Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হাদিস

মহান আল্লাহ যাদের ভালোবাসেন না

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১৫:১৩
শেয়ার করুন:
মহান আল্লাহ যাদের ভালোবাসেন না

প্রতীকী ছবি

মানুষের ব্যক্তিত্ব ও চরিত্রের প্রকাশ ঘটে তার কথাবার্তা ও আচরণের মাধ্যমে। সুন্দর ভাষা, মার্জিত ব্যবহার এবং শালীন আচরণ মানুষের মর্যাদা বাড়ায়। অন্যদিকে অশ্লীল কথা, কুরুচিপূর্ণ মন্তব্য, গালিগালাজ ও অভদ্র আচরণ মানুষের ব্যক্তিত্বকে কলুষিত করে। তাই ইসলাম শুধু মানুষের ইবাদত-বন্দেগির ওপর গুরুত্ব দেয়নি; বরং তার কথাবার্তা, আচার-আচরণ ও সামাজিক সম্পর্ককেও পবিত্র ও সুন্দর করার নির্দেশ দিয়েছে।

অশ্লীল ভাষা ও কুরুচিপূর্ণ আচরণ আল্লাহ তাআলার অপছন্দনীয়। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সতর্কবাণী উচ্চারণ করেছেন। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন,

إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ فَاحِشٍ مُتَفَحِّشٍ

‘নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক অশ্লীলভাষী ও অশ্লীল আচরণকারীকে পছন্দ করেন না।’ (সহিহুল জামি, হাদিস ১৮৫০; হাসান)

হাদিসটিতে দুটি শব্দ বিশেষভাবে লক্ষণীয়। একটি হলো ‘ফাহিশ’ (فَاحِش), অন্যটি ‘মুতাফাহহিশ’ (مُتَفَحِّش)। ফাহিশ বলতে এমন ব্যক্তিকে বোঝায়, যার কথা ও আচরণে অশ্লীলতা প্রকাশ পায়। আর মুতাফাহহিশ বলতে এমন ব্যক্তিকে বোঝায়, যে ইচ্ছাকৃতভাবে অশ্লীলতা প্রকাশ করে, কুরুচিপূর্ণ কথা বলে এবং নিজের আচরণে শালীনতার সীমা লঙ্ঘন করে। অর্থাৎ যে ব্যক্তি স্বভাবগতভাবে কিংবা ইচ্ছাকৃতভাবে অশ্লীল কথাবার্তা ও আচরণে অভ্যস্ত, সে আল্লাহর ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

বর্তমান সমাজে অশ্লীল ভাষার ব্যবহার উদ্বেগজনকভাবে বেড়ে গেছে। কথায় কথায় গালিগালাজ, কাউকে ছোট করার জন্য কুরুচিপূর্ণ শব্দ প্রয়োগ, অশালীন ইঙ্গিত এবং অন্যকে অপমান করে কথা বলা অনেকের কাছে যেন স্বাভাবিক অভ্যাসে পরিণত হয়েছে। এমনকি বন্ধুদের আড্ডা, সামাজিক যোগাযোগমাধ্যমের মন্তব্য, অনলাইন বিতর্ক কিংবা ব্যক্তিগত বিরোধেও অশ্লীল ভাষার অবাধ ব্যবহার দেখা যায়। অথচ একজন মুসলমানের মুখ থেকে এমন কথা বের হওয়া উচিত নয়, যা অন্যের মনে কষ্ট দেয় কিংবা সমাজে অশান্তি সৃষ্টি করে।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুমিনদের উত্তম কথা বলার নির্দেশ দিয়েছেন। ইরশাদ হয়েছে, ‘আমার বান্দাদের বলে দাও, তারা যেন এমন কথা বলে, যা উত্তম। নিশ্চয়ই শয়তান তাদের মধ্যে বিবাদ সৃষ্টি করে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু।’ (সুরা বনি ইসরাঈল, আয়াত ৫৩)। এ আয়াত থেকে বোঝা যায়, কথাবার্তায় শালীনতা বজায় রাখা শুধু সামাজিক সৌজন্য নয়, বরং আল্লাহর নির্দেশ। সামান্য একটি কটু কথা কিংবা অপমানজনক মন্তব্য মানুষের মধ্যে দীর্ঘস্থায়ী বিরোধ সৃষ্টি করতে পারে।

রাসূলুল্লাহ (সা.) মুমিনের চরিত্রের পরিচয় দিতে গিয়ে বলেছেন,

لَيْسَ الْمُؤْمِنُ بِالطَّعَّانِ وَلَا اللَّعَّانِ وَلَا الْفَاحِشِ وَلَا الْبَذِيءِ

অর্থাৎ ‘মুমিন ব্যক্তি কখনো দোষারোপকারী, অভিশাপকারী, অশ্লীলভাষী ও কটুভাষী হতে পারে না।’ (তিরমিজি, হাদিস ১৯৭৭)।

এ হাদিসে স্পষ্ট করা হয়েছে, অশ্লীলতা ও কটুভাষিতা মুমিনের স্বভাবের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ঈমানের দাবি হলো, মানুষ নিজের জিহ্বাকে সংযত রাখবে এবং অন্যের সম্মান ও মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল হবে।

বর্তমান প্রেক্ষিতে অশ্লীলতার একটি ভয়াবহ ক্ষেত্র হলো সামাজিক যোগাযোগমাধ্যম। এখানে অনেকে নিজের পরিচয় আড়াল করে অন্যকে অপমান, বিদ্রূপ ও হেয়প্রতিপন্ন করতে দ্বিধা করে না। কারও ব্যক্তিগত ছবি, বক্তব্য কিংবা দুর্বলতাকে কেন্দ্র করে অশালীন মন্তব্য করা হয়। মনে রাখতে হবে, পর্দার আড়ালে থেকে করা মন্তব্যও আল্লাহর অগোচরে নয়। মানুষের প্রতিটি কথা ও কাজের হিসাব তাঁকে দিতে হবে। তাই অনলাইনে কিংবা সামনাসামনি, সর্বাবস্থায় শালীনতা বজায় রাখা মুমিনের দায়িত্ব।

অশ্লীল ভাষা ও আচরণ থেকে বাঁচতে হলে প্রথমেই নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তুলতে হবে। রাগের সময় নীরব থাকা, কথা বলার আগে চিন্তা করা, অন্যের ভুল ধরিয়ে দিতে গিয়ে অপমান না করা এবং পরিবারে শিশুদের সামনে সুন্দর ভাষা ব্যবহার করা জরুরি। একই সঙ্গে সন্তানদেরও ছোটবেলা থেকে মার্জিত ভাষা ও শিষ্টাচারের শিক্ষা দিতে হবে। কারণ পারিবারিক পরিবেশ থেকেই মানুষের ভাষা ও আচরণের ভিত্তি তৈরি হয়।

লেখক : আলেম ও সাংবাদিক

[email protected]

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ