দেশে অ্যাপলের ফ্ল্যাগশিপ ফোন

প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপলের নতুন গ্যাজেট নিয়ে আগ্রহ থাকে বিশ্বব্যাপী। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। লিখেছেন ইমরানুর রহমান
দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও অথোরাইজড রিসেলার ‘গ্যাজেট অ্যান্ড গিয়ার’ প্রযুক্তিপ্রেমীদের জন্য নিয়ে এলো বছরের সবচেয়ে বড় চমক। এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তারা উন্মোচন করেছে অ্যাপলের সর্বাধুনিক আইফোন ১৮ সিরিজ। এখন থেকে দেশের সব গ্যাজেট অ্যান্ড গিয়ার আউটলেট এবং অফিসিয়াল অনলাইন প্ল্যাটফর্মে ডিভাইসগুলো পাওয়া যাচ্ছে। টেক জায়ান্ট অ্যাপলের নতুন এই সিরিজে যুক্ত হয়েছে যুগান্তকারী সব হার্ডওয়্যার ও সফটওয়্যার আপডেট। শক্তিশালী এ২০ প্রো টু-ন্যানোমিটার চিপ দ্বারা চালিত এই ফোনগুলোতে রয়েছে ১২ জিবি র্যাম, যা অ্যাপল ইন্টেলিজেন্স ও হেভি গেমিংয়ের অভিজ্ঞতাকে করে তোলে মাখনের মতো মসৃণ।
ফটোগ্রাফিতে বিপ্লব ঘটাতে যুক্ত করা হয়েছে ভ্যারিয়েবল অ্যাপারচারসহ ৪৮ মেগাপিক্সেল ফিউশন মেইন ক্যামেরা, যা আলোর পজিশন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে ডেপথ অফ ফিল্ড নিয়ন্ত্রণ করে। আইফোন ১৮ প্রোতে ৬.৩ ইঞ্চি এবং প্রো ম্যাক্সে ৬.৯ ইঞ্চির চোখ জুড়ানো এলটিপিও প্লাস ওএলইডি প্রো-মোশন ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ। ডিসপ্লের সুরক্ষায় সামনে রয়েছে আরও টেকসই সিরামিক শিল্ড এবং ছোট আকৃতির ডায়নামিক আইল্যান্ড। দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি এতে যুক্ত হয়েছে ওয়াই-ফাই সেভেন, ব্লুটুথ সিক্স এবং অ্যাপলের নিজস্ব সিটু মডেম, যা স্যাটেলাইট কানেক্টিভিটি আরও উন্নত করেছে। ডিভাইসগুলো পরিচালিত হচ্ছে সর্বাধুনিক আইওএস ২৭ অপারেটিং সিস্টেম দ্বারা।
শক্তিশালী এ২০ প্রো টু-ন্যানোমিটার চিপ দ্বারা চালিত এই ফোনগুলোতে রয়েছে ১২ জিবি র্যাম
নতুন ফোন কেনার আনন্দকে দ্বিগুণ করতে গ্যাজেট অ্যান্ড গিয়ার ঘোষণা করেছে দারুণ কিছু অফার। প্রতিটি আইফোন ১৮ সিরিজের ডিভাইসের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে ‘শিল্ড প্লাস’ প্রটেকশন। এর মাধ্যমে অ্যাপলের অফিসিয়াল ওয়ারেন্টির সঙ্গে আরও এক বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি যুক্ত হয়ে মোট দুই বছরের কাভারেজ পাওয়া যায়। এ ছাড়া কাভারেজ মেয়াদে একবার ফ্রন্ট স্ক্রিন ও একবার ব্যাক গ্লাস রিপ্লেসমেন্টের সুযোগ থাকছে, যা অ্যাকসিডেন্টাল ড্যামেজ থেকে ডিভাইসকে সম্পূর্ণ সুরক্ষিত রাখে। পাশাপাশি বিনামূল্যে পাওয়া যাবে অ্যাপলের অফিসিয়াল কেস, ২০ ওয়াট অ্যাপল অ্যাডাপ্টার এবং স্পাইগেনের প্রিমিয়াম স্ক্রিন প্রটেক্টর। তবে সব অফার ও কম্বিনেশনের ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত প্রযোজ্য থাকবে। রাজধানীর এই জমকালো উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন গ্যাজেট অ্যান্ড গিয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসার ও অভিনেত্রী সাদিয়া আয়মান। অনুষ্ঠানে গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং তাসরিফ খালেদ বলেন, ‘গ্যাজেট অ্যান্ড গিয়ারে আমরা সবসময় বিশ্বাস করি যে, প্রিমিয়াম ডিভাইস কেনার সঙ্গে প্রিমিয়াম মালিকানার অভিজ্ঞতাও থাকা উচিত। আইফোন ১৮ সিরিজ উন্মোচনের ক্ষেত্রে তাই আমরা আমাদের ক্রেতাদের জন্য শিল্ড প্লাস বিনামূল্যে দিতে পেরে উচ্ছ্বসিত। পাশাপাশি বর্ধিত ওয়ারেন্টি কভারেজ, স্ক্রিন প্রটেকশন ও ব্যাক গ্লাস রিপ্লেসমেন্ট এক প্যাকেজে একত্রে রয়েছে। গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে আত্মবিশ্বাসের সঙ্গে কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করাই আমাদের একমাত্র প্রতিশ্রুতি।’



