Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

মহানবী (সা.) যাকে প্রকৃত কৃপণ বলেছেন

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৯:৫৫
শেয়ার করুন:
মহানবী (সা.) যাকে প্রকৃত কৃপণ বলেছেন

প্রতীকী ছবি

কৃপণতা মানবচরিত্রের একটি নিন্দনীয় স্বভাব। সাধারণত যে ব্যক্তি নিজের সম্পদ ব্যয় করতে চায় না, অন্যের কল্যাণে সামান্য কিছু দিতেও যার মন সংকুচিত হয়, তাকে কৃপণ বলা হয়। কিন্তু ইসলামের দৃষ্টিতে কৃপণতার ধারণা আরও ব্যাপক। এমন কিছু বিষয় রয়েছে, যেগুলো অর্জন করতে অর্থের প্রয়োজন হয় না, অথচ সেগুলো থেকে বিরত থাকাও এক ধরনের কার্পণ্য। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একশ্রেণির মানুষকে প্রকৃত কৃপণ হিসেবে আখ্যায়িত করেছেন, যারা তার পবিত্র নাম শুনেও তার প্রতি দরূদ পাঠ করে না। অথচ দরূদ পাঠ অত্যন্ত সহজ একটি আমল, যার বিনিময়ে মহান আল্লাহর বিশেষ রহমত লাভের সুসংবাদ রয়েছে।

হজরত আলী ইবনে আবি তালিব (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

الْبَخِيلُ مَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ

‘কৃপণ সেই ব্যক্তি, যার কাছে আমার আলোচনা করা হয়, অথচ সে আমার ওপর দরূদ পাঠ করে না।’ (তিরমিজি, হাদিস : ৩৫৪৬)

হাদিসটিতে রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি দরূদ পাঠের গুরুত্ব তুলে ধরা হয়েছে। সাধারণত মানুষ নিজের সম্পদ ব্যয় করতে অনীহা প্রকাশ করলে তাকে কৃপণ বলা হয়। কিন্তু নবীজি (সা.) এমন ব্যক্তিকেও কৃপণ বলেছেন, যার সামনে তার নাম উচ্চারিত হওয়ার পরও সে দরূদ পাঠ করে না। অথচ দরূদ পাঠে কোনো অর্থ ব্যয় করতে হয় না, বিশেষ কোনো আয়োজনেরও প্রয়োজন নেই। সামান্য কয়েকটি শব্দ উচ্চারণের মাধ্যমেই একজন মুমিন মহান আল্লাহর রহমত লাভ করতে পারেন। এত সহজ ও মহিমান্বিত একটি আমল থেকে বিরত থাকাই আত্মিক কার্পণ্যের পরিচয়।

দরূদ পাঠের গুরুত্ব সম্পর্কে পবিত্র কোরআনেও সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। মহান আল্লাহ তআলা বলেছেন,

إِنَّ ٱللَّهَ وَمَلَـٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا

‘নিশ্চয়ই আল্লাহ নবীর প্রতি রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতাগণ তার জন্য দোয়া করেন। হে মুমিনগণ! তোমরাও তাঁর প্রতি দরূদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম পেশ করো।’ (সুরা আহজাব, আয়াত : ৫৬)।

এ আয়াতে মহান আল্লাহ নিজে এবং তাঁর ফেরেশতাগণ নবীজির প্রতি দরূদ পাঠ করেন বলে ঘোষণা দিয়েছেন। এরপর মুমিনদেরও দরূদ ও সালাম পাঠের নির্দেশ দিয়েছেন। এটি রাসুলুল্লাহ (সা.)-এর মর্যাদা এবং দরূদ পাঠের মাহাত্ম্যের অনন্য প্রমাণ।

দরূদ পাঠের প্রতিদান সম্পর্কেও রাসুলুল্লাহ (সা.) সুসংবাদ দিয়েছেন। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস (রা.) থেকে বর্ণিত, নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমার ওপর একবার দরূদ পাঠ করে, মহান আল্লাহ তার ওপর ১০বার রহমত বর্ষণ করেন।’ (মুসলিম, হাদিস : ৪০৮)। একবার দরূদ পাঠের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে ১০বার রহমত লাভের এই সুসংবাদ মুমিনের জন্য অত্যন্ত মূল্যবান। মানুষের জীবনে আল্লাহর রহমতের প্রয়োজন সর্বক্ষণ। অথচ অল্প সময় ব্যয় করে দরূদ পাঠের মাধ্যমে সেই রহমত লাভের সুযোগ রয়েছে।

বিশেষ করে জুমার দিন ও রাতে বেশি বেশি দরূদ পাঠের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। সুতরাং এ দিনে তোমরা আমার ওপর বেশি বেশি দরূদ পাঠ করো।’ (আবু দাউদ, হাদিস : ১০৪৭)। তাই জুমার দিন ছাড়াও প্রতিদিনের জীবনে দরূদ পাঠের অভ্যাস গড়ে তোলা উচিত।

বর্তমানে ওয়াজ-মাহফিল, ধর্মীয় আলোচনা, সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা দৈনন্দিন কথাবার্তায় প্রায়ই রাসুলুল্লাহ (সা.)-এর নাম উচ্চারিত হয়। কিন্তু অনেকেই তার নাম শুনেও দরূদ পাঠের কথা স্মরণ করেন না। অথচ নবীজির প্রতি ভালোবাসা শুধু মুখের দাবিতে সীমাবদ্ধ নয়; বরং তার প্রতি সম্মান প্রদর্শন, দরূদ পাঠ এবং তার সুন্নাহ অনুসরণের মধ্য দিয়েই সেই ভালোবাসার বাস্তব প্রকাশ ঘটে।

রাসুলুল্লাহ (সা.)-এর নাম উচ্চারিত হলে দরূদ পাঠ করা একজন মুমিনের ভালোবাসা, কৃতজ্ঞতা ও ঈমানি দায়িত্বের পরিচয়। তাই এ বিষয়ে অবহেলা না করে নিজের জীবনে নিয়মিত দরূদ পাঠের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। সন্তানদেরও ছোটবেলা থেকে এ আমলে অভ্যস্ত করতে হবে। যে আমলে অর্থ ব্যয় করতে হয় না, অথচ বিনিময়ে মহান আল্লাহর রহমত লাভের সুযোগ রয়েছে, তা থেকে বিরত থাকা কোনো বুদ্ধিমানের কাজ নয়।

লেখক : আলেম ও সাংবাদিক

[email protected]

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি