Agamir Somoy E-Paper
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ বিদায়ের অকৃত্রিম বন্ধু আল-আমিন
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইসলাম

মানুষের কাছে প্রিয় হওয়ার নববি শিক্ষা

মুফতি সাইফুল ইসলাম
মুফতি সাইফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১৩:০৩
শেয়ার করুন:
মানুষের কাছে প্রিয় হওয়ার নববি শিক্ষা

প্রতীকী ছবি

মানব জীবনের প্রকৃত সাফল্য শুধু অর্থবিত্ত, পদমর্যাদা কিংবা সামাজিক প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া, সবার সঙ্গে সুন্দর সম্পর্ক রাখতে পারা এবং অন্যের জন্য স্বস্তিদায়ক আচরণ করতে পারা ও কল্যাণের কারণ হতে পারাও জীবনের অত্যতম সাফল্য বা অর্জন। অথচ বর্তমান সমাজে মানুষের মধ্যে সহনশীলতা, নম্রতা ও সৌহার্দ্যের ঘাটতি ক্রমেই দৃশ্যমান হচ্ছে। সামান্য মতপার্থক্যে সম্পর্কের অবনতি, কথায় কথায় রাগ, অহংকার এবং অন্যকে ছোট করে দেখার প্রবণতা সামাজিক সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করছে। এমন বাস্তবতায় মানুষের সঙ্গে সুন্দর আচরণের যে অনন্য শিক্ষা ইসলাম দিয়েছে, তা বিশেষভাবে প্রণিধানযোগ্য।

ইসলাম মানুষকে শুধু ইবাদত-বন্দেগির মধ্যেই সীমাবদ্ধ রাখেনি; বরং মানুষের সঙ্গে তার আচরণ কেমন হবে, সেটিকেও ঈমান ও নৈতিকতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করেছে। একজন মুমিনের পরিচয় কেবল তার নামাজ, রোজা কিংবা অন্যান্য ইবাদতের মাধ্যমে প্রকাশ পায় না; বরং তার কথাবার্তা, ব্যবহার, বিনয় ও সামাজিক সম্পর্কের মধ্য দিয়েও প্রকাশিত হয়। রাসুলুল্লাহ (সা.) মানুষের সঙ্গে সুন্দর আচরণকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে, এ গুণাবলিকে জাহান্নাম থেকে মুক্তির অন্যতম উপায় হিসেবে ঘোষণা করেছেন।

আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,

«أَلَا أُخْبِرُكُمْ بِمَنْ يَحْرُمُ عَلَى النَّارِ أَوْ بِمَنْ تَحْرُمُ عَلَيْهِ النَّارُ؟ عَلَى كُلِّ قَرِيبٍ هَيِّنٍ لَيِّنٍ سَهْلٍ»

‘আমি কি তোমাদের জানিয়ে দেব না, কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম? প্রত্যেক এমন ব্যক্তি, যে মানুষের কাছাকাছি, সহজ-সরল, নম্র ও কোমল স্বভাবের।’ (তিরমিজি, হাদিস : ২৪৮৮)

হাদিসটিতে রাসুলুল্লাহ (সা.) মানুষের চরিত্রের চারটি অসাধারণ গুণের কথা তুলে ধরেছেন। এগুলো হলো (১) মানুষের কাছাকাছি থাকা, (২) সহজ-সরল হওয়া, (৩) নম্রতা অবলম্বন করা এবং (৪) কোমল আচরণ করা। একজন মানুষের ব্যক্তিত্ব ও সামাজিক গ্রহণযোগ্যতা গড়ে ওঠে এসব গুণের সমন্বয়ে।

মানুষের কাছাকাছি থাকার অর্থ হলো, মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, তাদের প্রয়োজন ও অনুভূতির প্রতি মনোযোগী হওয়া এবং বিপদে-আপদে পাশে দাঁড়ানো। যে ব্যক্তি মানুষের সঙ্গে মিশতে ভালোবাসে, অন্যের সুখ-দুঃখে অংশ নেয় এবং নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের উপকার করে, সে সহজেই মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারে। বিপরীতে অহংকার, আত্মকেন্দ্রিকতা ও মানুষের প্রতি অবজ্ঞা একজন মানুষকে সবার কাছ থেকে বিচ্ছিন্ন করে দেয়। ইসলাম এমন আত্মকেন্দ্রিক জীবনকে উৎসাহিত করে না; বরং পারস্পরিক সহযোগিতা ও ভালোবাসার সমাজ গঠনে উদ্বুদ্ধ করে।

সহজ-সরল হওয়ার অর্থ হলো, মানুষের সঙ্গে অযথা জটিলতা সৃষ্টি না করা। কথাবার্তা, লেনদেন ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে এমন আচরণ করা, যাতে অন্যরা অকারণে বিব্রত বা হয়রানির শিকার না হয়। কেউ কোনো ভুল করলে তাকে সংশোধনের সুযোগ দেওয়া, সামান্য বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ না করা এবং মানুষের অসুবিধা বিবেচনায় নেওয়া এই গুণের অন্তর্ভুক্ত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোমলতা থেকে বঞ্চিত, সে কল্যাণ থেকেই বঞ্চিত।’ (মুসলিম, হাদিস : ২৫৯২)

নম্রতা ও কোমলতা মানুষের চরিত্রকে সৌন্দর্যমণ্ডিত করে। নম্র মানুষ নিজের জ্ঞান, সম্পদ কিংবা পদমর্যাদা নিয়ে অহংকার করে না। সে অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং কাউকে তুচ্ছতাচ্ছিল্য করে না। তার কথাবার্তায় থাকে শালীনতা, আচরণে থাকে বিনয় এবং সিদ্ধান্তে থাকে ন্যায়পরায়ণতা। পবিত্র কোরআনে মহান আল্লাহ রাসুলুল্লাহ (সা.)-এর কোমল আচরণের প্রশংসা করে বলেন, ‘আল্লাহর অনুগ্রহে আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলেন। আপনি যদি রূঢ় ও কঠোরচিত্ত হতেন, তবে তারা আপনার আশপাশ থেকে সরে পড়ত।’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৫৯)।

এ আয়াত থেকে বোঝা যায়, মানুষের হৃদয় জয় করার অন্যতম মাধ্যম হলো কোমল আচরণ। কঠোরতা ও রূঢ়তা মানুষকে দূরে সরিয়ে দেয়, আর নম্রতা ও ভালো ব্যবহার মানুষকে কাছে টেনে আনে। পরিবার, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা সামাজিক পরিমণ্ডল—সবখানেই এ নীতির গুরুত্ব অপরিসীম। বিশেষ করে পরিবারে স্বামী-স্ত্রী, মা-বাবা ও সন্তানদের পারস্পরিক সম্পর্কে কোমলতা ও সহনশীলতা বজায় থাকলে ভালোবাসা ও শান্তির পরিবেশ তৈরি হয়।

তবে নম্রতা ও সহজ-সরলতার অর্থ অন্যায়ের কাছে আত্মসমর্পণ করা কিংবা অন্যায়কে প্রশ্রয় দেওয়া নয়। ইসলাম ন্যায় ও সত্যের ব্যাপারে আপসহীন থাকার নির্দেশ দিয়েছে। কিন্তু সত্য প্রতিষ্ঠার ক্ষেত্রেও শালীনতা, প্রজ্ঞা ও উত্তম পদ্ধতি অবলম্বন করতে বলেছে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কাউকে অপমান করা, অশালীন ভাষা ব্যবহার করা কিংবা অযথা কঠোরতা প্রদর্শন করা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না।

আজ আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে এ নববি শিক্ষার ব্যাপক প্রয়োজন। সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের নামে কটূক্তি, মতপার্থক্যে ব্যক্তিগত আক্রমণ, পারিবারিক সম্পর্কে অসহিষ্ণুতা এবং ক্ষমতাবানদের অহংকারী আচরণ সমাজে অশান্তি বাড়িয়ে তুলছে। অথচ একজন মুসলমানের উচিত তার কথায়, কাজে ও আচরণে অন্যের জন্য স্বস্তি তৈরি করা। তার উপস্থিতিতে মানুষ যেন নিরাপদ বোধ করে, তার সঙ্গে কথা বলে যেন কেউ অপমানিত না হয় এবং তার কাছ থেকে যেন মানুষ কল্যাণ লাভ করে।

উপরোক্ত আলোচনায় প্রমাণ হয় যে, মানুষের কাছে প্রিয় হওয়ার জন্য বড় কোনো পদ কিংবা বিপুল সম্পদের প্রয়োজন নেই। প্রয়োজন সুন্দর মন, উদার হৃদয়, নম্র ভাষা ও কল্যাণকামী আচরণ। যে ব্যক্তি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে, অন্যের কষ্ট অনুভব করে এবং নিজের আচরণে মানুষের জন্য স্বস্তির কারণ হয়, সে দুনিয়াতেই মানুষের ভালোবাসা অর্জন করে। আর আখিরাতেও তার জন্য রয়েছে মহান আল্লাহর বিশেষ প্রতিদান।

মহান আল্লাহ তাআলা আমাদের সকলতে রাসুলুল্লাহ (সা.)-এর এ শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে ধারণ করার তাওফিক দান করুন।

লেখক: আলেম ও সাংবাদিক

[email protected]

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    আইইবি নির্বাচনে এ্যাব সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ বিজয়

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    হ‍ুমায়ূন এবং আমরা নকল চ্যাপলিনরা

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    মামলার পর এবার আদালত অবমাননার নোটিস চ্যানেল ২৪-কে

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    হাসিনাকে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমেই পাঠাতে চায় ভারত : বিবিসি

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    ১৬২০ গডফাদারের হাতে মাদকের নিয়ন্ত্রণ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের লক্ষ্য আন্তর্জাতিক মনোযোগ

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে শর্টসার্কিটে আগুন লাগেনি

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজায় নাশকতার মামলায় আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    যে কারণে বিকাশে টাকা চাইছেন সামিরা খান মাহি

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গোপালগঞ্জে এক দুর্ঘটনা থেকে ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি এমপির গাড়িও আক্রান্ত

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    গাড়ি থাকে ঘরে, মাসে মাসে মেরামত খরচ পকেটে

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

    মাধবপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার