মানুষের ব্যক্তিগত,
পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার অন্যতম শর্ত হলো
ন্যায়বিচার ও উদারতা। কিন্তু যখন মানুষ অন্যের অধিকার হরণ করে, দুর্বলের
ওপর অত্যাচার চালায়,
সম্পদের লোভে অন্যায় পথে পা বাড়ায় এবং নিজের স্বার্থকে সবার ওপরে স্থান দেয়, তখন সমাজে
অশান্তি ও বিপর্যয় সৃষ্টি হয়। জুলুম ও কৃপণতা এমন দুটি নৈতিক ব্যাধি, যা শুধু
ব্যক্তির চরিত্রকেই কলুষিত করে না; বরং পরিবার, সমাজ ও
রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলাও বিনষ্ট করে। এ দুটি মন্দ স্বভাবের ভয়াবহ পরিণতি
সম্পর্কে রাসুলুল্লাহ (সা....