ইসলাম মানুষের পারস্পরিক অধিকার ও দায়িত্বের কথা বলার পাশাপাশি পৃথিবীর সব প্রাণীর প্রতি দয়া, সহমর্মিতা এবং প্রকৃতির ভারসাম্য রক্ষারও নির্দেশ দিয়েছে। মহান আল্লাহর সৃষ্টি হিসেবে পৃথিবীর প্রতিটি প্রাণীর রয়েছে স্বতন্ত্র অস্তিত্ব ও গুরুত্ব। পবিত্র কোরআনে মহান আল্লাহতায়ালা বলেছেন, ‘ভূপৃষ্ঠে বিচরণশীল প্রতিটি প্রাণী এবং ডানার সাহায্যে উড়ে বেড়ানো প্রতিটি পাখিই তোমাদের মতো একেকটি সম্প্রদায়।’ (সুরা আনআম, ৬:৩৮) এ আয়াত থেকে বোঝা যায়, প্রাণিজগৎ মানুষের ব্যবহার বা ভোগের উপকরণ হলেও এদের প্রতিটিরও রয়েছে নিজস্ব জীব...