মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) আমদানিতে বড় পরিবর্তন এসেছে। মধ্যপ্রাচ্যের বদলে দেশের মোট চাহিদার প্রায় ৮০ শতাংশই আমদানি করা হচ্ছে যুক্তরাষ্ট্র থেকে। আমেরিকা থেকে কিনতে হচ্ছে বেশি দামে, আবার দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে দেশে আনতেও জাহাজ ভাড়া বেশি পড়ছে। আর এতেই দেশে এলপি গ্যাসের দাম বেড়েছে।এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) এলপিজি দাম বাড়ার কারণ বিশ্লেষণ করে এক প্রেস বিজ্ঞপ্তি আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠিয়েছে। সেখান থেকেই এই তথ্য জানা গেছে।...