Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় স্বাস্থ্য

ধর্মঘটের ঘোষণা প্রত্যাহার অ্যাম্বুলেন্স মালিকদের

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৭
ধর্মঘটের ঘোষণা প্রত্যাহার অ্যাম্বুলেন্স মালিকদের

সংগৃহীত ছবি

সারা দেশে অনির্দিষ্টকালের জন্য ঘোষিত অ্যাম্বুলেন্স ধর্মঘট থেকে সরে এসেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। গত মঙ্গলবার মধ্যরাতে সরকারের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় সংগঠনটি। সরকারের পক্ষ থেকে আগামী এক মাসের মধ্যে মালিকদের যৌক্তিক দাবিগুলো সমাধানের আশ্বাসে নেওয়া হয়েছে এ সিদ্ধান্ত। ন্যাম ভবনের অভ্যর্থনা কক্ষে সংশ্লিষ্ট সব পক্ষের বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ধর্মঘট প্রত্যাহারের এ ঘোষণা দেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা ফুয়াদ। তিনি বলেছেন, ‘দেশের মানুষের কথা চিন্তা করে এবং জনদুর্ভোগ এড়াতে সরকারের আশ্বাসের ওপর আস্থা রেখে আমরা বুধবারের ধর্মঘট প্রত্যাহার করে নিলাম।’ খবর বাসসের।

সারা দেশের প্রায় সাড়ে সাত হাজার অ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিককে অবিলম্বে সেবা চালু রাখার আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করলেন, ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পর যেন কোনো রোগী বা মৃত ব্যক্তির স্বজনরা ভোগান্তিতে না পড়েন, নিশ্চিত করতে হবে সে বিষয়টি। দেশের সব অ্যাম্বুলেন্স চলাচল করবে স্বাভাবিকভাবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বাণিজ্যিক রেজিস্ট্রেশন প্রদান, অ্যাম্বুলেন্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন, সরকারি হাসপাতালে পার্কিং সুবিধা নিশ্চিত করা, হাইকোর্টের রায় অনুযায়ী লাশবাহী ফ্রিজার ভ্যান ও অ্যাম্বুলেন্সকে টোলমুক্ত রাখা এবং ২৪ ঘণ্টা জ্বালানি সরবরাহ নিশ্চিত করাসহ মালিকদের একগুচ্ছ দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বৈঠকে।

অ্যাম্বুলেন্সধর্মঘটপ্রত্যাহারজনদুর্ভোগদাবি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise