জীবনে যদি একটা ‘এক্সিট’ (প্রস্থান) বা ‘লগ আউট’-এর বাটন থাকত, কত সমস্যাই না সহজ হয়ে যেত! দিন খারাপ যাচ্ছে? লগ আউট। ট্রাফিকে আটকা? লগ আউট। শুনতে সহজ মনে হলেও বাস্তবে তা কঠিন। মন চাইলেই বের হয়ে আসা যায় না যখন তখন। কিন্তু আসছে দুনিয়ায় এসব জঞ্জাল আর থাকবে না। ২০৪৫ সালেই আসবে সে মাহেন্দ্রক্ষণ। যেখানে ইচ্ছা হলেই লগ আউট। ভার্চুয়াল রিয়েলিটির দুনিয়া; কম্পিউটারে তৈরি কৃত্রিম ত্রিমাত্রিক জগৎ, যা বাস্তবের মতো অনুভূতি দেয়। এমনটিই উঠে এসেছে ২০১৫ সালে প্রকাশিত যুক্তরাষ্ট্রভিত্তিক মিডিয়া কোম্পানি ফোর্বসে। বর্তমা...