Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১৭ হাজার

  • শ্রমিকপক্ষের চূড়ান্ত প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা
  • শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের ভোটে নতুন মজুরি চূড়ান্ত
  • ছয় ভোটের মধ্যে চারটি ১৭ হাজারের পক্ষে, দুটি ১৮ হাজার
  • মজুরি বাড়ল সাড়ে ৪ হাজার টাকা
অর্থনৈতিক প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৩:০১
শেয়ার করুন:
তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১৭ হাজার

সংগৃহীত ছবি

মধ্যরাত পর্যন্ত চলল তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে দরকষাকষি। মালিক ও শ্রমিকপক্ষ এক টেবিলে ছিল সাড়ে ১১ ঘণ্টা। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভাকক্ষে চতুর্থ সভা শুরু হয়ে চলে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত। রাত ৩টার দিকে বৈঠক সূত্র জানায়, তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার টাকা।

গতকালের বৈঠকের শুরুতে মালিকপক্ষ চতুর্থ গ্রেডে ১৫ হাজার ৭০০ টাকা মজুরির প্রস্তাব দেয়। অন্যদিকে শ্রমিকপক্ষ অনড় ছিল ২২ হাজার টাকায়। দুপক্ষের এমন অনড় অবস্থানে সন্ধ্যা পেরিয়ে রাত গভীর হতে থাকে। বাইরে তখন গাজীপুর ও সাভারের শিল্পাঞ্চল বিক্ষোভে উত্তাল। মহাসড়ক অবরোধ, সংঘর্ষ আর শত শত কারখানায় ছুটির খবরে বাড়ছিল উদ্বেগ। শেষ পর্যন্ত রাত দেড়টায় আসে চূড়ান্ত সমাধান। শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ১৮ হাজার টাকা করার চূড়ান্ত প্রস্তাব দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত বোর্ডের ছয় সদস্যের মধ্যে ভোটের মাধ্যমে নতুন মজুরি চূড়ান্ত হয়। ছয় ভোটের মধ্যে চারটি পড়ে ১৭ হাজার টাকার পক্ষে এবং দুটি ১৮ হাজার টাকার পক্ষে। ফলে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হিসেবে ১৭ হাজার টাকাই চূড়ান্ত হয়।

বৈঠকে যখন একটা সমাধানের পথ খোঁজা হচ্ছিল, তখন গতকালও গাজীপুর-সাভারে আন্দোলন চালিয়ে গেছেন শ্রমিকরা। তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশের সঙ্গে জড়ান সংঘর্ষে।

তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর হিসাবে, গাজীপুর ও সাভার-আশুলিয়ায় ১ হাজার ৮৩১টি কারখানার মধ্যে ৩৯৭টিতে সাধারণ ছুটি (ফোর্স লিভ) এবং ৮৪টিতে শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে শুধু গাজীপুর অঞ্চলেই ৩৭৪টি কারখানায় ছুটি ও ২৭টি ১৩(১) ধারায় বন্ধ ছিল।

গতকাল ন্যূনতম মজুরি বোর্ডের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে বোর্ডের চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী জানান, তৃতীয় দফার (দ্বিতীয় রিভিশন) সর্বশেষ প্রস্তাবে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ এবং শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা প্রস্তাব দেয়। এ ছাড়া প্রথম গ্রেডে শ্রমিকপক্ষ ৩৫ হাজার টাকার বিপরীতে মালিকপক্ষ ১৮ হাজার ৮২৮, দ্বিতীয় গ্রেডে শ্রমিকপক্ষ ৩০ হাজার টাকার বিপরীতে মালিকপক্ষ ১৭ হাজার ৮৮৭ এবং তৃতীয় গ্রেডে শ্রমিকপক্ষ ২৭ হাজার টাকার বিপরীতে মালিকপক্ষ ১৬ হাজার ৯৯৬ টাকা প্রস্তাব করে।

সৈয়দ আজাদ সুবহানী বলছিলেন, ‘এখন পর্যন্ত আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। এটি চূড়ান্ত নয়। উভয়পক্ষই বিশেষজ্ঞ ও তথ্য-উপাত্ত নিয়ে এসেছেন। কখনো একসঙ্গে, কখনো আলাদাভাবে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে বসে আমরা আলোচনা ফ্যাসিলিটেট করছি।’

শ্রমিকপক্ষ এ প্রস্তাবে সন্তুষ্ট কি না— এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘শ্রমিকপক্ষ সন্তুষ্ট নয়; বলতে গেলে দুপক্ষেরই আপত্তি রয়েছে। একপক্ষ বাড়তে চাইছে না, আরেক পক্ষ এর নিচে থাকতে চাইছে না। প্রয়োজন হলে প্রস্তাব আরও রিভিশন হতে পারে।’

এর আগে সোমবার বোর্ডের তৃতীয় সভায় প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে দীর্ঘ আলোচনা চলে। ওই সভার শুরুতে মালিকপক্ষ সর্বনিম্ন গ্রেডে ১৪ হাজার ৩০০ টাকা মজুরির প্রস্তাব দেয়। শ্রমিকপক্ষ এ প্রস্তাবকে অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করলে বোর্ডে দীর্ঘ আলোচনা চলে। পরে মালিকপক্ষ তাদের প্রস্তাব সংশোধন করে ১৫ হাজার ৫০০ টাকায় উন্নীত করে। অন্যদিকে, শ্রমিকপক্ষও আলোচনার স্বার্থে তাদের আগের ৩২ হাজার টাকার দাবি থেকে ৫ হাজার কমিয়ে ২৭ হাজার টাকা নির্ধারণের সংশোধিত প্রস্তাব উপস্থাপন করে।

পরে রাতে মজুরি বোর্ডে চেয়ারম্যান জানান, তৃতীয় দফার (দ্বিতীয় রিভিশন) সর্বশেষ প্রস্তাবে চতুর্থ গ্রেডের শ্রমিকদের জন্য মালিকপক্ষ ১৫ হাজার ৭০০ এবং শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা প্রস্তাব দেয়। এ ছাড়া প্রথম গ্রেডে শ্রমিকপক্ষ ৩৫ হাজার টাকার বিপরীতে মালিকপক্ষ ১৮ হাজার ৮২৮, দ্বিতীয় গ্রেডে শ্রমিকপক্ষ ৩০ হাজার টাকার বিপরীতে মালিকপক্ষ ১৭ হাজার ৮৮৭ এবং তৃতীয় গ্রেডে শ্রমিকপক্ষ ২৭ হাজার টাকার বিপরীতে মালিকপক্ষ ১৬ হাজার ৯৯৬ টাকা প্রস্তাব করে।

সেদিন শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণে মালিকপক্ষ যে প্রস্তাব দেয়, তা শ্রমিকদের দাবির ধারেকাছেও নেই এবং একেবারেই অযৌক্তিক ও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন ন্যূনতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার। তিনি বলছিলেন, চিরাচরিত নিয়মে মালিকপক্ষ এবারও অনেক কম মজুরি দিয়ে প্রস্তাব শুরু করেছে। ২০২৩ সালে শ্রমিকপক্ষের ২৩ হাজার টাকা দাবির বিপরীতে মালিকপক্ষ শুরুতে ১০ হাজার ৪০০ টাকা প্রস্তাব দিয়েছিল, যা পরে আলোচনার মাধ্যমে ১২ হাজার ৫০০ টাকায় নির্ধারিত হয়েছিল। এবারও দুপক্ষের প্রস্তাবের মধ্যে বড় ব্যবধান থাকায় শিল্পের স্বার্থে ও আলোচনার মাধ্যমে একটি সন্তোষজনক জায়গায় পৌঁছাতে সিনিয়র শ্রমিকনেতাদের সঙ্গে কথা বলে শ্রমিকপক্ষ সংশোধিত প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নেয়। একইভাবে মালিকপক্ষও তাদের প্রস্তাব সংশোধন করে বাড়াবে বলে আশা প্রকাশ করেছিলেন তিনি।

আরও পড়ুন

১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে বাংলাদেশের নতুন ভিসা কেন্দ্র

২৫ নভেম্বর ২০২৬

গাজীপুর ও টঙ্গীতে সংঘর্ষ, মহাসড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল সকাল থেকেই গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ ও অবরোধ শুরু করেন শ্রমিকরা। ভোগড়া, চৌধুরীবাড়ী, চান্দনা চৌরাস্তা, কোনাবাড়ী, সালনা, বড়বাড়ী, সাইনবোর্ড এবং সদর উপজেলার ভবানীপুর এলাকার ৭০টি কারখানায় পরিস্থিতি বিবেচনায় ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া ৩২টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার তথ্য জানায় শিল্প পুলিশ।

এদিন বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে টঙ্গীর গাজীপুরা ২৭ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে টঙ্গী এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়।

দুপুরের দিকে গাজীপুরা এলাকায় পুনরায় পুলিশ ও শ্রমিকদের মধ্যে ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা ফ্লাইওভারের নিচে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সকালে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় এক শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ওই কারখানাসহ আশপাশের বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর মৌচাকের তেলিরচালা, সদর উপজেলার মেম্বারবাড়ী এবং বাঘের বাজারের নতুন বাজার এলাকায়ও শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া উত্তেজনাকর পরিস্থিতি ও কারখানায় হামলার আশঙ্কায় গতকাল সকাল ১০টা থেকে পর্যায়ক্রমে টঙ্গীর বিভিন্ন এলাকার ৫৬টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানালেন, শ্রমিক বিক্ষোভের কারণে ৭০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এ ছাড়া ৩২টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছিলেন।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান জানিয়েছেন, টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করা বিক্ষুব্ধ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এ ছাড়া হামলার আশঙ্কায় বেশ কিছু কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পোশাকশ্রমিকমজুরি বৃদ্ধি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    মারা গেছেন অভিনেতা সোহেল খান

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    ‘সুইসাইড বোমায়’ ক্ষতবিক্ষত হবে আ.লীগ, হাসিনা নন : আসিফ নজরুল

    জামায়াতের চার ও আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

    জামায়াতের চার ও আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ, অভিযোগ বিএনপির বিরুদ্ধে

    ৫ বছরের মেয়েকে নিয়ে নিখোঁজ স্বামী, স্ত্রীর থানায় অভিযোগ

    ৫ বছরের মেয়েকে নিয়ে নিখোঁজ স্বামী, স্ত্রীর থানায় অভিযোগ