দোয়া কবুলের বিশেষ পাঁচটি সময়

প্রতীকী ছবি
মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আছে; যখন দোয়া সহজে কবুল হয়, আমল দ্রুত আল্লাহর দরবারে পৌঁছে যায় এবং বান্দা তার রবের বিশেষ নৈকট্য লাভ করে। ইসলাম আমাদের সেই সময়গুলো চিহ্নিত করে দিয়েছে, যাতে আমরা সেগুলোকে গুরুত্ব দিই এবং ইবাদত, দোয়া ও তাওবার মাধ্যমে নিজেদের জীবনকে পরিশুদ্ধ করতে পারি। পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেন, “তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব” (সূরা গাফির, আয়াত : ৬০)। এই আহ্বানের বাস্তব রূপ সেই বিশেষ সময়গুলোতেই ফুটে ওঠে যখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সহীহ হাদিসের আলোকে মুসলিম স্কলারগণ এমন পাঁচটি সময় চিহ্নিত করেছেন যেই সময়গুলোতে আসমানের দরজা খুলে দেয়া হয়। আর তখন বান্দার যেকোনো আকুতি খুব সহজেই কবুল করে নেয়া হয়।
এক. যোহরের আগে বা সূর্য ঢলে পড়ার সময়
রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “সূর্য ঢলে পড়ার সময় আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং যোহরের সালাত আদায় করা পর্যন্ত তা বন্ধ হয় না। তাই আমি পছন্দ করি যে, এই সময়ে আমার কোনো নেক আমল উপরে উঠুক” (সহীহুল জামে, হাদিস ১৫৩২)। এ সময়টি মূলত দিনের একটি মোড় ঘোরানো মুহূর্ত, যখন মানুষ পার্থিব কাজের ব্যস্ততার মাঝেও আল্লাহর দিকে ফিরে আসতে পারে।
দুই. প্রতিটি আযানের সময়
আযান শুধু নামাজের আহ্বান নয়, বরং এটি রহমতের দ্বার উন্মোচনেরও ঘোষণা। রাসূল (সা.) বলেছেন, “যখন সালাতের জন্য আযান দেওয়া হয়, তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং দোয়া কবুল করা হয়” (সহীহুত তারগীব, ২৬০)। তাই আযান শোনার সময় ও এর পরপরই দোয়া করা অত্যন্ত ফজিলতপূর্ণ।
তিন. দুই সালাতের মধ্যবর্তী সময়ে অপেক্ষমাণ অবস্থায়
যে ব্যক্তি এক ফরজ আদায় করে পরবর্তী ফরজের জন্য অপেক্ষা করে, সে প্রকৃতপক্ষে ইবাদতের মধ্যেই অবস্থান করে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, “তোমাদের রব আসমানের একটি দরজা খুলে দিয়েছেন এবং তোমাদের নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে বলছেন; দেখ আমার বান্দাদের দিকে, তারা একটি ফরজ আদায় করেছে এবং পরবর্তী ফরজের জন্য অপেক্ষা করছে” (সহীহুত তারগীব



