Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

শিমুল-সালাহ্উদ্দিন

অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!
অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!
এক শীতল সন্ধ্যার গল্প ১৮৪৯ সালের ২২ ডিসেম্বর। সেন্ট পিটার্সবার্গের সেমেনোভস্কি স্কোয়ার। হাড়কাঁপানো শীত। বরফে ঢাকা মাটিতে দাঁড়িয়ে আটজন তরুণ। তাদের সবার চোখ বাঁধা। সামনে সারিবদ্ধ ফায়ারিং স্কোয়াডের সৈন্যরা। কমান্ডারের আদেশের অপেক্ষায় সবাই। সেই আটজনের মধ্যে একজন, আটাশ বছরের এক যুবক— ফিউদর দস্তয়েভস্কি। তার প্রথম উপন্যাস ‘গরিব লোক’ (Poor Folk) প্রকাশিত হয়েছে মাত্র তিন বছর আগে। সাহিত্যিক মহলে তিনি পরিচিত মুখ। কিন্তু এখন রাজদ্রোহিতার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। প্রথমে বাঁধা হলো তিনজনকে। প্...
সাহিত্য•৫ দিন আগে
প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ
প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ
রুশ সাহিত্যের আকাশে তিনটি নক্ষত্র সবচেয়ে জ্বলজ্বলে— লিও তলস্তয়, ফিওদর দস্তয়েভস্কি এবং ইভান সার্গেইভিচ তুর্গেনেভ। কিন্তু এই তিনজনের মধ্যে তুর্গেনেভই একমাত্র, যিনি তার জীবদ্দশাতেই ইউরোপের সাহিত্য অঙ্গনে প্রতিষ্ঠিত হয়েছিলেন, যার বই ইউরোপের সালোঁ থেকে শুরু করে ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছেছিল, আর যার ব্যক্তিগত জীবনটি তার নিজের লেখা উপন্যাসের মতোই রহস্যময়, দ্বন্দ্বপূর্ণ  এবং যারপরনাই ট্র্যাজিক। তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, কবি, নাট্যকার, অনুবাদক এবং পাশ্চাত্যে রুশ সা...
সাহিত্য•৭ দিন আগে
ভাবা প্র্যাকটিস করার সুবর্ণ অধ্যায়
ভাবা প্র্যাকটিস করার সুবর্ণ অধ্যায়
‘যুক্তি তক্কো আর গপ্পো’র শেষদিকে একটা দৃশ্য— যেখানে ঋত্বিক ঘটক আর অভিনয় করছেন না— তিনি ফ্রেমের ভেতরেই ঢুকে পড়েছেন, নিজের নির্মাণের ভেতরে নিজেই একটা চরিত্র হয়ে— নীলকণ্ঠ বাগচী, মাতাল, ভাঙা, ক্ষয়প্রাপ্ত বুদ্ধিজীবী— চরিত্রটির ভেতর দিয়ে ঘটক নিজের জীবনের ব্যবচ্ছেদ করছেন, আর ক্যামেরা তা রেকর্ড করছে, কোনো রক্ষা নেই, কোনো আত্মপ্রতারণাও নেই, তিনি বোতল ঠোঁটে তুলে বলছেন, এটা অমৃত। তারপর বন থেকে বেরিয়ে আসছেন ভোরের আলোয়, ছেলেকে দেখবেন বলে— আর ঠিক তখনই পুলিশের গুলি এসে তাকে ফেলে দিচ্ছে। মৃত্যুর মুখে পড়েও...
সংস্কৃতি•১২ দিন আগে
মাতিস রঙের সুন্দর
মাতিস রঙের সুন্দর
আমি মাতিসের আসল ছবি সরাসরি দেখিনি। প্যারিসের পঁপিদু সঁত্রের দেয়ালে ‘লা দঁস’-এর সামনে আমি দাঁড়াইনি, নিস্-এর মাতিস মিউজিয়ামের জানালা দিয়ে ভূমধ্যসাগরের আলো আমার চোখে পড়েনি, হার্মিটেজের ‘নৃত্য ও সঙ্গীত’ প্যানেলের সামনে দাঁড়িয়ে আমি নিশ্বাস নিইনি। আমার মাতিস-দর্শন সবটুকু ইন্টারনেটের সুবাদে— কম্পিউটারের স্ক্রিনে, মোবাইলের ছোট্ট কাচে বা কোনো ডিজিটাল আর্কাইভের ধূসর হতে থাকা থাম্বনেইলে। ক্যামেরা, লেন্স, মনিটরের রং-সেটিং— সব মিলিয়ে একটা অসম্পূর্ণ ছায়া। তবু সেই ছায়ার ভেতর দিয়েও এমন ঝলক আসে যে মনে...
সংস্কৃতি•১৩ দিন আগে
অরুণ মিত্র : জীবন ও কবিতার অন্তর্লীন ভুবন
অরুণ মিত্র : জীবন ও কবিতার অন্তর্লীন ভুবন
রবীন্দ্রোত্তর বাংলা কবিতার বিস্তীর্ণ ভুবনে অরুণ মিত্র এক অনন্য ও স্বতন্ত্র কণ্ঠস্বরের অধিকারী। তিনি একই সঙ্গে ছিলেন কবি, প্রাবন্ধিক, সাংবাদিক, ফরাসি ভাষা ও সাহিত্যের অধ্যাপক এবং অনুবাদক। তার কবিতায় যুগযন্ত্রণা, সাম্যবাদী চেতনা, নাগরিক জীবনের দ্বান্দ্বিকতা এবং বাংলার মাটি ও মানুষের প্রতি গভীর টান এক আশ্চর্য সরলতায় মিলেমিশে আছে। তিনি মিছিলের কবি, কিন্তু মিছিলের যাত্রী নন—  এই মূল্যায়নই তার কবিতার স্বরূপকে হয়তো সবচেয়ে ভালোভাবে ধরে রাখে। প্রথাগত ছন্দের বিপ্রতীপে দাঁড়িয়ে তিনি গদ্যস্পন্দের ভেতর খ...
সাহিত্য•১৪ দিন আগে
সুধীন দত্ত: শঙ্কার পাড়ে দাঁড়িয়ে থাকা এক ধ্রুপদি কবি
সুধীন দত্ত: শঙ্কার পাড়ে দাঁড়িয়ে থাকা এক ধ্রুপদি কবি
“আমি জানি এই ধ্বংসের দায়ভাগেআমরা দু জনে সমান অংশীদার; অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদের ’পরে দেনা শোধবার ভার। তাই অসহ্য লাগে ও-আত্মরতি। অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? আমাকে এড়িয়ে বাড়াও নিজেরই ক্ষতি।”‘ক্রন্দসী’ কাব্যগ্রন্থের ‘উটপাখি’ কবিতার এই পঙক্তিগুলো পড়লেই বোঝা যায়, সুধীন্দ্রনাথ দত্তের কণ্ঠ কখনোই আর্ত বা আবেগভরা নয়—এটি এক শীতল, গণিতসম, অথচ গভীরভাবে ক্ষতবিক্ষত বুদ্ধিদীপ্ত কণ্ঠ। তিনি ‘ধ্বংসের দায়ভাগে’ দুই জনকে সমান অংশীদার বলে নিজেকেও দোষী সাব্যস্ত করেন, এবং শেষে সেই প্রশ্নটি ছুড়ে দেন যা...
সাহিত্য•১৬ দিন আগে
সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার
সিলভিয়া প্লাথের একমাত্র সাক্ষাৎকার
সিলভিয়া প্লাথ (১৯৩২–১৯৬৩) প্রভাবসঞ্চারী মার্কিন কবি ও ঔপন্যাসিক। ম্যাসাচুসেটসের বোস্টনে জন্ম, স্মিথ কলেজ ও কেমব্রিজে ফুলব্রাইট স্কলার হিসেবে পড়াশোনা করেছেন। ১৯৬০ সালে ইংল্যান্ডে ফিরে এসে স্বামী টেড হিউজের সঙ্গে বসবাস শুরু করেন; ১৯৬২ সালে তাদের বিচ্ছেদ হয়। তার বিখ্যাত কবিতাগুলোর বড় অংশ— যেমন ‘ড্যাডি’, ‘লেডি ল্যাজারাস’— এই বিচ্ছেদ-পরবর্তী সময়েই লেখা, এবং মৃত্যুর পর ‘এরিয়েল’ কাব্যগ্রন্থ হিসেবে প্রকাশিত হয়। এই সাক্ষাৎকারটি ১৯৬২ সালের ৩০ অক্টোবর রেকর্ড করা হয়, ‘দ্য পোয়েট স্পিকস’ সিরিজের অংশ হ...
সাহিত্য•১৯ দিন আগে
বাংলার ইতিহাসের ‘অমর’ বাঘ
বাংলার ইতিহাসের ‘অমর’ বাঘ
বিংশ শতাব্দীর বাংলার রাজনৈতিক ইতিহাসে আবুল কাশেম ফজলুল হক বা এ কে ফজলুল হকের নামটি উচ্চারণ করলেই এক অদ্ভুত বৈপরীত্যের ঝড় বয়ে যায় আমাদের মননে। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী, ঐতিহাসিক লাহোর প্রস্তাবের উত্থাপক, পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর— আবার তিনিই ছিলেন সেই মানুষ, যিনি বাংলার নিম্নবর্গের কৃষকের কাছে ‘ডাল-ভাতের’ প্রতিশ্রুতি দিয়ে রাজনীতিকে মাটির কাছাকাছি নিয়ে এসেছিলেন। ২০০৪ সালে বিবিসি বাংলার শ্রোতা জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব...
রাজনীতি•২১ দিন আগে
কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি
কথাকারের মোড়কে আদতে এক ক্ষ্যাপা কবি
‘লেখার কথা বলবে লোকে, লেখক নয়’— এই একটি বাক্য সারাজীবন ধরে বহন করেছেন তিনি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শোনা এই নির্দেশ যেন সন্দীপন চট্টোপাধ্যায়ের সাহিত্যজীবনের মন্ত্র হয়ে উঠেছিল। ১৯৩৩ সালের ২৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করা এই মানুষটি ২০০৫ সালের ১২ ডিসেম্বর চলে গেছেন, কিন্তু রেখে গেছেন এমন এক সাহিত্যভুবন যা আজও পাঠককে হতবাক করে, চ্যালেঞ্জ করে, ভাবায়। সন্দীপন চট্টোপাধ্যায়কে নিয়ে একজন কবি লিখেছিলেন— ‘তিনি যুদ্ধকালীন বিমানবন্দরের মতো। যুদ্ধের সময় অতিব্যবহৃত, কিন্তু শান্তির সময় সেখ...
সাহিত্য•২২ দিন আগে
ঈশ্বরত্ব তখনই অর্থবহ, যখন মানুষের মাংস-রক্তের ভিতর দিয়ে তিনি বয়ে যান
ঈশ্বরত্ব তখনই অর্থবহ, যখন মানুষের মাংস-রক্তের ভিতর দিয়ে তিনি বয়ে যান
সঞ্জীব চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক বহুমুখী প্রতিভা— একই সঙ্গে রম্যলেখক, ব্যঙ্গশিল্পী, শিশু-কিশোর সাহিত্যের কারিগর, আত্মজৈবনিক উপন্যাসের রচয়িতা এবং রামকৃষ্ণ-বিবেকানন্দ বিষয়ক গদ্যের সাধক। তার জন্ম ১৯৩৬ সালের ২৪ অক্টোবর কলকাতায়। বাবা শম্ভুনাথ চট্টোপাধ্যায় ছিলেন বিজ্ঞানী, মাতা তুলসী চট্টোপাধ্যায়। তার বয়স যখন মাত্র পাঁচ, তখন মা মারা যায়। এর কয়েক বছর পর বাবা সন্ন্যাসব্রত গ্রহণ করেন। শৈশবের অনেকটা সময় তিনি ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বাবার সঙ্গে কাটিয়েছেন। পরিবারে ঠাকুরদা ছিলেন শাক্ত, ব...
সাক্ষাৎকার•২৩ দিন আগে
জাত-পাতের বিভেদ ভুলতে বলা এক বাউল দার্শনিক
জাত-পাতের বিভেদ ভুলতে বলা এক বাউল দার্শনিক
‘সব লোকে কয় লালন কি জাত সংসারে/ লালন কয়, জাতের কি রূপ দেখলাম না এ নজরে।’ বাংলা অঞ্চলের চিন্তার ইতিহাসে লালন সাঁইয়ের সবচেয়ে বড় অবদান এ প্রশ্নেই নিহিত, যা যুগপৎ সরল অথচ বিস্ফোরক: জাত যদি চোখে দেখা যায় না, হাতে ধরা না যায়, তবে মানুষে মানুষে বিভাজন কে টানল? এই একটি প্রশ্নই বাংলার ধর্ম, সমাজ, রাজনীতি—সবকিছুর ভিত্তি কাঁপিয়ে দেয়। আঠারো শতকের শেষ থেকে উনিশ শতকের শেষ পর্যন্ত—ঔপনিবেশিক শাসন, সাম্প্রদায়িক বিভাজন, জাতিভেদ, নারী-পুরুষের অসমতা—সবকিছুর মুখোমুখি দাঁড়িয়ে লালন একটি বিকল্প জীবনদর্শন ন...
সংস্কৃতি•প্রায় ১ মাস আগে
যার জীবনজুড়ে জল্পনা ছিল ‘কল্পনা যেন বাঁধ না মানে’
যার জীবনজুড়ে জল্পনা ছিল ‘কল্পনা যেন বাঁধ না মানে’
বাংলার সাংস্কৃতিক ইতিহাসে এমন কিছু মানুষ আছেন, যাঁরা প্রাতিষ্ঠানিক স্বীকৃতির বাইরে থেকেও নিজের সৃষ্টিকর্ম দিয়ে যুগ যুগ ধরে মানুষের মনে বেঁচে থাকেন। শিল্পী শৈল চক্রবর্তী তাঁদেরই একজন। কার্টুনিস্ট, ইলাস্ট্রেটর, চিত্রশিল্পী, গ্রন্থকার এবং বাংলার আধুনিক পাপেট্রির পথপ্রদর্শক— এই বহুমুখী প্রতিভার অধিকারী মানুষটি আজও শিক্ষিত বাঙালির মনোজগতে এক জীবন্ত উপস্থিতি। তাঁর জন্ম ১৯০৯ সালে, হাওড়া জেলার আন্দুল-মৌরিগ্রামে। পিতা উদয়নারায়ণ চক্রবর্তী ছিলেন আন্দুল হাইস্কুলের শিক্ষক, মা রানি চক্রবর্তী গৃহিণী। শৈল চ...
সংস্কৃতি•প্রায় ১ মাস আগে
তিনি বলতেন, ক্রমাগত জীবনের পাঠ নিতে হবে
তিনি বলতেন, ক্রমাগত জীবনের পাঠ নিতে হবে
স্যারকে আদর করে দিলাম মাথায়। ঠান্ডা শীতল একটা মাথায়। বিদায় প্রিয় সৈয়দ মনজুরুল ইসলাম স্যার। স্যার এই স্যার স্যার করা নিয়ে খুব পঁচাতেন আমাকে। আর হাসতে হাসতে বলতেন—— জানো তো, স্যার স্যার ব্যবহার করে আমি একটা গল্প লিখেছি, নাম কাঁঠালকন্যা। —জ্বী স্যার। স্যার স্যার মানে আপনার ছাত্র যে স্যার স্যার বলে সব বুঝিয়ে দেয় সেই গল্প! স্যার ফেটে পড়তেন অট্টহাসিতে। আমাদের আলাপ গল্প কবিতা হয়ে চলে যেত চলচ্চিত্র— নতুন কে ভাল লিখছেন— কেন ভাল লেখা, ভাল লেখা আসলে কী এইসবে। সৈয়দ মনজুরুল ইসলাম স্যারের সাথে আমার পরিচয় দে...
সাহিত্য•প্রায় ১ মাস আগে
চুপচাপ অথচ নিরলস এক কথাকার
চুপচাপ অথচ নিরলস এক কথাকার
আজ ১৬ আগস্ট, কথাসাহিত্যিক বুলবুল চৌধুরীর জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে গাজীপুরের দক্ষিণবাগ গ্রামে তার জন্ম। বেঁচে থাকলে বয়স হত ৭৭। কিন্তু তিনি নেই, কী করা যাবে! ২০২১ সালের ২৮ আগস্ট পৃথিবীর জঞ্জাল থেকে নিজেকে মুক্ত করেছেন। অথচ তার সৃষ্টির জগৎ আজও চমৎকৃত করে চলেছে তার তন্বিষ্ট্য পাঠকদের। বাংলা কথাসাহিত্যের এক নিবিড় পাহারাদার ষাটের দশকে আবির্ভূত হওয়া এই সৃজনশীল কথাশিল্পী।বুলবুল চৌধুরীর সাহিত্যিক আত্মপ্রকাশ ঘটে ‘টুকা কাহিনী’ দিয়ে। সদ্যস্বাধীন দেশে প্রকাশিত এই গল্পটি ছিল এক নতুন বিস্ময়। তিনি দেখালে...
সাহিত্য•৩ মাস আগে
আপসহীন এক অলৌকিক ইস্টিমার
আপসহীন এক অলৌকিক ইস্টিমার
আজ ১২ আগস্ট, হুমায়ুন আজাদের প্রয়াণ দিন। ২০০৪ সালের এই দিনে জার্মানির মিউনিখে এক নিঃসঙ্গ ফ্ল্যাটের বদ্ধঘরে নিভে গিয়েছিল বাংলা সাহিত্যের এক অকুতোভয় শিখা। মাত্র সাতান্ন বছরের জীবনে তিনি বাংলা ভাষাকে উপহার দিয়ে গেছেন ৭০টিরও বেশি গ্রন্থ; কবিতা, উপন্যাস, প্রবন্ধ, ভাষাবিজ্ঞান, কিশোর সাহিত্য— যেন এক জীবনে কয়েকটি জীবন বাঁচার তাগিদে কলম চালিয়ে গেছেন তিনি নিরন্তর। ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ভাষাবিজ্ঞানী, কিশোর সাহিত্যিক ও নির্ভীক কলামিস্ট; কিন্তু সর্বোপরি ছিলেন আপসহীনতার এক জ্বলন্ত প্রতীক।১৩...
সাহিত্য•৩ মাস আগে
কী সুন্দর অন্ধ এবং একজন মহাদেব সাহা
কী সুন্দর অন্ধ এবং একজন মহাদেব সাহা
মম পিতৃদেব মারফত পাওয়া কবিতার বইগুলোর একটা কবি মহাদেব সাহার ‘কী সুন্দর অন্ধ’। পিতৃদেবকে সম্ভবত উনার নির্মোহ আচরণে ত্যক্ত কোনো বান্ধবী উপহার দিয়েছিলেন। বইয়ের ইনারে উপহার দাত্রীর নাম ছিল না। উদ্ধৃত ছিল দুটি লাইন—‘আমার অসুখ নেই আর; কাল সারা রাত থোকাথোকা মৃত্যু পান করে আমি সুস্থ হয়ে গেছি’তার নিচে একটা তিনটানের পাতা আঁকা।বইটা আমি উদ্ধার করেছিলাম আমাদের কার (সিলিং বা চালার তলায় আরেকটা চালা) থেকে। কোঁচড়-ভরা মুড়ি, গুড় দিয়ে খেতে খেতে পড়েছিলাম কারে বসে বসেই। সেভেন-এইটে পড়ি মনে হয় তখন, প্রেমের সংখ্যা ত...
সাহিত্য•৩ মাস আগে
আহা’র কবিতার অন্তর থেকে
আহা’র কবিতার অন্তর থেকে
প্রথমে পড়ে নিন ‘অভিধান’ শিরোনামের একটি কবিতা— যা লিখেছিলাম ২০০৮ সালে। এই কবিতার গভীরে, ছত্রে ছত্রে লুকিয়ে আছে আমার প্রিয় কবি আবুল হাসান। তার জন্মদিন আজ, ৪ আগস্ট। যে কবি মাত্র ২৯ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গিয়েছিলেন, তিনি জন্মেছিলেন ১৯৪৭ সালে।অভিধান আমার খুব বানান ভুল হয়।হ্রস্ব ই-কার আর দীর্ঘ ই-কারে আমি সবসময় গুলিয়ে ফেলি। যেমন গুলিয়ে ফেলি দন্ত-ন আর মূর্ধণ্য-তে। সদ্যোজাত সব কবিতার প্রথম পাঠক তোকে দেখানোমাত্রই ভুল বানানগুলো কেটেকুটে ছেঁড়াবেড়া বানিয়ে দিতি আর আমার বিব্রতমুখ দেখতে দেখতে ঝাড়তি ‘...
সাহিত্য•৩ মাস আগে
দেশের মানুষ যত ছোটই হোক তার জন্যও আমার গভীর বেদনা রয়েছে
দেশের মানুষ যত ছোটই হোক তার জন্যও আমার গভীর বেদনা রয়েছে
আব্দুল মান্নান সৈয়দ একাধারে কবি, প্রাবন্ধিক, গবেষক ও সাহিত্য-সমালোচক। শুরুর দিকে লিখেছেন অশোক সৈয়দ নামে। ১৯৪৩ সালের ৩ আগস্ট অখণ্ড বাংলার পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনায় জন্মেছিলেন তিনি। তার বাবা সৈয়দ এ এম বদরুদ্দোজা এবং মা আনোয়ারা মজিদ। দেশভাগ পরবর্তী দাঙ্গার কারণে মুসলমান পরিবারের আবদুল মান্নান সৈয়দরা ১৯৫০ সালে পালিয়ে ঢাকায় চলে আসেন। ১৯৫৮ সালে ঢাকার নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা (ম্যাট্রিকুলেশন বা ম্যাট্রিক), ১৯৬০ সালে ঢাকা কলেজ থেকে আইএ (ইন্টারমিডিয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা...
সাহিত্য•৩ মাস আগে
নিঃসঙ্গের কথাকার
নিঃসঙ্গের কথাকার
লেখালেখির জগতে কিছু মানুষ থাকেন, যারা কখনো ভিড়ের হইহুল্লোড়ে গলা মেলান না— জনপ্রিয়তার উজ্জ্বল মঞ্চে দাঁড়িয়ে করতালির জন্য হাত পাতেন না, বরং নিজের মনের গহন অরণ্যে একা হেঁটে বেড়ান, কান পেতে শোনেন ঝিঁঝির ডাক, পেঁপে পাতার হলুদ বিবর্ণতা খসে পড়া, বৃষ্টির শব্দ আর শামুক-গুগলির গন্ধমাখা নৈঃশব্দ্যের ভাষা। জ্যোতিরিন্দ্র নন্দী ছিলেন এমনই এক নিঃসঙ্গ পথিক। বাংলা সাহিত্যের ইতিহাসে যার অবস্থান স্বতন্ত্র, অথচ যিনি কখনো স্বীকৃতির ভিড়ে নিজেকে হারাতে চাননি। যে লেখক সহজে মিশে যান পাঠকের মনে, যে গল্প শেষ করার পর...
সাহিত্য•৪ মাস আগে
মহাকাব্যে সব মহাজন, সাধারণ মানুষ উপেক্ষিত
মহাশ্বেতা দেবী ● মহাকাব্যে সব মহাজন, সাধারণ মানুষ উপেক্ষিত
বাংলা কথাসাহিত্যে প্রতিবাদী ধারার অন্যতম প্রধান লেখিকা, সমাজসেবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মহাশ্বেতা দেবী ১৯২৬ সালের ১৪ জানুয়ারি ঢাকায় জন্মেছিলেন। তার পিতা ছিলেন ‘যুবনাশ্ব’ ছদ্মনামে পরিচিত বিশিষ্ট কবি ও সাহিত্যিক মনীশ ঘটক এবং মাতা ধরিত্রী দেবী। ভাইবোনদের মধ্যে তিনি ছিলেন সবার বড়।মহাশ্বেতা দেবীর শিক্ষাজীবন শুরু হয় ঢাকায়। দেশভাগের পর তিনি পশ্চিমবঙ্গে চলে যান এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পাঠভবনে ভর্তি হন। স্নাতক শেষে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ১৯৬৪...
সাহিত্য•৪ মাস আগে