নেপালের প্রলয়ঙ্করী পাহাড়ি ঢল সকলের অন্তরাত্মা কাঁপিয়ে দিয়েছে। সেটা শুধু হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশগুলোর না। সারা বিশ্বের। নেপালের ঘটনায় যে জিনিশটা আমরা হাড়ে হাড়ে বুঝেছি, তা হলো: প্রকৃতির প্রচণ্ড রূপের কাছে মানুষ অসহায়। তার সভ্যতা, তার নগর-বন্দর, সেতু, কনক্রিটের বাঁধ, তার শান-শওকত খরকুটোর মতো ভেসে যায় প্রকৃতির সামান্য ফুঁয়ে।এই ঢল কোনো জানান না দিয়ে হঠাৎ কী করে হাজির হলো, এ নিয়ে এখনও গবেষণা চলছে। কারণ যাই হোক না কেন, এরকম আরও অনেকগুলি জনপদনাশী দুর্যোগ যে আমাদের সামনে অপেক্ষমান এ বিষয়ে কারো দ্বিম...