Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
হাজারো মানুষের প্রেরণা রফিকুল
শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

ডেল টেকনোলজিসের মর্যাদাপূর্ণ ‘কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার’ পুরস্কার পেল স্মার্ট টেকনোলজিস

ফিচার ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১০:১২
ডেল টেকনোলজিসের মর্যাদাপূর্ণ ‘কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার’ পুরস্কার পেল স্মার্ট টেকনোলজিস

পুরস্কার হাতে স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।

সার্ভার ব্যবসায় অসামান্য পারফরম্যান্স ও অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডেল টেকনোলজিসের ফিসক্যাল ইয়ার ২০২৬-এর ‘কোর সার্ভার পার্টনার অব দ্য ইয়ার—ইমার্জিং মার্কেট’ পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

গত বুধবার (২১ অক্টোবর) থাইল্যান্ডের ফুকেটে অবস্থিত ফুকেট ম্যারিয়ট রিসোর্ট অ্যান্ড স্পায় আয়োজিত ‘ডেল টেকনোলজিস সাউথ এশিয়া পার্টনার সামিট ২০২৬’ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার হস্তান্তর করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও উপস্থিতি

অনুষ্ঠানে ডেল টেকনোলজিসের পক্ষে উপস্থিত ছিলেন ইমার্জিং মার্কেটসের ম্যানেজিং ডিরেক্টর চিন ওয়াহ মাক, প্রোডাক্ট অ্যান্ড সলিউশনস সেলস স্পেশালিস্টের সিনিয়র ডিরেক্টর লুকাস সল্টার এবং ডেল বাংলাদেশের চ্যানেল সেলসের পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার তামজিদ আজাদ পার্থ।

অন্যদিকে, স্মার্ট টেকনোলজিসের পক্ষে মর্যাদাপূর্ণ এই পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আবু মোস্তফা চৌধুরী সুজন।

যা বললেন বিজয়ী প্রতিষ্ঠান প্রধান

এই আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের প্রতিক্রিয়ায় স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “ডেল টেকনোলজিসের কাছ থেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করা স্মার্ট টেকনোলজিসের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। বাংলাদেশের যেসব সম্মানিত কাস্টমার ডেল সার্ভার ও আমাদের এন্টারপ্রাইজ সলিউশনের ওপর আস্থা রেখে চলেছেন, তাঁদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই স্বীকৃতি আমাদের কাস্টমার, পার্টনার এবং নিবেদিতপ্রাণ টিমের সদস্যদের, যাঁদের অব্যাহত সহযোগিতা ও বিশ্বাসের ফলে এই অর্জন সম্ভব হয়েছে।”

আইসিটি খাতের গুরুত্ব ও অবদান

প্রতিষ্ঠানটির মতে, এই অর্জন বাংলাদেশের সার্ভার বাজার সম্প্রসারণ এবং বিভিন্ন খাতের প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য ও উচ্চক্ষমতাসম্পন্ন তথ্যপ্রযুক্তি অবকাঠামো নিশ্চিত করতে স্মার্ট টেকনোলজিসের দীর্ঘমেয়াদী ভূমিকারই বহিঃপ্রকাশ।

বর্তমান ব্যবসায়িক কার্যক্রমে ডিজিটাল রূপান্তর, তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং আধুনিক তথ্যপ্রযুক্তি অবকাঠামোর ব্যবহার দ্রুত বৃদ্ধির ফলে এন্টারপ্রাইজ সার্ভারের গুরুত্ব দিন দিন বাড়ছে। ডেল টেকনোলজিসের সঙ্গে অংশীদারত্ব বজায় রেখে স্মার্ট টেকনোলজিস দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে তাদের পরিবর্তনশীল ব্যবসায়িক চাহিদা অনুযায়ী এন্টারপ্রাইজ কম্পিউটিং সলিউশন সরবরাহ করে সহায়তা করে আসছে।

ডেল বাংলাদেশের চ্যানেল সেলসের পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার তামজিদ আজাদ পার্থ আশা প্রকাশ করেন যে, এই আন্তর্জাতিক স্বীকৃতি ডেল টেকনোলজিসের সঙ্গে অংশীদারত্বকে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি এটি গ্রাহকদের জন্য বাড়তি মূল্য সংযোজন এবং বাংলাদেশের সামগ্রিক আইসিটি খাতের উন্নয়নে অবদান রাখতে স্মার্ট টেকনোলজিসের অঙ্গীকারকে আরও বেশি শক্তিশালী করবে।

টেকনোলজিপ্রযুক্তি পণ্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    সরকারি সফরের নামে স্ত্রীকে নিয়ে ‘ভ্রমণ’ রেল সচিবের

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    কবি ও অনুবাদক রথো রাফি মারা গেছেন

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    খেলাপি আদায়ে চমক কৃষি ব্যাংকের

    চুয়েটে অচলাবস্থার এক মাস:  বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    চুয়েটে অচলাবস্থার এক মাস: বাতিল ৩৩ পরীক্ষা ও ৮৬৪ ক্লাস

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    সাজেকে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলি

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    প্রধানমন্ত্রীর রাজশাহী সফরে ফেসবুকে ‘হুমকি’, বাবা-ছেলে ডিবি হেফাজতে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    গ্লোব শপিং সেন্টারের দোকানে হামলা ও দখলের অভিযোগ ঢাকা কলেজ ছাত্রদল নেতাদের বিরুদ্ধে

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    হেফাজতের উদ্যোগে নতুন প্ল্যাটফর্ম, ভিড়েছে জামায়াত জোটের দুটি দল

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    পুলিশের বাড়িতে নিজেদের দ্বন্দ্বেই পুলিশের অভিযান

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    কালীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩ প্রতিবেশী

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    জীবনানন্দ হয়ে সংসারে আজও আমি...

    পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা

    পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলীকে আটকালেন স্থানীয়রা

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সড়কে মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

    সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো

    সেতু নেই ডাকাতিয়া নদীতে, স্বেচ্ছাশ্রমে ২৬০ ফুট বাঁশের সাঁকো