Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কোরআন

কোরআনের বাণী

অহংকার মানুষকে আল্লাহর ভালোবাসা থেকে দূরে সরায়

ইসলামী জীবন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭
শেয়ার করুন:
অহংকার মানুষকে আল্লাহর ভালোবাসা থেকে দূরে সরায়

গ্রাফিকস: আগামীর সময়

ইসলাম মানুষকে বিনয়, নম্রতা ও শালীনতার শিক্ষা দেয়। মানুষের সঙ্গে আচরণে অহংকার প্রকাশ করা কিংবা চলাফেরায় নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করা ইসলামের দৃষ্টিতে নিন্দনীয়। সম্পদ, ক্ষমতা, জ্ঞান, বংশমর্যাদা কিংবা সামাজিক অবস্থান কোনো কিছুই মানুষকে অহংকারী হওয়ার অধিকার দেয় না। পবিত্র কোরআনে মহান আল্লাহ অহংকার ও দাম্ভিকতা পরিহারের নির্দেশ দিয়ে বলেন—

وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِى ٱلْأَرْضِ مَرَحًا ۖ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ

‘অহংকারবশত মানুষের প্রতি মুখ ফিরিয়ে নিয়ো না এবং পৃথিবীতে দম্ভভরে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও দাম্ভিককে ভালোবাসেন না।’ (সুরা লুকমান, আয়াত: ১৮)

এ আয়াতে মানুষের সঙ্গে আচরণ ও সামাজিক জীবনে চলাফেরার ক্ষেত্রে বিনয় অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। অহংকারের প্রকাশ কেবল কথাবার্তায় সীমাবদ্ধ নয়; বরং মানুষের দিকে অবজ্ঞার দৃষ্টিতে তাকানো, তাদের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করা, নিজেকে বড় মনে করে অন্যকে তুচ্ছজ্ঞান করা এবং চলাফেরায় শ্রেষ্ঠত্ব জাহির করাও অহংকারের বহিঃপ্রকাশ। আল্লাহ তাআলা এসব আচরণ থেকে বিরত থাকতে বলেছেন। কারণ, মানুষের প্রকৃত মর্যাদা সম্পদ, ক্ষমতা কিংবা বাহ্যিক আভিজাত্যে নয়; বরং তাকওয়া ও সৎকর্মে। অহংকার মানুষকে সত্য গ্রহণ এবং অন্যের অধিকার ও মর্যাদা স্বীকার করা থেকে দূরে সরিয়ে দেয়। তাই আল্লাহ অহংকারী ও দাম্ভিক ব্যক্তিকে ভালোবাসেন না।

আয়াতের শিক্ষা

১. অহংকার ও দাম্ভিকতা পরিহার করে জীবনের প্রতিটি ক্ষেত্রে বিনয়ী হতে হবে।

২. কাউকে ধনী-গরিব, উঁচু-নিচু কিংবা সামাজিক অবস্থানের ভিত্তিতে তুচ্ছজ্ঞান করা যাবে না।

৩. মানুষের সঙ্গে কথা বলা ও আচরণের ক্ষেত্রে সৌজন্য, আন্তরিকতা ও সম্মান বজায় রাখতে হবে।

৪. সম্পদ, জ্ঞান, ক্ষমতা কিংবা সামাজিক মর্যাদা নিয়ে গর্ব করা উচিত নয়। এগুলো মহান আল্লাহর দেওয়া নিয়ামত।

৫. প্রকৃত মর্যাদা অহংকারে নয়, বরং তাকওয়া, উত্তম চরিত্র ও সৎকর্মে।

৬. আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি অর্জনের জন্য অহংকারমুক্ত জীবন গড়ে তুলতে হবে।

 

অহংকারবিনয়আল্লাহর ভালোবাসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    মিসরে প্রবাসীদের ভোগান্তি কমাতে দূতাবাসের বিশেষ উদ্যোগ

    মিসরে প্রবাসীদের ভোগান্তি কমাতে দূতাবাসের বিশেষ উদ্যোগ

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ