মানুষ সামাজিক
জীব। তাই মানুষের ভালোবাসা, প্রশংসা ও গ্রহণযোগ্যতা পাওয়ার আকাঙ্ক্ষা একজন ব্যক্তির
স্বাভাবিক প্রবৃত্তির অংশ। কিন্তু এই আকাঙ্ক্ষা যখন আল্লাহর সন্তুষ্টির চেয়ে বড়
হয়ে যায়, তখনই
শুরু হয় নৈতিক বিপর্যয়। মানুষকে খুশি করতে গিয়ে অনেক সময় মানুষ আল্লাহকে অসন্তুষ্ট
করে ফেলে। অথচ একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য মানুষের প্রশংসা পাওয়া নয়,
আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।
রাসুলুল্লাহ (সা.) এ বিষয়ে শিক্ষা দিয়ে বলেছেন-
مَنِ
الْتَمَسَ رِضَاءَ اللَّهِ بِسَخَطِ النَّاسِ كَفَاهُ اللَّهُ مُ...