Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

রিজিক ও মৃত্যু দুটোই মানুষকে খুঁজে বেড়ায়

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৮:৪৪
শেয়ার করুন:
রিজিক ও মৃত্যু দুটোই মানুষকে খুঁজে বেড়ায়

প্রতীকী ছবি

মানুষের জীবনে সবচেয়ে বড় দুটি অজানা বিষয় হলো রিজিক ও মৃত্যু। কখন, কোথা থেকে, কীভাবে জীবিকার ব্যবস্থা হবে, তা মানুষ আগে থেকে জানে না। একইভাবে মৃত্যুও কখন, কোথায়, কীভাবে এসে উপস্থিত হবে, তা কারও জানা নেই। মানুষ জীবিকার সন্ধানে ছুটে বেড়ায়, মৃত্যুকে এড়িয়ে চলার চেষ্টা করে। অথচ ইসলামের দৃষ্টিতে রিজিক ও মৃত্যু দুটোই নির্ধারিত সময়ে মানুষের কাছে পৌঁছে যায়। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-  

إِنَّ الرِّزْقَ لَيَطْلُبُ الْعَبْدَ كَمَا يَطْلُبُهُ أَجَلُهُ

‘নিশ্চয়ই রিজিক বান্দাকে এমনভাবে খুঁজে বেড়ায়, যেভাবে তার নির্ধারিত মৃত্যু তাকে খুঁজে বেড়ায়।’ (সহীহুল জামি‘, হাদিস : ১৬৩০)

হাদিসটির বক্তব্য মানুষের জীবিকা ও জীবনকাল সম্পর্কে গভীর আশাবাদী শিক্ষা দেয়। মানুষ মনে করে, তার জীবিকার সম্পূর্ণ দায়িত্ব বুঝি তাকেই বহন করতে হবে। তাই অর্থ উপার্জনের চিন্তায় অনেক সময় সে অস্থির হয়ে পড়ে। হালাল-হারামের সীমারেখা ভুলে যায়, অন্যের অধিকার নষ্ট করে, এমনকি ইবাদত ও নৈতিক দায়িত্ব থেকেও দূরে সরে যায়। অথচ মুমিনের বিশ্বাস হওয়া উচিত, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। মানুষের দায়িত্ব হলো বৈধ উপায়ে চেষ্টা করা, আর ফলাফলের জন্য আল্লাহর ওপর ভরসা রাখা।

পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন,

وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ভোরের আলোয় তেঁতুলিয়া থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    مُسْتَقَرَّهَا
    وَمُسْتَوْدَعَهَا
    كُلٌّ
    فِي
    كِتَابٍ
    مُبِينٍ

    ‘ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তিনি জানেন তার অবস্থানস্থল ও সমাধিস্থল। সবকিছুই রয়েছে সুস্পষ্ট কিতাবে।’ (সুরা হুদ, আয়াত : ৬)

    এই আয়াত আমাদের আশ্বস্ত করে যে, পৃথিবীর কোনো প্রাণীর জীবিকার বিষয়টি আল্লাহর জ্ঞানের বাইরে নয়। তবে রিজিকের নিশ্চয়তা মানে কর্মবিমুখতা নয়। ইসলাম মানুষকে পরিশ্রম, উদ্যোগ ও বৈধ উপার্জনের নির্দেশ দিয়েছে।

    অন্য আয়াতে বলা হয়েছে-

    فَامْشُوا فِي مَنَاكِبِهَا وَكُلُوا مِنْ رِزْقِهِ

    ‘তোমরা পৃথিবীর পথে-প্রান্তরে বিচরণ করো এবং তাঁর দেওয়া রিজিক থেকে আহার করো।’ (সুরা মুলক, আয়াত : ১৫)

    অন্যদিকে মৃত্যু মানুষের জীবনের অবধারিত বাস্তবতা। ধনসম্পদ, ক্ষমতা কিংবা প্রযুক্তি কোনো কিছুই নির্ধারিত মৃত্যুকে ঠেকাতে পারে না। মহান আল্লাহ তাআলা বলেছেন,

    كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ

    ‘প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৮৫)

    কাজেই রিজিকের চিন্তায় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়া কিংবা মৃত্যুর বাস্তবতা ভুলে গিয়ে দুনিয়ার পেছনে ছোটা কোনোটিই মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিন বান্দার উচিত হালাল জীবিকার জন্য সাধ্যানুযায়ী পরিশ্রম করা, আল্লাহর ওপর ভরসা রাখা এবং মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। যে রিজিক আমাদের খুঁজে আসছে, তার জন্য হারামের পথে যাওয়ার প্রয়োজন নেই। আর যে মৃত্যু আমাদের খুঁজে আসছে, তার আগে নেক আমলের পাথেয় সংগ্রহ করাই বুদ্ধিমানের কাজ।

    মহান আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন। আমীন।

    লেখক : আলেম ও সাংবাদিক

    [email protected]