ে নিজেই বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। পরে ভবনের বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে লোকজনকে বের করে আনেন।

ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা বাড়ির ভেতর থেকে একে একে কয়েকজনকে নিচে নামিয়ে ভবনের পার্কিং এলাকায় জড়ো করছেন। এ সময় যুবদলের এক কর্মীকে বলতে শোনা যায়, ‘তারা নাশকতা করতে আসছিল। ছাত্রলীগ, যুবলীগের সবডিরে ধরছি।’

একপর্যায়ে কয়েকজনের পাসপোর্ট, মুঠোফোন ও মানিব্যাগ পুলিশের কাছে বুঝিয়ে দেন নয়ন। পুলিশ সদস্যদের উদ্দেশে তাকে বলতে শোনা যায়, ‘যারা নিরপরাধ তাদের ছেড়ে দেবেন।’

পরে বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে অভিযানের কারণ ব্যাখ্যা করেন রবিউল ইসলাম নয়ন। তিনি জানান, সকালে খবর পেয়েছিলেন, বিকেল চারটার দিকে গোপালগঞ্জ থেকে কয়েকজন এবং রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও বনানী থানা শ্রমিক লীগের সভাপতির নেতৃত্বে কিছু লোক ওই বাড়িতে গোপন বৈঠক করবেন। খবর পেয়ে তারা সেখানে যান।


আরও পড়ুন

কড়াইল বস্তিতে অভিযানে বিপুল মাদক উদ্ধার

২৫ নভেম্বর ২০২৬


নয়নের দাবি, ভবনটির পেছনের জানালার একটি অংশ কেটে পালানোর পথ তৈরি করা হয়েছে। তাদের উপস্থিতির খবর পেয়ে কয়েকজন ওই পথ দিয়ে পালিয়ে গেছেন। সব মিলিয়ে ২০ থেকে ২২ জনকে পুলিশ আটক করেছে।

তিনি আরও দাবি করেন, ডিসেম্বর সামনে রেখে সেখানে নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল। ঢাকা মহানগরের কোথাও আওয়ামী লীগের নেতা-কর্মীরা নাশকতার পরিকল্পনা করলে তা প্রতিহত করবেন তারা।

ভিডিওতে বাড়িটির সামনে নয়ন ও তার অনুসারীদের স্লোগান দিতেও দেখা যায়। তাদের ‘হাসিনা তুই দেশে আয়, দেখি তোরে কে বাঁচায়’ এবং ‘লীগ ধর, জেলে ভর’ স্লোগান দিতে শোনা যায়। পরে পুলিশ সদস্যরা আটক ব্যক্তিদের গাড়িতে তুলে নিয়ে যান।

এ বিষয়ে গুলশান থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর জানান, গুলশানের একটি বাড়ি থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মী সন্দেহে ২০ জনকে আটক করা হয়েছে। যুবদলের নেতা-কর্মীরা তাদের আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।

রাজনৈতিক দলের নেতা-কর্মীরা এভাবে বাড়ি ঘেরাও করে কাউকে আটক করতে পারেন কি না, এমন প্রশ্নের জবাবে ওসি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

যুবলীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতাকে আটকের পর তাকে পার্সিমন ফল খাওয়াচ্ছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। পরে ওই যুবককে পুলিশের হাতে তুলে দেন তিনি। ছবি: ভিডিও থেকে নেওয়াএদিকে রবিউল ইসলাম নয়নের ফেসবুকে শেয়ার করা আরেকটি ভিডিওতে যুবলীগ নেতা পরিচয়ে রহমতুল্লাহ শান্ত নামের এক ব্যক্তিকে আটকের দৃশ্য দেখা গেছে। তাকে পুলিশের কাছে সোপর্দ করার আগে পনির ও পার্সিমন ফল খেতে দেন নয়ন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এর আগে মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে জাভেদ দিদার নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন নয়ন। ওই ঘটনার ভিডিওও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন তিনি। ভিডিওতে দেখা যায়, আটকের পর ওই ব্যক্তিকে সেদ্ধ ডিম, পানি ও কফি খেতে দেন নয়ন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

রাজধানীযুবদলের নেতারবিউল ইসলাম নয়নআওয়মী লীগ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১৭ হাজার

    তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১৭ হাজার