গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে রাজধানীতে মোমবাতি মিছিল করেছে জামায়াত। আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর উত্তর বাড্ডায় ঢাকা মহানগর উত্তর জামায়াতের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল-পরবর্তী সমাবেশে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘গ্যাস-বিদ্যুৎ সংকট কোনো যুদ্ধের কারণে নয়, বরং সরকারের অব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয়েছে। যুদ্ধের দোহাই দিয়ে সরকার পার পাবে না। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব যাদের দেওয়া হয়েছে, তারা অতীতেও ব্যর্থ হয়েছে।
আরও...