Agamir Somoy E-Paper
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে তাসলিমা
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

জীববৈচিত্র্য রক্ষায় ইসলামের দৃষ্টিভঙ্গি

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০২:০৩
শেয়ার করুন:
জীববৈচিত্র্য রক্ষায় ইসলামের দৃষ্টিভঙ্গি

গ্রাফিকস: আগামীর সময়

ইসলাম মানুষের পারস্পরিক অধিকার ও দায়িত্বের কথা বলার পাশাপাশি পৃথিবীর সব প্রাণীর প্রতি দয়া, সহমর্মিতা এবং প্রকৃতির ভারসাম্য রক্ষারও নির্দেশ দিয়েছে। মহান আল্লাহর সৃষ্টি হিসেবে পৃথিবীর প্রতিটি প্রাণীর রয়েছে স্বতন্ত্র অস্তিত্ব ও গুরুত্ব। পবিত্র কোরআনে মহান আল্লাহতায়ালা বলেছেন, ‘ভূপৃষ্ঠে বিচরণশীল প্রতিটি প্রাণী এবং ডানার সাহায্যে উড়ে বেড়ানো প্রতিটি পাখিই তোমাদের মতো একেকটি সম্প্রদায়।’ (সুরা আনআম, ৬:৩৮) এ আয়াত থেকে বোঝা যায়, প্রাণিজগৎ মানুষের ব্যবহার বা ভোগের উপকরণ হলেও এদের প্রতিটিরও রয়েছে নিজস্ব জীবনধারা ও সৃষ্টিগত গুরুত্ব। তাই মানুষের মতো অন্য প্রাণিজগতেরও স্বাভাবিক পরিবেশে বেঁচে থাকার সুযোগ প্রয়োজন।

এজন্যই ইসলাম প্রাণীর প্রতি দয়া ও সদাচরণকে বিশেষ গুরুত্ব দিয়েছে। রাসুলুল্লাহ (সা.)-এর বিভিন্ন হাদিসে প্রাণীর প্রতি নিষ্ঠুরতার ভয়াবহ পরিণতি এবং তাদের প্রতি দয়ার প্রতিদান তুলে ধরা হয়েছে। এক নারী একটি বিড়ালকে আটকে রেখে খাবার-পানি না দেওয়ায় এবং ছেড়ে না দেওয়ায় শাস্তির সম্মুখীন হয়েছিল। (বুখারি, হাদিস: ৩৩১৮) অন্যদিকে এক ব্যক্তি তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করানোর কারণে মহান আল্লাহর ক্ষমা লাভ করেছিলেন। (বুখারি, হাদিস: ২৩৬৩) এ দুটি ঘটনা প্রমাণ করে, প্রাণীর প্রতি মানুষের আচরণও আল্লাহর কাছে জবাবদিহির বিষয়। কোনো প্রাণীকে অকারণে কষ্ট দেওয়া, অনাহারে রাখা কিংবা তার প্রতি নিষ্ঠুর আচরণ করা ইসলামের পরিপন্থী। শুধু প্রাণীকে কষ্ট দেওয়া নয়; বিনোদন কিংবা অপ্রয়োজনীয় কারণে প্রাণী হত্যা করাও ইসলাম সমর্থন করে না। রাসুলুল্লাহ (সা.) অকারণে একটি চড়ুই পাখি হত্যা করার ব্যাপারেও সতর্ক করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি চড়ুই বা তার চেয়ে ছোট কোনো প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করে, তাকে আল্লাহতায়ালা কিয়ামতের দিন সে সম্পর্কে জিজ্ঞাসা করবেন। (নাসায়ি, হাদিস: ৪৪৪৬) এ শিক্ষা থেকে স্পষ্ট হয়, প্রাণীর জীবনকে তুচ্ছ মনে করার সুযোগ নেই। শিকার, পাখি নিধন, বন্যপ্রাণী পাচার এবং প্রাণীদের বিনোদনের উপকরণ বানিয়ে নির্যাতন করার মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকা জরুরি।

মানুষকে আল্লাহ পৃথিবীতে দায়িত্বশীল অবস্থান দিয়েছেন

মহান আল্লাহ বলেন, ‘পৃথিবীতে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার পর তাতে বিপর্যয় সৃষ্টি করো না।’ (সুরা আরাফ, আয়াত: ৫৬) এ আয়াতের শিক্ষা প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রকৃতির ভারসাম্য রক্ষায় বৃক্ষ ও উদ্ভিদের ভূমিকা অপরিসীম। গাছ মানুষের অক্সিজেনের উৎস, অসংখ্য প্রাণীর আশ্রয় এবং খাদ্যের জোগানদাতা। ইসলাম বৃক্ষরোপণ ও উপকারী চাষাবাদকে সদকার মর্যাদা দিয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, কোনো মুসলিম গাছ রোপণ করে অথবা ফসল ফলায়, অতঃপর তা থেকে কোনো পাখি, মানুষ কিংবা প্রাণী আহার করে, তাহলে তা তার জন্য সদকা হিসেবে গণ্য হয়। (বুখারি, হাদিস: ২৩২০) এই হাদিসে মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীর খাদ্যের ব্যবস্থাকেও সওয়াবের কাজ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই বৃক্ষরোপণ, বন সংরক্ষণ, পাখির নিরাপদ আবাসস্থল তৈরি এবং জলাশয় রক্ষার মতো উদ্যোগ ইসলামের কল্যাণমুখী শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

প্রকৃতিতে মহান আল্লাহ একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা সৃষ্টি করেছেন। এর কোনো একটি উপাদান ক্ষতিগ্রস্ত হলে অন্য উপাদানও প্রভাবিত হতে পারে। মৌমাছি ও অন্যান্য পতঙ্গ পরাগায়নে ভূমিকা রাখে, পাখি ও বিভিন্ন প্রাণী বীজ বিস্তারে সহায়তা করে। জলজ প্রাণী ও উদ্ভিদ জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে। তাই জীববৈচিত্র্য ধ্বংসের অর্থ শুধু কিছু প্রাণীর বিলুপ্তি নয়; বরং প্রকৃতির সামগ্রিক ব্যবস্থাকে বিপন্ন করা। মহান আল্লাহতায়ালা বলেছেন, ‘তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং ভারসাম্য প্রতিষ্ঠা করেছেন, যাতে তোমরা ভারসাম্যে সীমালঙ্ঘন না করো।’ (সুরা আর-রহমান, আয়াত: ৭-৮) সুতরাং মানুষের উচিত প্রকৃতির স্বাভাবিক ভারসাম্য বিনষ্ট না করে তা সংরক্ষণে সচেষ্ট হওয়া। প্রাণ-প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষা শুধু ব্যক্তিগত সদিচ্ছার বিষয় নয়; এটি রাষ্ট্র ও সমাজেরও সম্মিলিত দায়িত্ব।

পৃথিবী মহান আল্লাহর সৃষ্টি এবং অসংখ্য প্রাণের অভিন্ন আবাসস্থল। মানুষকে আল্লাহ পৃথিবীতে দায়িত্বশীল অবস্থান দিয়েছেন। সেই দায়িত্বের দাবি হলো, নিজের প্রয়োজন পূরণ করতে গিয়ে অন্য কোনো প্রাণীর অস্তিত্ব বিপন্ন না করা এবং প্রকৃতির ভারসাম্য নষ্ট না করা। প্রাণের প্রতি মমতা, প্রকৃতির প্রতি দায়িত্বশীলতা এবং জীববৈচিত্র্যের প্রতি শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার মধ্য দিয়েই ইসলামের এই শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত হতে পারে।

 

লেখক: আলেম ও সাংবাদিক

 

জীববৈচিত্র্যদৃষ্টিভঙ্গিইসলামসহমর্মিতাভারসাম্যজীবনধারাভয়াবহপরিপন্থীকলাম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    সাড়ে ৮ ঘণ্টায় ২ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    মুছে ফেলেও শেষ রক্ষা হয়নি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    পাঁচ ধাপে ইউপি নির্বাচন, উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    বরিশালে নাশকতার নেপথ্যে তিন যুবলীগ নেতা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতাকর্মীরা

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    ফ্যাসিবাদকে মাঠে দাঁড়াতে দেব না: গোলাম পরওয়ার

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    ডিআইজি-এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জরুরি বৈঠকে এনসিপির রাজনৈতিক পর্ষদ

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    জিয়াউল আহসানের ব‌রিশালের বাড়িতে আগুন, ভাঙচুর

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    মধ্যরাতে বাসা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

    চট্টগ্রামে পুলিশ বক্স-বাসে আগুন, আটক ৩

    চট্টগ্রামে পুলিশ বক্স-বাসে আগুন, আটক ৩