Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

জান্নাতের পথে এগিয়ে যাওয়ার ছোট ছোট আমল

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৬:৫৬
শেয়ার করুন:
জান্নাতের পথে এগিয়ে যাওয়ার ছোট ছোট আমল

প্রতীকী ছবি

জান্নাত প্রতিটি মুমিনের চূড়ান্ত আকাঙ্ক্ষা। দুনিয়ার জীবনে মানুষ কত কিছু অর্জনের জন্য নিরন্তর ছুটে চলে। অথচ একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য হলো মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করে পরকালে জান্নাত লাভ করা। অনেকের ধারণা, জান্নাত লাভের জন্য হয়তো অনেক বড় বড় আমল, বিপুল অর্থ ব্যয় কিংবা অসাধারণ কোনো ত্যাগের প্রয়োজন। নিঃসন্দেহে বড় আমলের গুরুত্ব রয়েছে। তবে ইসলামের সৌন্দর্য এখানেই যে, ইসলামে এমন অনেক ছোট ছোট আমল রয়েছে; যেগুলো নিয়মিত পালন করেও একজন মানুষ জান্নাতের পথে এগিয়ে যেতে পারেন। আন্তরিকতা, ইখলাস ও সুন্নাহর অনুসরণে এসব সাধারণ আমলও মহান আল্লাহর কাছে অসাধারণ মর্যাদা লাভ করতে পারে।

পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করা জান্নাতের পথে এগিয়ে যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ আমল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ, এক জুমা থেকে পরবর্তী জুমা এবং এক রমজান থেকে পরবর্তী রমজান মধ্যবর্তী সময়ের গুনাহের কাফফারা হয়ে থাকে, যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা হয়। (মুসলিম, হাদিস: ২৩৩) অর্থাৎ নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে একজন মুমিন নিজের আত্মিক জীবনকে পবিত্র রাখার সুযোগ পান।

প্রতিদিনের জীবনে ছোট ছোট জিকিরের অভ্যাস গড়ে তোলাও জান্নাতের পথে এগিয়ে যাওয়ার একটি সহজ মাধ্যম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দুটি বাক্য এমন, যা উচ্চারণ করতে খুব সহজ, আমলের পাল্লায় অত্যন্ত ভারী এবং পরম করুণাময় আল্লাহর কাছে খুবই প্রিয়। বাক্য দুটি হলো—

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ

উচ্চারণ:  ‘সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম।’

অর্থাৎ মহান

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    আল্লাহর
    পবিত্রতা
    ও
    প্রশংসা
    ঘোষণা
    করছি
    ,
    মহান আল্লাহ অতি পবিত্র। (বুখারি
    ,
    হাদিস: ৬৬৮২) অল্প সময়ের এই জিকির একজন মুমিনের আমলনামাকে সমৃদ্ধ করতে পারে।

    মানুষের সঙ্গে সুন্দর আচরণ করাও জান্নাতের পথে এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ আমল। কারও সঙ্গে হাসিমুখে কথা বলা, সালামের প্রচলন করা, অসহায় ব্যক্তিকে সাহায্য করা, পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এবং প্রতিবেশীর খোঁজখবর নেওয়ার মতো কাজগুলো দেখতে ছোট হলেও ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করো না, যদিও তা তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করার মতো সামান্য কাজ হয়।’ (মুসলিম, হাদিস: ২৬২৬)

    একইভাবে মানুষের প্রতি সদয় হওয়া, ক্ষমা করা, কারও দুঃখ-কষ্ট লাঘব করা এবং নিজের সামর্থ্য অনুযায়ী দান-সদকা করাও অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। সামান্য একটি খেজুর দান করেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করতে বলা হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তোমরা অর্ধেক খেজুর দান করেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো।’ (বুখারি, হাদিস: ১৪১৭) এতে বোঝা যায়, দানের পরিমাণের চেয়ে আন্তরিকতা ও আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য অধিক গুরুত্বপূর্ণ।

    এ ছাড়া নিয়মিত কোরআন তিলাওয়াত, মা-বাবার সঙ্গে সদ্ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, অসুস্থ ব্যক্তির খোঁজ নেওয়া, ক্ষতিকর কথা ও কাজ থেকে বিরত থাকা এবং প্রতিদিন ঘুমানোর আগে নিজের ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা একজন মুমিনের জীবনে বরকত বয়ে আনে। বিশেষ করে জিহ্বাকে সংযত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, মানুষের অনেক গুনাহই জিহ্বার মাধ্যমে সংঘটিত হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে।’ (বুখারি, হাদিস: ৬০১৮)

    তবে মনে রাখতে হবে, ছোট আমলকে কখনোই ছোট করে দেখার সুযোগ নেই। আবার শুধু কিছু নফল আমল করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। ফরজ ইবাদত যথাযথভাবে আদায়, হারাম থেকে বেঁচে থাকা এবং মানুষের অধিকার রক্ষা করা একজন মুমিনের অপরিহার্য দায়িত্ব। ছোট ছোট নেক আমল নিয়মিত পালন করার পাশাপাশি এসব মৌলিক দায়িত্বের প্রতিও যত্নবান হতে হবে।

    জান্নাতের পথ কোনো এক দিনের যাত্রা নয়; বরং এটি প্রতিদিনের ইমান, ইবাদত, আত্মশুদ্ধি ও সৎকর্মের ধারাবাহিক পথচলা। তাই বড় কোনো সুযোগের অপেক্ষায় না থেকে আজ থেকেই ছোট ছোট ভালো কাজের অভ্যাস গড়ে তোলা উচিত। মহান আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, তিনি যেন আমাদের আমলগুলো কবুল করেন, গুনাহ থেকে হেফাজত করেন এবং তাঁর অসীম রহমতে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমিন।

    লেখক: আলেম ও সাংবাদিক

    [email protected]