Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

ইউএনজিআইএসের পরামর্শক গোষ্ঠীর সদস্য হলেন বিএনএনআরসির প্রধান নির্বাহী

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৪১
ইউএনজিআইএসের পরামর্শক গোষ্ঠীর সদস্য হলেন বিএনএনআরসির প্রধান নির্বাহী

(বিএনএনআরসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান তথ্যসমাজবিষয়ক জাতিসংঘ গ্রুপের (ইউএনজিআইএস) বহু অংশীজনভিত্তিক পরামর্শক গোষ্ঠীর (ইউএনজিআইএস-এমসিজি) সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন। ২৫ অক্টোবর ২০২৬ তারিখে প্রকাশিত এক প্রেস রিলিজে এই তথ্য জানানো হয়।

এই দায়িত্ব পালনের সময় তিনি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল উন্নয়ন, কমিউনিটি গণমাধ্যম ও তথ্যপ্রাপ্তি নিয়ে কাজের দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরবেন। এছাড়া ডিজিটাল সহযোগিতা এবং তথ্যসমাজবিষয়ক বিশ্বসম্মেলনে (ডব্লিউএসআইএস) গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের আলোচনায় বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি যুক্ত করবেন তিনি। মানুষকে কেন্দ্রে রেখে অধিকারভিত্তিক ডিজিটাল উন্নয়নের অভিজ্ঞতা থেকে তিনি এই পরামর্শক গোষ্ঠীতে অবদান রাখবেন। পাশাপাশি ডিজিটাল অন্তর্ভুক্তি, ইন্টারনেট গভর্ন্যান্স, দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা, তথ্যের অখণ্ডতা, ডিজিটাল কূটনীতি এবং নীতিনির্ধারণকে গণতান্ত্রিক অংশগ্রহণ ও স্থানীয় জনগোষ্ঠীর প্রয়োজনের সঙ্গে যুক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেবেন বজলুর রহমান।

ইউএনজিআইএস-এমসিজি সরকার, বেসরকারি খাত, নাগরিক সমাজ, প্রযুক্তি সম্প্রদায়, শিক্ষা ও গবেষণাপ্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর অংশগ্রহণকারীদের সঙ্গে ইউএনজিআইএসের মতবিনিময়ের সুযোগ তৈরি করে থাকে। এর মাধ্যমে সদস্যরা ইউএনজিআইএসের অগ্রাধিকার সম্পর্কে হালনাগাদ তথ্য জানার পাশাপাশি নিজেদের মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করতে পারেন। গোষ্ঠীটির ভূমিকা মূলত পরামর্শমূলক, যা বিভিন্ন পক্ষের মধ্যে সংলাপ ও সহযোগিতায় সহায়তা করে। বর্তমানে ইউএনজিআইএসে মোট ৩১টি সদস্যসংস্থা ও ২১টি পর্যবেক্ষক সংস্থা রয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের A/RES/80/173 নম্বর প্রস্তাবসহ ডব্লিউএসআইএস+২০ পর্যালোচনার ফলাফল এবং বিভিন্ন অংশীজনের মতামতের ভিত্তিতে এই পরামর্শক গোষ্ঠী গঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক কমিশনের (সিএসটিডি) ২৯তম বার্ষিক অধিবেশন, বার্ষিক ডব্লিউএসআইএস ফোরাম এবং ইউএনজিআইএসের অন্যান্য আয়োজনের মধ্য দিয়ে এই মতামতগুলো সংগ্রহ করা হয়েছিল।

উল্লেখ্য, ডব্লিউএসআইএসে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নে জাতিসংঘের বিভিন্ন সংস্থার মধ্যে একটি সমন্বয়ের কাঠামো হিসেবে কাজ করে ইউএনজিআইএস। টেকসই উন্নয়নের জন্য তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহারসংক্রান্ত বিষয়ে জাতিসংঘব্যবস্থার ভেতরে নীতিগত সামঞ্জস্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করাই এর মূল লক্ষ্য। ২০০৫ সালের তথ্যসমাজবিষয়ক তিউনিস এজেন্ডার আহ্বানে সাড়া দিয়ে ২০০৬ সালের এপ্রিলে জাতিসংঘব্যবস্থার প্রধান নির্বাহীদের সমন্বয় বোর্ড (সিইবি) ইউএনজিআইএস প্রতিষ্ঠা করে। অংশগ্রহণকারী সংস্থাগুলোর নিজ নিজ কর্মপরিধি অনুযায়ী কাজের সমন্বয় জোরদার করা, পুনরাবৃত্তি কমানো এবং যৌথ উদ্যোগের কার্যকারিতা বাড়াতে এই সংস্থাটি কাজ করে থাকে।

এদিকে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সাফল্যের স্বীকৃতি হিসেবে বিএনএনআরসি ২০১৬ সালে জাতিসংঘের মর্যাদাপূর্ণ ডব্লিউএসআইএস পুরস্কার অর্জন করে। এছাড়া সংস্থাটি ২০১৭, ২০১৯, ২০২০, ২০২১, ২০২৩ এবং ২০২৫ সালেও ডব্লিউএসআইএস চ্যাম্পিয়ন হিসেবে গৌরব অর্জন করেছে।

ডিজিটালজাতিসংঘ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মানিক পশারীর কবর খুঁড়লেন স্ত্রী-কন্যা, দাফন প্রশাসনের সহায়তায়

    সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার সাক্ষী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    পদোন্নতির দাবিতে মাউশিতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের অবস্থান

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    সিজার বাণিজ্য : ৫০ হাজারের চুক্তি, বিল দেড় লাখ টাকা

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি