Agamir Somoy E-Paper
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানবতার টানে রিপনের সংগ্রাম
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

ইসলাম যে কারণে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে বলে

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১৮:১৮
শেয়ার করুন:
ইসলাম  যে কারণে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে বলে

প্রতীকী ছবি

মানুষ সামাজিক জীব। পরিবার, সমাজ ও রাষ্ট্রে বসবাস করতে গিয়ে প্রতিনিয়ত তাকে নানা বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। কারণ সিদ্ধান্তের প্রভাব শুধু ব্যক্তির নিজের ওপরই পড়ে না, অনেক সময় তা অন্যের জীবন, অধিকার ও ভবিষ্যতের সঙ্গেও জড়িয়ে যায়। কিন্তু মানুষের জ্ঞান, অভিজ্ঞতা ও চিন্তাশক্তি সীমিত। নিজের দৃষ্টিভঙ্গি থেকে কোনো বিষয় সঠিক মনে হলেও অন্যের অভিজ্ঞতা ও উপলব্ধিতে তার ভিন্ন দিক উঠে আসতে পারে। এ কারণেই ইসলাম গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার শিক্ষা দিয়েছে। ইসলামের দৃষ্টিতে পরামর্শ শুধু একটি সামাজিক সৌজন্যতা নয়; বরং এটি প্রজ্ঞা, দায়িত্বশীলতা ও পারস্পরিক সম্মানেরও প্রকাশ।

পবিত্র কোরআনে মহান আল্লাহ মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে পারস্পরিক পরামর্শের কথা উল্লেখ করেছেন। ইরশাদ হয়েছে,

وَٱلَّذِينَ ٱسْتَجَابُوا۟ لِرَبِّهِمْ وَأَقَامُوا۟ ٱلصَّلَوٰةَ وَأَمْرُهُمْ شُورَىٰ بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَـٰهُمْ يُنفِقُونَ

‘আর যারা তাদের রবের ডাকে সাড়া দেয়, সালাত কায়েম করে এবং তাদের কার্যাবলী পরস্পর পরামর্শের মাধ্যমে সম্পাদিত হয়। আর তাদেরকে আমি যে রিযিক দিয়েছি তা থেকে ব্যয় করে’ (সুরা আশ-শুরা, আয়াত : ৩৮)।

লক্ষণীয় বিষয় হলো, এখানে নামাজ প্রতিষ্ঠা ও আল্লাহর দেওয়া সম্পদ থেকে ব্যয় করার মতো গুরুত্বপূর্ণ ইবাদতের পাশাপাশি পরামর্শকে মুমিনদের স্বভাব ও জীবনাচারের বৈশিষ্ট্য হিসেবে তুলে ধরা হয়েছে। অর্থাৎ পরামর্শ এমন একটি নীতি, যা একজন মুমিনের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক ও সামাজিক কর্মকাণ্ডেও প্রতিফলিত হওয়া উচিত।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে ছিলেন আল্লাহর পক্ষ থেকে ওহিপ্রাপ্ত নবী। তা সত্ত্বেও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সাহাবিদের সঙ্গে পরামর্শ করতেন। উহুদের যুদ্ধের আগে রাসুলুল্লাহ (সা.) সাহাবিদের সঙ্গে পরামর্শ করেন। তিনি মদিনার ভেতরে থেকে প্রতিরোধ করা কিংবা বাইরে গিয়ে শত্রুর মোকাবিলা করার বিষয়ে তাদের মতামত জানতে চান। তরুণ সাহাবিদের অধিকাংশ বাইরে গিয়ে যুদ্ধ করার পক্ষে মত দেন। তাদের মতামত গ্রহণ করে রাসুলুল্লাহ (সা.) যুদ্ধের প্রস্তুতি নেন। (ইবনে হিশাম, আস-সীরাতুন নাবাবিয়্যাহ, ২য় খণ্ড, গাজওয়ায়ে উহুদের বিবরণ) এ ঘটনা প্রমাণ করে, নেতৃত্বের মর্যাদা থাকা সত্ত্বেও অন্যের মতামতকে গুরুত্ব দেওয়া নববি আদর্শের অংশ।

পরামর্শের গুরুত্ব বোঝাতে মহান আল্লাহ তাআলা রাসুলুল্লাহ (সা.)-কে সরাসরি নির্দেশ দিয়েছেন,

وَشَاوِرْهُمْ فِي الْأَمْرِ

অর্থাৎ, ‘কাজকর্মে তাদের সঙ্গে পরামর্শ করুন।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৫৯) এ আয়াতের তাৎপর্য অত্যন্ত গভীর। উহুদের যুদ্ধে সাহাবিদের একটি অংশের সিদ্ধান্তের কারণে সাময়িক বিপর্যয় ঘটেছিল। এরপরও মহান আল্লাহ তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা কিংবা তাদের মতামত উপেক্ষা করার নির্দেশ দেননি; বরং ক্ষমা, দয়া ও পরামর্শ অব্যাহত রাখার শিক্ষা দিয়েছেন। এতে বোঝা যায়, কোনো সিদ্ধান্তে ভুল হওয়ার আশঙ্কা থাকলেও পরামর্শের দরজা বন্ধ করা উচিত নয়। বরং ভুল থেকে শিক্ষা নিয়ে সম্মিলিতভাবে এগিয়ে যাওয়াই উত্তম নেতৃত্বের পরিচয়।

পরামর্শের অন্যতম উপকারিতা হলো, এটি একক সিদ্ধান্তের সীমাবদ্ধতা কমিয়ে আনে। একজন মানুষ কোনো বিষয়ে যতই অভিজ্ঞ হোক, সব দিক সম্পর্কে তার সমান ধারণা থাকা সম্ভব নয়। একাধিক ব্যক্তির চিন্তা, অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ একত্র হলে সিদ্ধান্তের সম্ভাব্য ভালো-মন্দ দিকগুলো স্পষ্ট হয়ে ওঠে। এতে ভুলের আশঙ্কা কমে এবং সিদ্ধান্ত অধিক গ্রহণযোগ্য হয়। পাশাপাশি পরামর্শের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের গুরুত্ব অনুভব করেন। ফলে সিদ্ধান্ত বাস্তবায়নে তাদের আগ্রহ, আন্তরিকতা ও সহযোগিতা বৃদ্ধি পায়।

পরিবারেও পরামর্শের গুরুত্ব অপরিসীম। স্বামী-স্ত্রীর পারস্পরিক বোঝাপড়া, সন্তানদের শিক্ষা, পারিবারিক ব্যয় কিংবা গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তনের ক্ষেত্রে একে অপরের মতামত নেওয়া উচিত। পবিত্র কোরআনে শিশুকে দুধ ছাড়ানোর বিষয়ে পিতা-মাতার পারস্পরিক সম্মতি ও পরামর্শের কথা উল্লেখ করা হয়েছে। (সুরা আল-বাকারা, আয়াত : ২৩৩)। অর্থাৎ পারিবারিক সিদ্ধান্তেও একতরফা কর্তৃত্বের পরিবর্তে পারস্পরিক আলোচনা ও সমঝোতাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

তবে পরামর্শ গ্রহণের অর্থ এই নয় যে, সংখ্যাগরিষ্ঠের মতই সব সময় সঠিক হবে। ইসলামে পরামর্শের পাশাপাশি সত্য, ন্যায়বিচার ও শরিয়তের নির্দেশনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। যে বিষয়ে কোরআন-সুন্নাহর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে, সেখানে মানুষের মতামত দিয়ে সেই নির্দেশনা পরিবর্তন করা যাবে না। আর যেসব বিষয়ে একাধিক বৈধ পথ রয়েছে, সেসব ক্ষেত্রে জ্ঞানী, অভিজ্ঞ, বিশ্বস্ত ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করা উচিত।

পরামর্শের ক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, তা হলো মতের অমিলকে স্বাভাবিকভাবে গ্রহণ করা। কেউ ভিন্নমত প্রকাশ করলেই তাকে অসম্মান করা কিংবা তার প্রতি বিরূপ আচরণ করা ইসলামের আদর্শ নয়। বরং যুক্তি, প্রজ্ঞা ও সৌজন্যের সঙ্গে মতবিনিময় করতে হবে। পরামর্শের উদ্দেশ্য নিজের মত প্রতিষ্ঠা করা নয়; বরং সবার সম্মিলিত প্রচেষ্টায় অধিক কল্যাণকর সিদ্ধান্তে পৌঁছানো।

মোট কথা, পরামর্শ এমন একটি গুণ; যা ব্যক্তিকে আত্মকেন্দ্রিকতা থেকে রক্ষা করে এবং পরিবার ও সমাজে আস্থা, সম্প্রীতি ও দায়িত্বশীলতা প্রতিষ্ঠা করে। যে ব্যক্তি অন্যের মতামতকে গুরুত্ব দেন, তিনি নিজের সীমাবদ্ধতা স্বীকার করেন এবং কল্যাণকর সিদ্ধান্ত গ্রহণের পথ উন্মুক্ত রাখেন। তাই ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় জীবনের সর্বস্তরে ইসলামের এই পরামর্শভিত্তিক নীতি অনুসরণ করা প্রয়োজন। কারণ একক প্রজ্ঞার চেয়ে সম্মিলিত প্রজ্ঞা অনেক সময় অধিক কার্যকর হয়, আর পরামর্শের মধ্য দিয়েই সেই সম্মিলিত প্রজ্ঞার বিকাশ ঘটে।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    কলকাতা থেকে ঢাকার ভিসা আবেদন, নভেম্বরের পর আর সুযোগ নেই

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    আওয়ামী লীগ সন্দেহে প্রাইভেট কার তাড়া, প্রাণ গেল ছাত্রদল নেতার

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    কেন নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে চায় না ভারত

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    পটুয়াখালীতে আ.লীগের সাবেক দুই এমপিসহ ১৫ নেতার বাসায় হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    মাধবপুরে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, মৃত্যু ঘিরে ধোঁয়াশা

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    ডাটা এন্ট্রি অপারেটর পদে মেঘনা গ্রুপে চাকরি, কর্মস্থল নারায়ণগঞ্জ

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    বিশ্বে ইতিহাস গড়ল দেশের আদজি ট্রিমস, লিড প্লাটিনাম সনদ অর্জনে ৯৭ পয়েন্ট

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    যান চলাচল স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি গোপালগঞ্জে

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    অভিনেতা তমাল মাহবুব আটক

    অভিনেতা তমাল মাহবুব আটক

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    সময় শেষ মানেই কি আপিলের সুযোগ নেই, আইনজীবীরা যা বলছেন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    চাঁদপুরে আবারও বিএনপি কার্যালয়ে আগুন

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    ঘূর্ণিঝড়ের প্রভাবে মেঘলা দিন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন

    যমুনার চরের মানুষের ভরসা তুহিন