নেপাল ও চীনের তিব্বত সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে বুধবার আকস্মিক বন্যায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রবল স্রোতে সড়ক, সেতু, ঘরবাড়ি ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে নেপালে।এই বন্যায় দেশটিতে এখনো ৫৭৯ জন নিখোঁজ। এখন পর্যন্ত ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নেপাল পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।বিবিসি জানায়, নিখোঁজদের মধ্যে ৪৬৬ জন ২৮টি দেশের নাগরিক। এ ছাড়া নিখোঁজ পর্যটকদের মধ্যে নেপালের ১১৩ জন। নিখোঁজ মার্কিন নাগরিকের সংখ্যা ৫৪ জন এবং যুক্তরাজ্যের&nb...