ব্যস্ত পেশাজীবীদের জন্য ‘ভিভো ওয়াই৩২’

দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ভিভো ওয়াই৩২’। দীর্ঘস্থায়ী ব্যাটারি, উন্নত সুরক্ষা এবং আকর্ষণীয় ডিজাইনের সমন্বয়ে তৈরি এই নতুন স্মার্টফোন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, পেশাজীবীসহ সব ধরনের ব্যবহারকারীর দৈনন্দিন কাজ ও যোগাযোগের চাহিদা মেটাতে সক্ষম—এমনটাই দাবি ভিভো বাংলাদেশের।
বাইরে কাজ করা ব্যবহারকারীদের সুবিধার কথা মাথায় রেখে ভিভো ওয়াই৩২-এ যুক্ত করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস কনস্ট্যান্ট পাওয়ার ব্যাটারি প্রযুক্তি। ফলে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়ও ফোনটি ৩৬ ঘণ্টা পর্যন্ত বাধাহীন যোগাযোগের সুযোগ দেয়। এ ছাড়া ডিভাইসটিতে একটানা ১৪ ঘণ্টা নেভিগেশন বা ম্যাপ ব্যবহার এবং ২০ ঘণ্টা পর্যন্ত শর্ট ভিডিও দেখার সুবিধা রয়েছে। ব্যস্ত কর্মদিবসে বারবার চার্জ দেওয়ার ঝামেলা এড়াতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে শক্তিশালী ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। দীর্ঘ সময় ব্যাটারির কার্যক্ষমতা অটুট রাখতে এতে রয়েছে ছয় বছর টিকে থাকতে সক্ষম ব্যাটারি হেলথ প্রযুক্তি।
দৈনন্দিন ব্যবহারের নানা প্রতিকূল পরিস্থিতি ও কঠিন পরিবেশ মোকাবিলার জন্য ফোনটিতে রয়েছে অ্যান্টি-ড্রপ আর্মার এবং পানি ও ধুলোবালি প্রতিরোধে আইপি৬৯ রেটিং। ফলে দুর্ঘটনাবশত হাত থেকে পড়ে যাওয়া, ধুলোবালি বা পানির আক্রমণ থেকে ফোনটি সুরক্ষিত থাকে, যা বাইরের কাজের পরিবেশে ব্যবহারকারীদের বাড়তি নির্ভরতা দেয়।
ডিজাইনের দিক থেকেও এটি বেশ আকর্ষণীয়। প্রিমিয়াম মেটালিক ক্যামেরা ডিজাইন ও ডায়নামিক নোটিফিকেশন লাইট ফোনটির লুকে এনেছে ভিন্নতা। ব্যবহারকারীদের পছন্দের কথা মাথায় রেখে এটি টোয়াইলাইট রেড ও সানসেট অরেঞ্জ— এ দুটি আকর্ষণীয় কালার অপশনে বাজারে পাওয়া যাচ্ছে।
এদিকে, নতুন এই স্মার্টফোনের উন্মোচন উপলক্ষে ভিভো সীমিত সময়ের জন্য গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে। নির্দিষ্ট শর্তসাপেক্ষে মাত্র ২০ শতাংশ ডাউন পেমেন্ট এবং ৯ মাস পর্যন্ত হায়ার পারচেজ কিস্তি সুবিধায় ক্রেতারা ফোনটি কিনতে পারবেন। এ ছাড়া লাকি ড্রয়ের মাধ্যমে রিরো প্যাড, ডব্লিউ২০ স্মার্টওয়াচ, এস৯০ পাওয়ার ব্যাংক অথবা চার বছরের ব্যাটারি ওয়ারেন্টি জেতার সুযোগ রয়েছে। পাশাপাশি নিশ্চিত উপহার হিসেবে দেওয়া হচ্ছে সিলভার মেম্বারশিপ।



