পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর
সংবাদ বিজ্ঞপ্তি

দ্রুত বীমা দাবি পরিশোধের লক্ষ্যে রংপুর অঞ্চলে গ্রাহকদের ২ কোটি ১৯ লাখ ৮৮ হাজার টাকার চেক বিতরণ করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স। সম্প্রতি রংপুর চেম্বার অব কমার্স ভবনের অডিটরিয়ামে চেক বিতরণ উৎসব ও আলোচনা সভার মাধ্যমে এসব দাবি পরিশোধ করা হয়। প্রকল্প ইনচার্জ মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মো. কামাল হোসেন মহসিন ও মোহাম্মদ এনামুল হক, এসইডি মোহাম্মদ সেলিম মিয়া, ইডি মো. মোকলেছুর রহমানসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।



