Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

রামেক হাসপাতালের গ্রিলহীন বারান্দা কেড়ে নিল ২ বছরের হুরাইরাহকে

রাজশাহী অফিস
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ২২:২৫
শেয়ার করুন:
রামেক হাসপাতালের গ্রিলহীন বারান্দা কেড়ে নিল ২ বছরের হুরাইরাহকে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

নতুন হাঁটতে শিখেছিল সে। প্রতিটি পদক্ষেপ ছিল বাবা-মায়ের কাছে উৎসব। আজ সেই টলমল পায়েই সে হেঁটে গেল মৃত্যুর দিকে। খোলা গেট। গ্রিলহীন বারান্দা। দোতলা থেকে সোজা নিচে। দুই বছরের আবু হুরাইরাহর আর বাড়ি ফেরা হলো না।

বাড়ি ফেরার কথা ছিল আজই। ডেঙ্গুতে আক্রান্ত বাবা হৃদয় আলী আর অসুস্থ বড় বোন উম্মে খাদিজার ছাড়পত্রের কাগজ নিয়ে চিকিৎসকের চেম্বারে ছুটছিলেন মা সেলিনা বেগম। ঠিক সেই ফাঁকেই চলে গেল শিশুটির জীবন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চারতলা ভবনের ১১ নম্বর ওয়ার্ডের বারান্দায় আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

ছয় বছরের খাদিজা ভর্তি ছিল ২৪ নম্বর ওয়ার্ডে, বাবা ১৪ নম্বরে। করিডরে বিছানায় বসে ছিলেন বাবা, পাশে বড় বোন। সেখান থেকেই হাঁটতে হাঁটতে বারান্দায় চলে যায় ছোট্ট হুরাইরাহ। গেটটি খোলা ছিল। বারান্দায় ছিল না কোনো গ্রিল। দোতলা থেকে নিচে পড়ে যায় সে।

গুরুতর আহত শিশুটিকে দ্রুত নেওয়া হয় ১০ নম্বর ওয়ার্ডে। কিন্তু ততক্ষণে সব শেষ। বেলা আড়াইটার দিকে সেখানে গিয়ে দেখা যায়, টেবিলের ওপর পড়ে আছে নিথর ছোট্ট দেহ। শরীরে তখনো স্যালাইনের নল। নাক দিয়ে ঝরছে রক্ত।

একনজর দেখার জন্য ভিড় করেন অন্য রোগীর স্বজনেরা। তাদের ঠেকাতে হিমশিম খাচ্ছিলেন দুজন আনসার সদস্য। ওদিকে ১১ নম্বর ওয়ার্ডের সামনের করিডরে বিছানায় বসে আহাজারি করছিলেন বাবা হৃদয় আলী। কিছুক্ষণ পর ছুটে আসেন মা সেলিনা। বারান্দা থেকে ছেলের পড়ে যাওয়ার কথা শুনে ধপাস করে মেঝেতে বসে পড়েন তিনি। তারপর শুরু হয় গড়াগড়ি, বুকফাটা কান্না।

হৃদয় আলী দাঁড়িয়ে একজনকে বললেন, ‘আমারে সাওয়ালের কাছে নিয়া চল।’ আরেকজনের কাঁধে ভর দিয়ে উঠে গেলেন তিনি। এ সময় চারদিক থেকে রোগীর স্বজনেরা এসে ঘিরে ধরেন সেলিনা বেগমকে। ভিড় দেখে বাঁশি বাজিয়ে সবাইকে সরিয়ে দেন এক আনসার সদস্য।

তখন মোনাজাতের ভঙ্গিতে দুই হাত তুলে মিনতি করলেন মা। আনসার সদস্যকে বললেন, ‘আমার বাবুটারে আমি একটু দ্যাকপো।’ ঠিক তখনই এসে দাঁড়ালেন হৃদয় আলী। ভাঙা গলায় বললেন, ‘তোমার ছেলে নাই।’

ছেলের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন সেলিনা বেগম। মায়ের আর্তনাদে ভারী হয়ে ওঠে হাসপাতালের করিডর। হৃদয় আলী কুষ্টিয়া সদর উপজেলার রিকশাচালক। নিজের জ্বরের চিকিৎসা করাতে এসেছিলেন। ফিরছেন সন্তানের লাশ নিয়ে।

হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানালেন, বিকাল চারটায় আনুষ্ঠানিকভাবে শিশুটির মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আপাতত মৃত্যু সনদে ‘ব্রড ডেথ’ লেখা হয়েছে। ময়নাতদন্ত হলে ওপর থেকে পড়ে মৃত্যুর আরও যেসব কারণ থাকতে পারে, সেগুলো উঠে আসতে পারে।

১১ নম্বর ওয়ার্ডের যে অংশের গ্রিল খোলা ছিল, সেখানে রোগী চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। তাহলে গেট কেন খোলা ছিল? জানতে চাইলে মুখপাত্র বললেন, প্রথমত, এটি একটি দুর্ঘটনা। শিশুটিকে ছেড়ে দেওয়া হয়েছিল। গেট কেন খোলা ছিল, তা সিসিটিভি ফুটেজ দেখে খোঁজ নেওয়া হবে। কারও দায়িত্বে অবহেলা থাকলে সেটাও দেখা হবে বলে জানালেন তিনি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালহুরাইরাহশিশু নিহত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ একাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ একাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা