Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

সম্ভবত

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ জুলাই ২০২৬, ০৪:০৯
সম্ভবত

গ্রাফিকস: আগামীর সময়

জীবনে যদি একটা ‘এক্সিট’ (প্রস্থান) বা ‘লগ আউট’-এর বাটন থাকত, কত সমস্যাই না সহজ হয়ে যেত! দিন খারাপ যাচ্ছে? লগ আউট। ট্রাফিকে আটকা? লগ আউট। শুনতে সহজ মনে হলেও বাস্তবে তা কঠিন। মন চাইলেই বের হয়ে আসা যায় না যখন তখন। কিন্তু আসছে দুনিয়ায় এসব জঞ্জাল আর থাকবে না। ২০৪৫ সালেই আসবে সে মাহেন্দ্রক্ষণ। যেখানে ইচ্ছা হলেই লগ আউট। ভার্চুয়াল রিয়েলিটির দুনিয়া; কম্পিউটারে তৈরি কৃত্রিম ত্রিমাত্রিক জগৎ, যা বাস্তবের মতো অনুভূতি দেয়। এমনটিই উঠে এসেছে ২০১৫ সালে প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক মিডিয়া কোম্পানি ফোর্বসে।

বর্তমানে বিশ্বের অধিকাংশ মানুষেরই দিনের বড় একটা সময় কাটে স্মার্টফোনে তাকিয়ে। এক ধ্যানে স্ক্রিন দেখতে দেখতে হুঁশ হারিয়ে ফেলে সে কোন দুনিয়ায় আছে— বাস্তবে নাকি কৃত্রিম দুনিয়ায়।

স্মার্টফোনের স্ক্রিনের মতোই মানুষের জীবনের সঙ্গে মিশে যাবে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর)। প্রতিবেদনটির দাবি ধীরগতিতে হলেও ক্রমেই প্রত্যেক ব্যক্তির জীবনেই জায়গা করে নেবে উন্নতমানের এ প্রযুক্তি। প্রাথমিক পর্যায়ে ভিআরের প্রচলন এতই বাড়বে যে, এটি মানুষ বাস্তব থেকে প্রযুক্তি পার্থক্য করতে পারবে না। নকল দুনিয়ায় পরিস্থিতি অনুযায়ী মানুষের অনুভূতিতেও আসবে ভিন্নতা। আসল দুনিয়ার মতোই। এ বিষয়ে যেমন আছে সংশয়, তেমনই আছে সম্ভাবনা। সংশয়ের কারণ ভিআর ব্যবহারে পার্থক্য যাচাই করতে না পারলে বাস্তবজীবনে বাড়তে পারে বিবাদ। সম্ভাবনার কারণ এ প্রযুক্তির ফলে অন্য ব্যক্তির অনুভূতি এবং চিন্তাধারা সহজে বুঝতে পারা যাবে। যেটিকে বলা হয়েছে, ‘অন্যের জুতা পরে দেখা’। এতে সহানুভূতিও বাড়তে পারে সবার মধ্যে। আসতে পারে নতুন দৃষ্টিকোণ। তবে প্রাথমিক পর্যায়ের পর যে কেউ ভিআর জগৎ থেকে নিজ জীবনের ঘটনাকে পার্থক্য করতে শুরু করবে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। নতুন এ প্রযুক্তি যে এসেই সবকিছু বদলে দেবে, এমনটাও না। চারদিকের ভিআরের জয়জয়কারের মধ্যেই আবার ফেরত আসবে টু-ডি চলচ্চিত্র। প্রযুক্তি বিলাসিতা ফেলে, চোখে বড় চশমা পরে সিনেমা দেখার বদলে ২০৪৫ সালের ওই প্রেক্ষাগৃহেই দর্শক পপকর্ন হাতে ঢুকে যাবে পুরনো আমলের টু-ডি জগতের সিনেমায়।

লগ আউটট্রাফিকস্মার্টফোনঅব্যয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম