Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
জৌলুশ ছেড়ে গ্রামের স্কুলে নায়লা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

মুফতি সাইফুল ইসলাম

মুফতি সাইফুল ইসলাম

আলেম ও সাংবাদিক

মালিক ইবনে দিনার মসজিদ: ইতিহাসের এক জীবন্ত স্মারক

মালিক ইবনে দিনার মসজিদ: ইতিহাসের এক জীবন্ত স্মারক

ভারত মহাসাগরের তীর ঘেঁষে কেরালার মালাবার উপকূল। নারকেলগাছের সারি, নীল জলরাশি আর সবুজে ঘেরা এই ভূখণ্ড বহু শতাব্দী ধরে ছিল ভারত মহাসাগরীয় বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র। আরব বণিকদের জাহাজ যেমন এই উপকূলে নোঙর ফেলেছে, তেমনি তাঁদের সঙ্গে এসেছে নতুন পণ্য, নতুন সংস্কৃতি ও ইসলামের বাণী। কেরালার মুসলিম ঐতিহ্যের ইতিহাসও তাই সমুদ্রপথের বাণিজ্য ও সাংস্কৃতিক যোগাযোগের ইতিহাসের সঙ্গে গভীরভাবে যুক্ত। এই ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে মালিক ইবনে দিনার (রহ.)-এর নাম। তিনি ছিলেন ইসলামের প্রাথমিক যুগের একজন প্রসিদ...
মসজিদ•৫ মিনিট আগে
যে সহজ আমলে মিলে পূর্ণ একটি হজ ও উমরার সাওয়াব

যে সহজ আমলে মিলে পূর্ণ একটি হজ ও উমরার সাওয়াব

হজ ও উমরা মুমিনের হৃদয়ের গভীরে লালিত এক পবিত্র আকাঙ্ক্ষার নাম। কাবার কালো গিলাফ, মসজিদুল হারামের প্রশান্তি, তাওয়াফের ঘূর্ণন আর মিনা-আরাফার স্মৃতি মুসলিম হৃদয়কে প্রতিনিয়ত টানে। কিন্তু প্রত্যেকের পক্ষে বারবার হজ বা উমরার সফরে যাওয়া সম্ভব হয় না। কারও সামর্থ্য নেই, কারও শারীরিক সক্ষমতা সীমিত, আবার কারও জন্য বাধা হয়ে ওঠে জীবনের ব্যস্ততা। অথচ আল্লাহর রাসুল (সা.) এমন একটি সহজ আমলের সুসংবাদ দিয়েছেন, যার প্রতিদান পূর্ণ হজ ও উমরার সাওয়াবের সমতুল্য। হজরত আনাস ইবন মালিক (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.)...
নামাজ•৩ ঘণ্টা আগে
শিঙ্গায় ফুঁ দেওয়ার দিনের ভয়াবহতা

শিঙ্গায় ফুঁ দেওয়ার দিনের ভয়াবহতা

মানুষের পরিচিত পৃথিবী একদিন হঠাৎ তার চেনা রূপ হারাবে। যে আকাশের নিচে মানুষ স্বপ্ন দেখে, যে মাটির ওপর দাঁড়িয়ে সভ্যতা নির্মাণ করে, যে পাহাড়কে সে পৃথিবীর দৃঢ়তার প্রতীক মনে করে, যে সমুদ্রকে দেখে তার অসীমতার কথা ভাবে, সেদিন সবকিছুর পরিচিত বিন্যাস ভেঙে পড়বে। সূর্য, চন্দ্র, নক্ষত্র, পাহাড়, সাগর; কোনো কিছুই নিজ অবস্থায় থাকবে না। শুরু হবে এমন এক মহাদিবস, যার সামনে মানুষের সব শক্তি, সম্পদ, প্রযুক্তি ও সভ্যতার অহংকার মুহূর্তেই অর্থহীন হয়ে যাবে। এই মহাবিপর্যয়ের সূচনার সঙ্গে কোরআন যে শব্দটিকে যুক্ত কর...
ইসলাম•এক দিন আগে
যে আমলে শত্রুও বন্ধুতে পরিণত হয়

যে আমলে শত্রুও বন্ধুতে পরিণত হয়

মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক সব সময় মসৃণ থাকে না। কখনো ভুল বোঝাবুঝি, কখনো স্বার্থের সংঘাত, আবার কখনো বিদ্বেষ ও প্রতিহিংসা মানুষকে পরস্পরের শত্রুতে পরিণত করে। কিন্তু ইসলাম শত্রুতার জবাবে শত্রুতা বাড়িয়ে দেওয়ার পরিবর্তে এমন এক নৈতিক শক্তির শিক্ষা দিয়েছে, যার মাধ্যমে ঘৃণার আগুনও নিভে যেতে পারে, কঠিন হৃদয়ও কোমল হতে পারে। সেই অনন্য আমল হলো মন্দকে উত্তম আচরণ দিয়ে প্রতিহত করা। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন— وَ لَا تَسۡتَوِی الۡحَسَنَۃُ وَ لَا السَّیِّئَۃُ ؕ اِدۡفَعۡ بِالَّتِیۡ هِیَ...
কোরআন•এক দিন আগে
কিয়ামতের দিন কারা নবীজির কাছে থাকবে, কারা দূরে

কিয়ামতের দিন কারা নবীজির কাছে থাকবে, কারা দূরে

মানুষের ব্যক্তিত্ব শুধু তার জ্ঞান, সম্পদ কিংবা সামাজিক মর্যাদায় প্রকাশ পায় না; বরং তার কথাবার্তা, আচরণ ও অন্যের প্রতি ব্যবহারের মধ্যেই তার প্রকৃত চরিত্র ফুটে ওঠে। তাই ইসলাম সুন্দর চরিত্রকে ঈমানি জীবনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করেছে। বিপরীতে অতিরিক্ত কথা বলা, কথায় অহংকার ও দাম্ভিকতা প্রকাশ করা এবং অন্যকে হেয় করার মানসিকতা একজন মানুষকে আল্লাহর রাসুল (সা.)-এর নৈকট্য থেকে দূরে সরিয়ে দেয়। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.)-এর একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। হাদিসটি হচ্ছে- عَنْ جَابِرٍ، أَنَّ رَ...
হাদিস•২ দিন আগে
রোজা ও বিপাকক্রিয়া: ইসলামের ইবাদত এবং আধুনিক পুষ্টিবিজ্ঞান

রোজা ও বিপাকক্রিয়া: ইসলামের ইবাদত এবং আধুনিক পুষ্টিবিজ্ঞান

ইসলামে রোজা আত্মশুদ্ধি, সংযম ও আল্লাহর নৈকট্য লাভের অন্যতম প্রধান ইবাদত। এর মূল উদ্দেশ্য তাকওয়া বা আল্লাহভীতি অর্জন কোনো শারীরিক উপকারিতা অর্জন নয়। মহান আল্লাহ তাআলা বলেছেন, یٰۤاَیُّهَا الَّذِیۡنَ اٰمَنُوۡا كُتِبَ عَلَیۡكُمُ الصِّیَامُ كَمَا كُتِبَ عَلَی الَّذِیۡنَ مِنۡ قَبۡلِكُمۡ لَعَلَّكُمۡ تَتَّقُوۡنَ ‘হে মুমিনগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (সুরা বাকারা, আয়াত : ১৮৩) তবে দিনের একটি নির্দিষ্ট সময় খা...
রোজা•২ দিন আগে
ইসলামে সন্তান প্রতিপালনের ভারসাম্য

ইসলামে সন্তান প্রতিপালনের ভারসাম্য

সন্তান মানুষের জীবনে আল্লাহর দেওয়া মূল্যবান এক আমানত। তাকে খাওয়ানো, পরানো কিংবা লেখাপড়া শেখানো যেমন অভিভাবকের দায়িত্ব। তেমনি তার চরিত্র, মানসিকতা, নৈতিকতা ও ঈমান গড়ে তোলাও অভিভাবকের দায়িত্বের অংশ। এ কারণে সন্তান প্রতিপালনে যেমন ভালোবাসা প্রয়োজন, তেমনি প্রয়োজন শৃঙ্খলা ও সঠিক দিকনির্দেশনা। তবে শাসনের নামে শিশুকে অপমান, ভয় দেখানো কিংবা মানসিকভাবে আঘাত করাকে ইসলাম সমর্থ্যন করে না। ইসলাম সন্তান লালন-পালনে ভালোবাসা ও শাসনের মধ্যে একটি সুন্দর ভারসাম্য প্রতিষ্ঠা করে দিয়েছে। পবিত্র কোরআনে মহান আল...
হাদিস•২ দিন আগে
যে অপরাধে নিজের আমলও অন্যের হয়ে যাবে

যে অপরাধে নিজের আমলও অন্যের হয়ে যাবে

কিছু এমন অপরাধ রয়েছে, যার ক্ষত শরীরে দেখা না গেলেও তার দাগ থেকে যায় মানুষের হৃদয়ে। একটি অপমানজনক কথা, একটি মিথ্যা অপবাদ, কারও সম্মানহানি, অন্যের অধিকার আত্মসাৎ কিংবা সামান্য স্বার্থের জন্য কাউকে বঞ্চিত করা। এগুলো এমন কঠিন অপরাধ যে, মানুষ তার নিজের সঞ্চিত নেক আমল দিয়ে হলেও তার ঋণ পরিশোধ করতে বাধ্য হবে। হাদিসে বর্ণিত হয়েছে— عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لأَخِيهِ مِنْ عِرْضِهِ أَوْ شَيْءٍ فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ قَب...
ইসলাম•২ দিন আগে
শিক্ষক: প্রজন্ম গড়ার নীরব কারিগর

শিক্ষক: প্রজন্ম গড়ার নীরব কারিগর

মানবসভ্যতার দীর্ঘ অভিযাত্রায় শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য। একটি প্রজন্মের হাতে যে আলো জ্বলে, তা পরবর্তী প্রজন্মের হাতে পৌঁছে দেন শিক্ষক। তিনি শুধু পাঠ্যবইয়ের তথ্য শেখান না; মানুষকে চিনতে শেখান, বিবেককে জাগ্রত করেন, সত্য-মিথ্যার পার্থক্য বুঝতে সাহায্য করেন এবং ভবিষ্যৎ নির্মাণের স্বপ্ন দেখান। তাই বলা যায় যে, শিক্ষকতা হচ্ছে মানুষ গড়ার এক মহান দায়িত্বের নাম। প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব জুড়ে পালিত হয় ‘বিশ্ব শিক্ষক দিবস’। শিক্ষকদের অবদান, অধিকার ও মর্যাদা স্মরণ করাই এ দিবসের মূল উদ্দেশ্য। তবে শিক্ষকের মর্...
ইসলাম•৩ দিন আগে
কমেন্ট বক্সের ভাষা: ভিন্নমত প্রকাশের ইসলামী শিষ্টাচার

কমেন্ট বক্সের ভাষা: ভিন্নমত প্রকাশের ইসলামী শিষ্টাচার

সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে মানুষের মতপ্রকাশের জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি হলো কমেন্ট বক্স। কোনো খবর, ছবি, মতামত বা ধর্মীয় বক্তব্য প্রকাশের পর মুহূর্তেই সেখানে নানা মন্তব্য জমতে থাকে। এক্ষেত্রে মতের ভিন্নতা থাকাটাই স্বাভাবিক। কিন্তু মতভেদ যখন অশালীন ভাষা, ব্যক্তিগত আক্রমণ, বিদ্রূপ, অপমান কিংবা গালাগালিতে রূপ নেয়, তখন শুধু অনলাইন পরিবেশই নষ্ট হয় না, সেখানে ব্যক্তির চরিত্র ও নৈতিকতারও প্রকাশ ঘটে। ইসলাম মতভেদকে নিষিদ্ধ করেনি; তবে মতভেদের মধ্যেও কথা বলার শিষ্টাচার নির্ধারণ করে দিয়েছে। পবিত...
ইসলাম•৫ দিন আগে
আলী নদভী : জ্ঞান ও আত্মজাগরণের এক অনন্য নাম

আলী নদভী : জ্ঞান ও আত্মজাগরণের এক অনন্য নাম

বিংশ শতাব্দীর মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী আলেম, চিন্তাবিদ, ইতিহাসবিদ ও সাহিত্যিক ছিলেন আল্লামা আবুল হাসান আলী হাসানী আন-নদভী রহ.। উপমহাদেশের মাটি থেকে উঠে এসে তিনি আরবি ও উর্দু ভাষায় ইসলামের ইতিহাস, সভ্যতা, দাওয়াত, সীরাত ও মুসলিম সমাজের সংকট নিয়ে এমন সব গ্রন্থ রচনা করেছেন; যা ভারতীয় উপমহাদেশের গণ্ডি পেরিয়ে আরব বিশ্বসহ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেছে। ভালোবাসা ও শ্রদ্ধার জায়গায় রেথকে তিনি অনেকের নিকট ‘আলী মিয়াঁ’ নামেও পরিচিত ছিলেন। তার চিন্তার বিশেষত্ব ছিল ইতিহাসকে শুধু অ...
ইসলাম•৫ দিন আগে
সম্পদ জবরদখলে ইসলামের সতর্কতা

সম্পদ জবরদখলে ইসলামের সতর্কতা

জমি নিয়ে বিরোধ বাংলাদেশের সমাজে নতুন কোনো বিষয় নয়। জমির সীমানা নিয়ে বিরোধ, দলিল-রেকর্ডের জটিলতা, জালিয়াতির মাধ্যমে মালিকানা দাবি কিংবা প্রভাবশালী ব্যক্তির হাতে দুর্বল মানুষের জমি চলে যাওয়ার অভিযোগ প্রায়ই জনপরিসরে দেখা যায়। ভূমি-সংক্রান্ত বিরোধের পেছনে আইনি ও প্রশাসনিক নানা কারণ থাকতে পারে। কিন্তু কোনো বিরোধের সুযোগ নিয়ে অন্যের সম্পদ জোর করে নিজের দখলে নেওয়া ইসলামের দৃষ্টিতে শুধু সামাজিক অন্যায় নয়; এটি অন্যের অধিকার হরণ এবং জুলুম। বাংলাদেশে ভূমি ব্যবস্থাপনা ও ভূমিসেবা আধুনিকায়নের নানান উদ্যোগ দে...
কলাম•৭ দিন আগে
প্রবীণদের প্রতি ইসলামের দায়িত্ববোধ

প্রবীণদের প্রতি ইসলামের দায়িত্ববোধ

প্রতিবছর ১ অক্টোবর বিশ্ব জুড়ে পালিত হয় আন্তর্জাতিক প্রবীণ দিবস। প্রবীণ মানুষের অধিকার, মর্যাদা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সামাজিক অংশগ্রহণের বিষয়টি সামনে আনাই এ দিবসের অন্যতম উদ্দেশ্য। ১৯৯০ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ১ অক্টোবরকে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে ঘোষণা করে। পরে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান ও অধিকার নিয়ে সচেতনতা তৈরির একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে উঠেছে। কিন্তু শুধু একটি দিনের আনুষ্ঠানিকতা দিয়ে কি প্রবীণদের অধিকার আদায় হয়? জীবনের যে মানুষটি একদিন আমাদের হাত ধরে হ...
ইসলাম•৭ দিন আগে
অশ্রুর ওপারে আল্লাহর রহমত

অশ্রুর ওপারে আল্লাহর রহমত

মানুষ ভুল করে। কখনো প্রবৃত্তির টানে, কখনো অজ্ঞতার অন্ধকারে, কখনো জীবনের কোনো দুর্বল মুহূর্তে। মানুষ হওয়ার অর্থই যেন হোঁচট খাওয়া এবং আবার উঠে দাঁড়ানো। তাই ভুল মানুষের সবচেয়ে বড় পরিচয় নয়; বরং ভুলের পর সে কোন পথে ফিরে আসে, সেটিই তার প্রকৃত পরিচয়। যে হৃদয় নিজের অপরাধে কেঁপে ওঠে, যে চোখ অনুতাপের অশ্রুতে ভিজে যায় এবং যে আত্মা নীরবে বলে ওঠে, ‘হে আমার রব, আমি ফিরে এসেছি’, সেখানেই তওবার সৌন্দর্য জন্ম নেয়। আল্লাহর দরজা এমন কোনো দরজা নয়, যেখানে একবার ফিরে গেলে আর প্রবেশের সুযোগ থাকে না। মানুষের জন্...
ইসলাম•৮ দিন আগে
যে নারী ধাতব পাতায় এঁকেছিলেন আকাশের মানচিত্র

যে নারী ধাতব পাতায় এঁকেছিলেন আকাশের মানচিত্র

এক হাজার বছরেরও বেশি সময় আগের কথা। যখন ইউরোপের বহু অঞ্চলে জ্ঞানচর্চার আলো ছিল সীমিত। তখনও মুসলিম বিশ্বের জ্ঞানকেন্দ্রগুলোতে আকাশের নক্ষত্র নিয়ে চলছিল গভীর গবেষণা। সেই জ্ঞানচর্চার ভেতরেই ছিলেন একজন মুসলিম নারী, যিনি শুধু জ্যোতির্বিজ্ঞানে আগ্রহী ছিলেন না, বরং আকাশের হিসাবকে মানুষের হাতে তুলে দিতে তৈরি করেছিলেন সূক্ষ্ম বৈজ্ঞানিক যন্ত্র। ধাতব পাতের ওপর নক্ষত্র, সময় ও দিকনির্দেশনার হিসাব খোদাই করা সেই যন্ত্রটি ছিল অ্যাস্ট্রোল্যাব। তার নাম মারিয়াম আল-অস্তুরলাবি। দশম শতকের এই মুসলিম নারী জ্ঞানচ...
ইসলাম•৮ দিন আগে
যে সদকার জন্য অর্থ লাগে না

যে সদকার জন্য অর্থ লাগে না

মানুষের হাতে সব সময় অর্থ না থাকলেও তার মুখে ভালো কথা বলার সুযোগ থাকে প্রতিদিন। কারও মন ভেঙে গেলে সান্ত্বনা দেওয়া, হতাশ মানুষকে আশার কথা শোনানো, বিপদে থাকা কাউকে সাহস দেওয়া কিংবা কাউকে আন্তরিকভাবে ভালোবাসার কথা বলা হয়তো আমাদের কাছে খুব সাধারণ বিষয়। অথচ ইসলামের দৃষ্টিতে একটি সুন্দর কথাও সদকার মর্যাদা পেতে পারে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, الْكَلِمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ ‘উত্তম কথা সদকা।’ (বুখারি, হাদিস : ২৯৮৯) এই হাদিসে মানুষের সঙ্গে সুন্দর আচরণের ব্যাপারে চমৎকার একটি সুসংবাদ দেয়া হয়...
ইসলাম•৯ দিন আগে
রমজানে আদায়ের জন্য জাকাত আটকে রাখা সঠিক পদ্ধতি নয়

রমজানে আদায়ের জন্য জাকাত আটকে রাখা সঠিক পদ্ধতি নয়

আমাদের দেশে প্রথাগতভাবে জাকাতের সঙ্গে রমজান মাসের একটি গভীর সম্পর্ক তৈরি হয়েছে। রমজানে বিপুলসংখ্যক মানুষ জাকাত আদায় করেন, অসহায়দের মধ্যে অর্থ বিতরণ করেন। এতে অনেকের ধারণা তৈরি হয়েছে, জাকাত শুধু রমজানেই আদায় করতে হয়। অথচ শরিয়তের দৃষ্টিতে জাকাতের সময় নির্ধারণ করে রমজান নয়, বরং জাকাত ফরজ হওয়ার শর্ত পূরণ এবং নির্ধারিত সময় অতিক্রম করা। তাই কারও ওপর মহররম মাসে জাকাত ফরজ হলে শুধু রমজানে আদায়ের জন্য তা আটকে রাখা সঠিক পদ্ধতি নয়। জাকাত ফরজ হওয়ার প্রধান শর্ত হলো, একজন মুসলমানের কাছে জাকাতযোগ্য সম্পদ শরিয়ত...
জাকাত•৯ দিন আগে
নফল নামাজ জীবনের যে প্রাপ্তি এনে দেয়

নফল নামাজ জীবনের যে প্রাপ্তি এনে দেয়

ফরজ নামাজ একজন মুসলমানের জীবনের অপরিহার্য ইবাদত। এর বাইরে নফল নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ককে আরও গভীর করার একটি অতিরিক্ত দরজা। ব্যস্ত জীবনের ভিড়ে মানুষ যখন কিছু সময় সবকিছু থেকে নিজেকে সরিয়ে স্রষ্টার সামনে দাঁড়ায়, তখন সেই দাঁড়ানো শুধু কয়েক রাকাত নামাজ আদায় নয়; বরং আত্মার সঙ্গে রবের একটি নিবিড় সম্পর্কের পুনঃস্থাপন। নফল নামাজের এই প্রভাব মানুষের অন্তর, চরিত্র ও জীবনযাপনে নানা ইতিবাচক পরিবর্তন আনতে পারে। নফল ইবাদতের সবচেয়ে বড় প্রাপ্তি আল্লাহর নৈকট্য। হাদিসে কুদসিতে বলঅ হয়েছে, বান্দা ফ...
নামাজ•১০ দিন আগে
ফুটপাত দখল: ইসলামে কতটা গুরুতর অপরাধ

ফুটপাত দখল: ইসলামে কতটা গুরুতর অপরাধ

ঢাকার কোনো ব্যস্ত সড়কের ফুটপাত দিয়ে হাঁটতে বের হলে অনেক সময় মনে হয়, ফুটপাতটি পথচারীদের জন্য নয়। কোথাও দোকানের পণ্য, কোথাও রেস্তোরাঁর চেয়ার-টেবিল, কোথাও ফলের দোকান, কোথাও মোটরসাইকেল বা ব্যক্তিগত গাড়ি। কোনো কোনো স্থানে নির্মাণসামগ্রীও পড়ে থাকে দিনের পর দিন। ফলে ফুটপাতের ওপর দিয়ে হাঁটার পরিবর্তে মানুষকে নেমে আসতে হয় মূল সড়কে। কয়েক ফুট জায়গা দখল করে একজন হয়তো নিজের ব্যবসার পরিসর বাড়াচ্ছেন, কিন্তু তার সেই সুবিধার মূল্য দিতে হচ্ছে অসংখ্য পথচারীকে। ঢাকার মতো ঘনবসতিপূর্ণ মহানগরে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ।...
ইসলাম•১০ দিন আগে
পরিবারে খরচ আগে, বাইরের দান পরে

পরিবারে খরচ আগে, বাইরের দান পরে

ইসলাম দান-সদকার প্রতি মানুষকে গভীরভাবে উৎসাহিত করেছে। অসহায়, দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো একজন মুমিনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। কিন্তু দানের ক্ষেত্রেও ইসলাম একটি সুন্দর ভারসাম্য শিখিয়েছে। মানুষ যেন বাইরের মানুষের জন্য ব্যয় করতে গিয়ে নিজের পরিবার-পরিজনের অধিকার নষ্ট না করে। বরং নিজের দায়িত্বের মানুষের প্রয়োজন পূরণ করাকে অগ্রাধিকার দিয়ে এরপর সামর্থ্য অনুযায়ী অন্যদের জন্য ব্যয় করতে হবে। কারণ পরিবারের জন্য করা বৈধ ব্যয়ও আল্লাহর কাছে সওয়াবের কাজ হতে পারে। এ বিষয়ে আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর...
ইসলাম•১১ দিন আগে