রাজধানীর কাঁঠালবাগানে আগুনের ঘটনায় আরও এক জনের মৃত্যু
আগামীর সময় প্রতিবেদক

রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে আগুনের ঘটনায় দগ্ধ শামসুন্নাহার বেগম (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মৃত্যু হলো।
আজ বুধবার সকালে বার্ন ইনস্টিটিউটে তার মৃত্যু হয়। ইনস্টিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, তার মৃত্যু হয় আজ সকাল ৫টায়। তার শরীরের ৪০% শতাংশ দগ্ধ হয়েছিল।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান বাজারসংলগ্ন কাঞ্চন টাওয়ারের একটি ফ্ল্যাটে আগুন লাগে। এতে শিশুসহ পাঁচজন দগ্ধ হন।
সেসময় হাসপাতালের রেসিডেন্ট সার্জন ডা. সুলতান জানিয়েছিলেন, দগ্ধ পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।
এদিকে দগ্ধদের মধ্যে আব্দুর রহমান নামে একজনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।




