Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনদুর্ভোগ লাঘবে উদ্যমী তপন
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

পরিবহন সংকটের কী সমাধান, কবে সমাধান

agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৮
পরিবহন সংকটের কী সমাধান, কবে সমাধান

গ্রাফিকস: আগামীর সময়

পৃথিবীর প্রায় সব বড় শহরগুলোতে বাস ব্যবস্থাপনা হলো গণপরিবহনের মূল মেরুদণ্ড। কিন্তু বাংলাদেশে বাস সেবাকে রেখে দেওয়া হয়েছে সেকেলে অবস্থায়। অদক্ষতা ও অব্যবস্থাপনায় জর্জরিত এ খাত মাথা তুলে দাঁড়াতেই পারছে না। প্রতিদিন ফিটনেসবিহীন বাসে জীবনের ঝুঁকি নিয়ে লাখো মানুষ যাতায়াত করছেন। যানজটের সঙ্গে পাল্লা দিয়ে গন্তব্যে পৌঁছানোর লড়াই করছেন। দৃশ্যটি আমাদের রাজধানীর প্রতিদিনের স্থিরচিত্র হয়ে উঠেছে।

মেট্রোরেল, এক্সপ্রেসওয়ে, ফ্লাইওভার— কিছুই রাজধানীর রাস্তাঘাটের এই ধুঁকে ধুঁকে চলার ভোগান্তি থেকে মুক্তি দিতে পারছে না। যেখানে গণপরিবহন বাড়ার কথা, সেখানে বাড়ছে ব্যক্তিগত গাড়ি আর খরুচে অবকাঠামো।

আগামীর সময় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে, ২০১৬-২৫ সাল পর্যন্ত ঢাকায় নতুন নিবন্ধিত বাসের সংখ্যা ২১ হাজার ৭৫১টি। একই সময়ে নিবন্ধিত হয়েছে ৯ লাখ ৬ হাজার ৮৭২টি মোটরসাইকেল এবং ১ লাখ ৩৬ হাজার ৯৮১টি ব্যক্তিগত গাড়ি। অর্থাৎ গত এক দশকে একটি বাসের বিপরীতে নিবন্ধিত হয়েছে প্রায় ৪২টি মোটরসাইকেল এবং ছয়টি ব্যক্তিগত গাড়ি। শ্রমিক, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত অধ্যুষিত ঢাকায় গণপরিবহনই হওয়ার কথা ছিল প্রধান ভরসা। অথচ সেখানে রাজত্ব করছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল। সড়কের সীমিত জায়গা ক্রমেই দখল করে নিচ্ছে এসব বাহন। আর সেই চাপের ভার বহন করছে ঢাকা মহানগর।

৪০-৫০ বছর আগের পত্রিকায় চোখ রাখলে, গণপরিবহন সংকট নিয়ে অসংখ্য লেখা চোখে পড়ে। আজকের বাংলাদেশেও সেই গণপরিবহন সংকট কাটিয়ে ওঠা যায়নি। জনসংখ্যা বেড়েছে; কিন্তু চাহিদার সঙ্গে মিলিয়ে গণপরিবহন নামানো সম্ভব হয়নি। অতিরিক্ত যাত্রীর চাপের সঙ্গে যোগ হয়েছে তীব্র যানজট।

পাশাপাশি ফিটনেসবিহীন বাস পরিবহন খাতের বড় সংকট। বিগত সরকারগুলো এ সংকট সমাধানে খুব বেশি আগ্রহ দেখায়নি। দুয়েকবার চেষ্টা হলেও তা ছিল দায়সারা। ২০১৮ সালের সড়ক পরিবহন আইন অনুযায়ী, ফিটনেসবিহীন বা অনুপযুক্ত যানবাহন পরিচালনা শাস্তিযোগ্য অপরাধ। গত ফেব্রুয়ারিতে ‘মোটরযান স্ক্র্যাপ ও রিসাইক্লিং নীতিমালা, ২০২৬’ জারি করেছে সরকার। ওই নির্দেশিকায় বলা হয়েছে, অর্থনৈতিক আয়ুষ্কাল অতিক্রম করা যানবাহন স্ক্র্যাপ বা বাতিল না করে নতুন বা ব্যবহৃত কোনো যানবাহনের নিবন্ধন পাওয়া যাবে না। আইন লঙ্ঘন করলে জরিমানা বা কারাদণ্ডের বিধান রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, নীতিমালা আছে, প্রয়োগ কোথায়? কোথায় থেমে যাচ্ছেন নীতিনির্ধারকরা? বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং সংবাদমাধ্যমের তদন্তে প্রায়ই উঠে আসে রাজনৈতিক কর্মী, অসাধু পুলিশ কর্মকর্তা এবং বিআরটিএর একটি অংশের যোগসাজশ ও দুর্নীতির কারণে রাজধানীসহ সারা দেশেই হাজার হাজার ফিটনেসবিহীন বাস চলাচল করছে। এই সিন্ডিকেট কি সরকারের চেয়েও বিস্তৃত, নাকি সরকারই তার অংশ হয়ে উঠেছে? সরকার যায়, সরকার আসে— পরিবহন সিন্ডিকেট একই থাকে, অন্তত ভোগান্তি আর অনিয়মের বদল হয় না।

যাত্রী ভোগান্তি কমাতে গণপরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক মোয়াজ্জেম হোসেন বেসরকারি খাত থেকে সরিয়ে বিআরটিসির মতো সরকারি কোম্পানির হাতে বাস ব্যবসা তুলে দেওয়ার ওপর জোর দিয়েছেন এবং পুরনো বাস তুলে দিয়ে উচ্চমানের মাত্র তিন হাজার বাস নামানোর কথা বলেছেন। ২০১৭ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তৎকালীন মেয়র আনিসুল হকও অনুরূপ একটি পরিকল্পনা প্রণয়ন করেছিলেন। ২০১৭-২৬-এর মধ্যে সংকট ও সমাধান একই রয়ে গেছে। এর মধ্যে ঢাকার গণপরিবহন মালিক ও পরিবহন শ্রমিক নেতাদের ভাগ্যের বদল ঘটলেও সাধারণ শ্রমিকের ভাগ্য ও জনগণের ভোগান্তির কোনো পরিবর্তন হয়নি।

পরিবহনসংকটগণপরিবহনবাসফিটনেসযানজট
    শেয়ার করুন:
    Advertisement
    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    সিরিয়ায় হামলা নিয়ে নেতানিয়াহুর সমালোচনায় ইসরায়েলি পত্রিকা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৫

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    নুসরাত হত্যা: আপিলের রায় আজ, নিরাপত্তা নিয়ে শঙ্কায় মা

    ২৪ আগস্ট ২০২৬, ১১:১৪

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    নুসরাত হত্যা: সিরাজ ও শাহাদাতের মৃত্যুদণ্ড বহাল

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৫৫

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইন বিস্ফোরণে হাত ছিল না ইউক্রেনের, দাবি জেলেনস্কির

    ২৪ আগস্ট ২০২৬, ১২:০৯

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    যাত্রাবাড়ীতে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:২২

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জর্ডানে সিরিয়া-ইসরায়েল বৈঠক

    ২৪ আগস্ট ২০২৬, ১২:৪৫

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২০২৭ সালের ১৪ মার্চ থেকে এসএসসি পরীক্ষা, শেষ ১৫ এপ্রিল

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:২১

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    নুসরাত হত্যা মামলার বিচারককে ফৌজদারি কার্যক্রম থেকে সরানোর নির্দেশ

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:১৫

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    বরিশাল থেকে সব রুটে বাস বন্ধ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:১১

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    আড়াই ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক

    ২৪ আগস্ট ২০২৬, ১৬:৫৭

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    সীমান্ত উত্তেজনার মধ্যেই কেন চীন সফরে অজিত দোভাল

    ২৪ আগস্ট ২০২৬, ১৭:৪৪

    পরিচালকদের ২ লাখ কোটি টাকা ঋণে ৪২ ব্যাংকের হাঁসফাঁস

    পরিচালকদের ২ লাখ কোটি টাকা ঋণে ৪২ ব্যাংকের হাঁসফাঁস

    ২৪ আগস্ট ২০২৬, ০৯:৫৯

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    বিনাবিচারে রাজনৈতিক প্রতিপক্ষকে অনির্দিষ্টকাল আটকে রাখা বন্ধ করুন: এইচআরডব্লিউ

    ২৪ আগস্ট ২০২৬, ১৫:৫২

    ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সঙ্গীদের শায়েস্তা করতে কতটা সক্ষম ইরান?

    ‘অর্থনৈতিক যুদ্ধে’ যুক্তরাষ্ট্রের সঙ্গীদের শায়েস্তা করতে কতটা সক্ষম ইরান?

    ২৪ আগস্ট ২০২৬, ১৪:০০

    চীনের আবাসনখাতে সংকট চলছেই, শেষ হবে কবে?

    চীনের আবাসনখাতে সংকট চলছেই, শেষ হবে কবে?

    ২৪ আগস্ট ২০২৬, ১০:৪৪

    advertiseadvertise