Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা শ্রমিকদের ভরসা খাইরুন
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

আগামীর সময়-গ্রীন লাইফ গোলটেবিল বৈঠকে বক্তারা

সময়মতো শনাক্ত ও চিকিৎসা বাঁচাতে পারে শিশুর প্রাণ

  • শিশুস্বাস্থ্য সুরক্ষায় টিকা ও দ্রুত চিকিৎসায় জোর বিশেষজ্ঞদের
  • নিউমোনিয়া থেকে সুরক্ষা মিলবে টিকায়
আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ২৩:০৯
শেয়ার করুন:
সময়মতো শনাক্ত ও চিকিৎসা বাঁচাতে পারে শিশুর প্রাণ

আজ বুধবার গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে ‘সমসাময়িক শিশুস্বাস্থ্যজনিত জটিলতা এবং আমরা গ্রীন লাইফ মেডিকেল কলেজ হসপিটাল’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা। ছবি: আগামীর সময়

ছোট্ট শিশুটি কাঁদছে। জ্বর বাড়ছে। নিঃশ্বাসে কষ্ট। কিন্তু তারা কষ্ট বলতে পারে না। মা-বাবাও বুঝতে পারেন না কী হচ্ছে। সময় ফুরিয়ে যায়। তাই শুরু হয় অনিশ্চয়তা। আর এ অসহায়ত্ব থেকেই জন্ম নেয় বড় বিপদ। অথচ দ্রুত শনাক্ত হলেই মেলে সমাধান, সঠিক চিকিৎসা বাঁচায় শিশুর প্রাণ। শিশুস্বাস্থ্য নিয়ে এমনই সব উদ্বেগের পাশাপাশি আশার কথা উঠে এলো এক গোলটেবিল বৈঠকে।

সময়মতো টিকা, সচেতনতা ও দ্রুত চিকিৎসায় শিশুদের নিউমোনিয়া, ডেঙ্গু, হাম ও জন্মগত হৃদরোগের মতো জটিলতা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মত দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

আজ বুধবার রাজধানীর গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে ‘সমসাময়িক শিশুস্বাস্থ্যজনিত জটিলতা এবং আমরা গ্রীন লাইফ মেডিকেল কলেজ হসপিটাল’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেছেন। দৈনিক আগামীর সময় ও গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ আয়োজনে হয় এ বৈঠক।

শিশুদের নিউমোনিয়া থেকে সুরক্ষিত রাখতে করণীয় নিয়ে কথা বলছেন অধ্যাপক কাজী রকিবুল ইসলাম। ছবি: আগামীর সময়

শূন্য থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়া। আর এ বয়সী শিশুরাই নিউমোনিয়ায় বেশি আক্রান্ত হয়। ছয় মাসের কম বয়সী শিশুদের মৃত্যুঝুঁকি সবচেয়ে বেশি। এ রোগে আক্রান্ত শিশুর উচ্চমাত্রার জ্বরের সঙ্গে শ্বাসকষ্ট ও কাশি থাকবে। টিকা নিলে বেশিরভাগ ক্ষেত্রেই নিউমোনিয়া থেকে সুরক্ষিত থাকা যায়। গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন গ্রীন লাইফ মেডিকেল কলেজের শিশু বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক কাজী রকিবুল ইসলাম।

এই অধ্যাপক আরও বলেছেন, অপুষ্টির শিকার শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হলে মারাত্মক জটিলতা দেখা দেয়। নিউমোনিয়া প্রতিরোধে শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করা এবং টিকা নেওয়া দরকার। আর নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।শিশু জন্মের সময় মস্তিষ্কের জটিলতা বিষয়ে আলোচনা করেন অধ্যাপক বেগম শরিফুন নাহার। ছবি: আগামীর সময় শিশু জন্মের সময় মিনিটখানেক অক্সিজেনের ঘাটতিতে মস্তিষ্কের দীর্ঘমেয়াদি ক্ষতি হয় বলে জানালেন গ্রীন লাইফ হাসপাতালের নবজাতক বিভাগের কনসালট্যান্ট ও ইনচার্জ অধ্যাপক বেগম শরিফুন নাহার।

তিনি বলছেন, এই বিভাগে নবজাতক শিশুদের কমন রোগের চিকিৎসা করা হয়। পাশাপাশি শিশু জন্মের সময় যেকোনো জটিলতায় প্রয়োজনীয় সহযোগিতা করা হয়।

শিশুদের বাতরোগ নিয়ে বক্তব্য দেন অধ্যাপক সাহানা এ রহমান। ছবি: আগামীর সময়দেশে শিশুদের বাতরোগের মধ্যে ৭০ শতাংশ জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস (জিআইএ) বলে জানালেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সাহানা এ রহমান।

তিনি বলেছেন, শিশুরা কয়েক ধরনের বাতরোগে আক্রান্ত হয়। প্রতিটি ধরনের চিকিৎসা পদ্ধতি আলাদা। বাতরোগ শনাক্তে অন্তত ছয় সপ্তাহ সময় নেওয়া উচিত। খেয়াল রাখতে হবে, দ্রুত চিকিৎসা দিতে গিয়ে যেন ভুল না হয়।

শিশুদের ডেঙ্গু সচেতনতা নিয়ে আলোচনা করেন অধ্যাপক গুলশান আকতার। ছবি: আগামীর সময়গ্রীন লাইফ মেডিকেল কলেজের শিশু বিভাগের প্রধান অধ্যাপক গুলশান আকতার বলেছেন, ডেঙ্গুতে দ্বিতীয়বার আক্রান্ত হলে জটিলতা বেড়ে যায়। শিশুরা যেহেতু নিজেদের সমস্যার কথা বলতে পারে না, তাই অনেক ক্ষেত্রে লক্ষণ প্রকাশের আগেই ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করে। এজন্য শিশুদের জ্বর হলেই ডেঙ্গু পরীক্ষা করাতে হবে।

হাম মোকাবিলায় শিশুদের যত্ম নিয়ে কথা বলেন অধ্যাপক আবদুল মালেক। ছবি: আগামীর সময়হামে প্রতিদিন যেভাবে শিশুরা মারা যাচ্ছে, কভিডেও এভাবে মানুষ মারা যায়নি বলে মন্তব্য করেছেন গ্রীন লাইফ মেডিকেল কলেজের শিশু বিভাগের নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আবদুল মালেক।

তিনি বললেন, সময়মতো টিকা না পাওয়ায় শিশুরা হামে আক্রান্ত হচ্ছে। এ রোগের পর জটিলতা এড়াতে শিশুদের পুষ্টিকর খাবার ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি।শিশুদের হৃদরোগ থেকে রক্ষা পেতে করণীয় নিয়ে কথা বলেন আবু সাঈদ মুন্সী। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশু হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক আবু সাঈদ মুন্সী বলেছেন, দেশে যত শিশু জন্ম নেয়, তাদের মধ্যে ৮-১০ শতাংশের জন্মগতভাবে হৃদরোগের সমস্যা থাকে। কিন্তু অনেক অভিভাবক শিশুকে ইকো পরীক্ষা করাতে চান না। এতে অনেক সময় রোগ শনাক্তে দেরি হয়ে যায়। শিশুকে চিকিৎসা দেওয়ার সময় শেষ হয়ে যায়।

শিশুর খিঁচুনি রোগ নিয়ে কথা বলেন ডা. ফউজিয়া নাহিদ।মস্তিষ্কের স্নায়ুকোষে হঠাৎ বৈদ্যুতিক সংকেতের তৈরি হয়ে খিঁচুনি হয় বলে জানালেন গ্রীন লাইফ মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ফউজিয়া নাহিদ।

তিনি বললেন, শূন্য থেকে পাঁচ বছর বয়সী ১০-১৫ শতাংশ শিশুর মৃত্যুর কারণ মস্তিষ্কের সংক্রমণ। এজন্য খিঁচুনি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এ চিকিৎসক আরও বলেছেন, শিশুর খিঁচুনি হলে আতঙ্কিত না হয়ে তাকে কাত করে শোয়াতে হবে। এ সময় মুখে কাপড়, চামচ, পানি বা কোনো খাবার দেওয়া যাবে না। পোশাক ঢিলেঢালা করে দিতে হবে। পুরো পরিস্থিতি ভিডিও করে রাখা দরকার, যাতে চিকিৎসকরা দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে পারেন।

কথা বলছেন গ্রীন লাইফ মেডিকেল কলেজের শিশু বিভাগের কনসালট্যান্ট মারুফা ফেরদৌসী।গ্রীন লাইফ মেডিকেল কলেজের শিশু বিভাগের কনসালট্যান্ট মারুফা ফেরদৌসী বলেছেন, কিডনি শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। অনেক শিশুই ছোটবেলা থেকে কিডনির নানা রোগে ভোগে। এর মধ্যে উচ্চ রক্তচাপের সমস্যাও আছে। তাই একটি শিশুর তিন বছর পূর্ণ হলেই প্রতি বছর রক্তচাপ দেখা উচিত।

আলোচনায় অংশ নেন অধ্যাপক শাহীনা সোবহান।গ্রীন লাইফ মেডিকেল কলেজের বায়োকেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক শাহীনা সোবহান বললেন, শিশুরা নিজেদের সমস্যার কথা সঠিকভাবে প্রকাশ করতে পারে না। ফলে রোগ শনাক্তে লক্ষণ মিলিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হয়। কিন্তু শিশুদের শরীরে বারবার সুঁই ফোটালে অভিভাবকরা কষ্ট পান। ফলে শিশুদের ক্ষেত্রে চিকিৎসাবিজ্ঞানের প্রমাণের ভিত্তিতে পরীক্ষা-নিরীক্ষা করা দরকার।

শিশুদের ভবিষ্যৎ নিয়ে কথা বলছেন ডা. মো. মঈনুল আহসান।শিশুদের চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসকদের যেকোনো চাহিদাকে প্রাধান্য দেন বলে জানালেন গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মঈনুল আহসান। তিনি বলেছেন, শিশুরা প্রতিটি পরিবারের, দেশের ভবিষ্যৎ। সবার উচিত শিশুদের প্রতি যত্নশীল হওয়া। বাড়তি মনোযোগ দেওয়া।

শিশুদের সুস্বাস্থ্যর গুরুত্ব নিয়ে কথা বলছিলেন দৈনিক আগামীর সময়ের প্রধান সম্পাদক ও প্রকাশক আবদুস সাত্তার মিয়াজী।দৈনিক আগামীর সময়ের প্রধান সম্পাদক ও প্রকাশক আবদুস সাত্তার মিয়াজী বললেন, সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা জরুরি। অথচ শিশুরা হাম, ডেঙ্গুসহ নানা রোগে ভুগছে। রোগে আক্রান্ত হলে শিশুদের শারীরিক পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে যায়। তাই শিশুসংক্রান্ত রোগের চিকিৎসায় গুরুত্ব দেওয়া জরুরি। চিকিৎসকদের এসব মূল্যবান পরামর্শে সাধারণ মানুষ উপকৃত হবে।

খবরের পাশাপাশি আগামীর সময়ের সচেতনতামূলক কার্যক্রম নিয়ে কথা বলছেন সম্পাদক মোস্তফা মামুন।শিশুস্বাস্থ্য নিয়ে বিশদভাবে কাজের ইচ্ছা প্রকাশ করেছেন দৈনিক আগামীর সময় সম্পাদক মোস্তফা মামুন। তিনি বলেছেন, আগামীর সময় প্রকাশের ছয় মাসের মধ্যে পাঠকসমাজে একটা অবস্থান তৈরি করতে পেরেছে। পত্রিকাটি খবরের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে শিশুদের সৃজনশীল বিকাশে কিডস ক্লাব ও ষাটোর্ধ্ব প্রবীণদের জন্য গোল্ড ক্লাব গঠন অন্যতম।

সঞ্চালনায় ডা. ফাতেমাতুজ্জোহরা মুনা।বৈঠক সঞ্চালনা করেন গ্রীন লাইফ মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ ডা. ফাতেমাতুজ্জোহরা মুনা।

চিকিৎসাআগামীর সময়হাসপাতালশিশুচিকিৎসক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    রাজধানীর তিন এলাকায় পরিবহনে আগুন

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা গ্রাহকের, ইউনূসের নেই শেয়ার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    যুবলীগ নেত্রীকে বাংলোয় ডাকা সেই ওসি প্রত্যাহার

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    ‘বোমা তৈরি করতে গিয়ে’ বিস্ফোরণে আওয়ামী লীগ কর্মী নিহত

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেকৃবিতে দিনব্যাপী চাকরি মেলা, অংশ নেবে ২৫টির বেশি কোম্পানি

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণ ভারতের চোখে ‘ভিন্ন বিষয়’

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    বিএনপি-জামায়াতকে কৌশলে আ.লীগ সামলাতে হয় গোপালগঞ্জে

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে বিএনপি নেতার পদত্যাগ

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    জিয়াউল আহসানকে পৃথিবীতেই ‘পার্সোনা নন গ্রাটা’ করা উচিত

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    পুরস্কৃত হবেন দেশসেরা ২০ ইউএনও

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    সাত জেলায় নতুন পুলিশ সুপার

    তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১৭ হাজার

    তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১৭ হাজার