Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

যে দুই স্বভাব ডেকে আনে ধ্বংস’

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১৪:৫৪
শেয়ার করুন:
যে দুই স্বভাব ডেকে আনে ধ্বংস’

প্রতীকী ছবি

মানুষের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার অন্যতম শর্ত হলো ন্যায়বিচার ও উদারতা। কিন্তু যখন মানুষ অন্যের অধিকার হরণ করে, দুর্বলের ওপর অত্যাচার চালায়, সম্পদের লোভে অন্যায় পথে পা বাড়ায় এবং নিজের স্বার্থকে সবার ওপরে স্থান দেয়, তখন সমাজে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি হয়। জুলুম ও কৃপণতা এমন দুটি নৈতিক ব্যাধি, যা শুধু ব্যক্তির চরিত্রকেই কলুষিত করে না; বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলাও বিনষ্ট করে। এ দুটি মন্দ স্বভাবের ভয়াবহ পরিণতি সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) উম্মতকে সতর্ক করেছেন। সহিহ বুখারির বর্ণনায় এসেছে-

জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

اتَّقُوا الظُّلْمَ فَإِنَّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ، وَاتَّقُوا الشُّحَّ فَإِنَّ الشُّحَّ أَهْلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ

‘তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। কেননা জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে দেখা দেবে। আর তোমরা কৃপণতা থেকে বেঁচে থাকো। কেননা কৃপণতাই তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস করেছে।’ (মুসলিম, হাদিস ২৫৭৮)।

হাদিসটিতে মানবজীবনের দুটি ভয়াবহ চারিত্রিক ত্রুটির পরিণতি তুলে ধরা হয়েছে। প্রথমটি হলো জুলুম বা অন্যায়-অবিচার। জুলুমের অর্থ হলো কারও অধিকার ক্ষুণ্ন করা, কাউকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করা কিংবা অন্যায়ভাবে কারও ওপর অত্যাচার চালানোর নাম। এটি শুধু শারীরিক নির্যাতনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং কথার মাধ্যমে অপমান করা, সম্পদ আত্মসাৎ করা, মিথ্যা অপবাদ দেওয়া, দুর্বলের ওপর প্রভাব খাটানো, কর্মীর ন্যায্য পারিশ্রমিক আটকে রাখা এবং ক্ষমতার অপব্যবহার করাও জুলুমের অন্তর্ভুক্ত। মহান আল্লাহ জুলুমকে নিজের জন্যও হারাম করেছেন এবং বান্দাদের পরস্পরের প্রতিও নিষিদ্ধ ঘোষণা করেছেন। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, ‘হে আমার বান্দারা! আমি জুলুমকে আমার নিজের ওপর হারাম করেছি এবং তোমাদের পরস্পরের মধ্যেও তা হারাম করেছি। অতএব, তোমরা একে অপরের প্রতি জুলুম করো না।’ (মুসলিম, হাদিস ২৫৭৭)।

জুলুমের পরিণতি অত্যন্ত ভয়াবহ। দুনিয়ায় জুলুমের কারণে মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ, সংঘাত, প্রতিশোধপরায়ণতা সৃষ্টি হয়। ক্ষমতাবান যখন দুর্বলের অধিকার হরণ করে, মালিক যখন শ্রমিকের ন্যায্য পাওনা আটকে রাখে কিংবা প্রভাবশালী ব্যক্তি যখন অন্যের সম্পদ ও সম্মান নষ্ট করে, তখন সমাজে ন্যায়বিচার ও পারস্পরিক আস্থা ভেঙে পড়ে। আর আখিরাতে জুলুম মানুষের জন্য কঠিন অন্ধকার ও বিপদের কারণ হবে। সেদিন কারও ক্ষমতা, সম্পদ কিংবা সামাজিক মর্যাদা তাকে আল্লাহর বিচারের মুখোমুখি হওয়া থেকে রক্ষা করতে পারবে না।

হাদিসে সতর্ক করা দ্বিতীয় বিষয়টি হলো ‘শুহ্‌হ’ বা তীব্র কৃপণতা ও লোভ। এটি সাধারণ মিতব্যয়িতা নয়; বরং সম্পদের প্রতি এমন অন্ধ মোহ, যা মানুষকে নিজের প্রাপ্যের বাইরে অন্যের সম্পদের প্রতিও লোভী করে তোলে এবং ন্যায্য অধিকার আদায় ও প্রদানে বাধা সৃষ্টি করে। এ স্বভাব মানুষকে আত্মকেন্দ্রিক, স্বার্থপর ও অধিকার হরণকারী করে তোলে। সম্পদের লোভে মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, উত্তরাধিকার থেকে অন্যকে বঞ্চিত করে, ব্যবসায় প্রতারণা করে এবং অসহায় মানুষের প্রতি দায়িত্ব পালনে অনীহা দেখায়। এভাবেই কৃপণতা ব্যক্তি থেকে পরিবার, পরিবার থেকে সমাজে অশান্তি ছড়িয়ে দেয়।

ইসলাম সম্পদ অর্জন ও ভোগের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ জীবনযাপনের শিক্ষা দিয়েছে। আল্লাহর দেওয়া সম্পদ থেকে নিজের প্রয়োজন পূরণের পাশাপাশি অভাবী, অসহায় ও আত্মীয়স্বজনের অধিকার আদায়ের নির্দেশ দিয়েছে। জাকাত, সদকা ও দানের বিধানের মাধ্যমে ইসলাম মানুষের মধ্যে সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে চেয়েছে।

কাজেই ব্যক্তি ও সমাজজীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য জুলুম ও কৃপণতা পরিহার করা অপরিহার্য। অন্যের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সম্পদের সুষম ব্যবহার এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তুলতে হবে। মনে রাখতে হবে, অন্যের অধিকার হরণ করে কেউ প্রকৃত সফল হতে পারে না। দুনিয়ার সাময়িক লাভের মোহ ত্যাগ করে ন্যায় ও উদারতার পথ অনুসরণ করাই মুমিনের প্রকৃত পরিচয়।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

কিৃপণতাজুলুমঅনাচার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আ.লীগ নেতাকর্মীরা

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে